এক্সপ্লোর

Viral News: জন্মদিনের পার্টিতে মদের আয়োজন কম ছিল, বার্থডে বয়কেই পাঁচতলা থেকে ফেলে দিল ‘বন্ধুরা’

Birthday Boy Thrown Off 4th Floor: জন্মদিনের পার্টিতে মদের জোগান কম ছিল। সেই নিয়েই শুরু হয়েছিল বচসা। পরে ঘুম থেকে তুলে নৃশংস কাজ করা হয় বার্থডে বয়ের সঙ্গে।

Birthday Boy Thrown Off 4th Floor: ২৫ বছরের জন্মদিনে বন্ধুদের নিমন্ত্রণ করেছিলেন বাড়িতে। খাবার হিসেবে আয়োজন মন্দ ছিল না। সঙ্গে ছিল মদ। সেটি অবশ্যই দরকার আর কিছু থাক না থাক। কিন্তু সেই আয়োজনেই বোধহয় একটু খামতি থেকে গিয়েছিল। বা বলা ভাল, বন্ধুগুলির রাক্ষুসে তেষ্টার কাছে কম পড়ে গিয়েছিল মদের আয়োজন। আর তাঁরই মাসুল গুণতে হল প্রাণ দিয়ে। প্রাণ দিতে হল বার্থডে বয়কে। পাঁচতলার উপর থেকে তাঁকে ফেলে দেওয়া হল নিচে। ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁর।

মদ কম পড়ায় বাড়ে আক্রোশ

ঘটনাটি মুম্বইয়ের কল্যাণের চিচড়িপদ গ্রামের। পুলিশের কথা অনুযায়ী, ঘটনাটি ঘটে ২৭ জুন রাত্রে। ওই দিন কার্তিক ভয়াল নামের মৃত যুবকের জন্মদিন ছিল। তিনি তাঁর বন্ধু নীলেশ ক্ষীরসাগর, সাগর কেল ও ধীরজ যাদবকে নিমন্ত্রণ করেন তাঁর বাড়িতে। ২৫ বছরের জন্মদিন পালনের জন্য মদের আয়োজন করেছিলেন কার্তিক। বন্ধুদের সকলেই পছন্দ করতেন মদ্যপান।

সমস্যা শুরু হয় রাত বাড়তেই

এক পুলিশের আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, সন্ধ্যে থেকে পরিস্থিতি স্বাভাবিক ছিল। সমস্যা শুরু হয় রাত বাড়তেই। ততক্ষণে সকলেই মদ্যপান করে ফেলেছেন। অর্থাৎ প্রত্যেকেই বেলাগাম। এদিকে মদের জোগান প্রায় ফুরিয়ে এসেছে। চাইলেও তখন আর মদ জোগাড় করার পরিস্থিতিতে ছিলেন না কার্তিক। কিন্তু সেসব আর কানে তোলেননি কার্তিকের ‘অতিথিরা’। তাদের চাহিদা ও আক্রোশ দুইই বাড়তে শুরু করে। যা শেষ পর্যন্ত বচসা ও পরে হাতাহাতি পর্যন্ত গড়িয়ে যায়।

ঘুমোতে গিয়েছিলেন বার্থডে বয়

তুমুল বচসা আর ভাল লাগেনি। ঘুমোতে চলে গিয়েছিলেন কার্তিক। এমনকি পুলিশকে দেওয়া জবানবন্দীতে তিন বন্ধু স্বীকার করে যে ঘুমিয়েও পড়েছিলেন কার্তিক। কিন্তু তাকে সেই সময়ই ঘুম থেকে ধাক্কা দিয়ে তোলা হয়। এর পর তিনজনে মিলে টেনে হিঁচড়ে তার ঘরের বাইরে বের করে আনে। তাঁকে ব্যালকনিতে নিয়ে যাওয়া হয়। মদ জোগাড় না করে কার্তিকের ঘুমিয়ে পড়ার ঔদ্ধত্য মেনে নিতে পারেনি কেউই। তাই ব্যালকনি থেকে তাঁকে পাঁচতলা নিচে ফেলে দেওয়া হয়।

হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি

পুলিশের কথায়, দেহ উদ্ধারের সময় কার্তিকের শরীরের বিভিন্ন অঙ্গে গুরুত আঘাত ছিল। বিপুল রক্তক্ষরণ হয় তাঁর। কার্তিকের পরিবার পুলিশে খবর দিলে পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে। কার্তিককে হাসপাতালে নিয়ে গেলোও বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে তিনজন অভিযুক্তকেই পুলিশ জেরা করছে।

আরও পড়ুন - Lonavala Falls: বৃষ্টির জেরে ঝর্নার তীব্র স্রোত, অসাবধান হতেই তলিয়ে গেল ৭ জনের পরিবার

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget