এক্সপ্লোর

Zika Virus: জিকা ভাইরাস নিয়ে কেন্দ্রের জরুরি বিবৃতি, সব রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ

Central Advisory On Zika Virus: জিকা ভাইরাস নিয়ে জরুরি ভিত্তিতে বিবৃতি দিল কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। সব রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হল।

Central Advisory On Zika Virus: জিকা ভাইরাস নিয়ে এবার বিবৃতি দিল কেন্দ্র। সম্প্রতি মহারাষ্ট্রে আটজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পুণে থেকে ছয়জন ও অন্য জেলা থেকে ২ জন আক্রান্তদের তালিকায়। আক্রান্তদের তালিকায় রয়েছে দুই গর্ভবতী মহিলা। জিকা ভাইরাস (Zika Virus) যাতে আর প্রকোপ ছড়াতে না পারে, সেই কারণেই এই বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের। বিজ্ঞপ্তিতে বেশ কয়েক দফা সতর্কতা জারির কথাও বলা হয়েছে।

রাজ্যগুলিকে সতর্ক থাকার নির্দেশ

জিকা ভাইরাস নিয়ে রাজ্যগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। এমন কোনও রোগী হাসপাতালে ভর্তি হলে কেন্দ্রকে তা জানাতে হবে। পাশাপাশি মহারাষ্ট্র প্রশাসনকে পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। যেকোনও মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে গেলে যাতে সামাল দেওয়ার মতো পরিকাঠামো থাকে, সেদিকেও নজর দিতে বলা হয়েছে।

ভারতে আগেও সংক্রমণ ছড়িয়েছে জিকা ভাইরাস

ভারতে আগেও সংক্রমণ ছড়িয়েছে জিকা ভাইরাস (Zika Virus Infection)। এই তালিকায় অবশ্য উত্তর ও দক্ষিণের রাজ্যগুলি সমান সমান রয়েছে। প্রথম জিকা ভাইরাস সংক্রমণ ঘটেছিল ২০১৬ সালে। গুজরাটের এক ব্যক্তির দেহে এই ভাইরাস সংক্রমণ ঘটায়। পরে মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরল, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, দিল্লি ও কর্ণাটকেও জিকা ভাইরাস সংক্রমণ ছড়ায়। ২০২৪ সালে ফের মহারাষ্ট্রে সংক্রমণ ছড়াচ্ছে এই ভাইরাস। পুণে ছাড়াও কোলাপুর ও সঙ্গমনীরে একজন করে আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এর মধ্যে রয়েছে গর্ভবতী মহিলারাও। তাদের ভ্রুণের উপর বিশেষভাবে নজর রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক।

জিকা ভাইরাস (Zika Virus Why Fatal) নিয়ে কেন বিপজ্জনক ?

  • জিকা ভাইরাস একটি মশাবাহিত রোগ।
  • ডেঙ্গির মতোই এর উপসর্গগুলি। তাই প্রাথমিকভাবে এই ভাইরাসের অস্তিত্ব বুঝে ওঠা মুশকিল।
  • জিকা ভাইরাসের সংক্রমণের জেরে জন্মগত বৈকল্য় আসতে পারে। যাকে মাইক্রোসেফালি বলা হয়।
  • গর্ভবতী থাকার সময় কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে ভ্রুণের এই বৈকল্য হতে পারে।
  • জিকা ভাইরাস সাধারণত সংক্রমণ ছড়ালেও খুব বিপজ্জনক আকার ধারণ করে না।
  • এই ভাইরাসের জেরে মৃত্যুর হার কম। তবুও সংক্রমণের হার ঠেকাতেই গোড়া থেকে তৎপর কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক।

জিকা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের উপায়

যেকোনও ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধের প্রাথমিক উপায়গুলি জিকা ভাইরাসের (Zika Virus Prevention) ক্ষেত্রেও প্রযোজ্য। তবে জিকা ভাইরাস মশাবাহিত।

  • বাড়ির আশেপাশে বর্ষায় জমা জল সরিয়ে দিতে হবে।
  • মশার লার্ভা যাতে কোথাও না জন্মায় সেদিকে লক্ষ্য রাখা জরুরি।
  • বাড়ির জানলায় জাল ব্যবস্থা করা গেলে ভাল।
  • মশা তাড়ানোর জন্য নিমের তেল বাড়ির চারপাশে ছড়িয়ে রাখার মতো প্রাকৃতিক উপায় ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন - Viral News: জন্মদিনের পার্টিতে মদের আয়োজন কম ছিল, বার্থডে বয়কেই পাঁচতলা থেকে ফেলে দিল ‘বন্ধুরা’

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget