এক্সপ্লোর

Cervical Cancer: কীভাবে ধরা পড়ে সার্ভিক্যাল ক্যানসার, নিরাময় সম্ভব ?

Cervical Cancer death: সার্ভিকাল ক্যানসার এমনই এক ক্যানসার যার টিকা উপলব্ধ। এ সত্ত্বেও রোগটিতে মৃত্যুর হার বাড়ছে ভারতে।

কলকাতা: সারা দেশ জুড়ে দিন দিন বাড়ছে সার্ভিকাল ক্যানসারের রোগী। মহিলাদের মধ্যে অসচেতনতার কারণেই এমনটা হচ্ছে। এই বিশেষ ক্যানসারটি আসলে চিকিৎসা করে সারিয়ে ফেলা যায়। শুধু তাই নয়, ঠিক সময় রোগটি ধরা পড়লে রোগীকে বহাল তবিয়তে সুস্থ করে তোলা যায়। এছাড়াও, রোগটি ঠেকানো বলেও সম্ভব বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা।

কী বলছে সাম্প্রতিক পরিসংখ্যান

সম্প্রতি ল্যানসেট অব গ্লোবাল হেলথে এই সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে। এতে দেখা গিয়েছে, ভারতে কমবেশি ২১ শতাংশ মহিলা এই মারণরোগে আক্রান্ত। অর্থাৎ বর্তমানে প্রতি ৫ জনের মধ্যে ১ জন এই রোগে আক্রান্ত হচ্ছেন। শুধু যে আক্রান্তের হারের নিরিখে ভয়ের কারণ হয়ে উঠছে সার্ভিকাল ক্যানসার, তা নয়। বরং মৃত্যুর হারের নিরিখেও এই ক্যানসার চোখ রাঙাচ্ছে। সারা দেশে এই ক্যানসারে আক্রান্তদের মৃত্যুর হার ২৩ শতাংশ। অর্থাৎ প্রতি ৪ জনের মধ্যে ১ জন মারা যাচ্ছেন ভারতে।

ক্যানসারের পিছনে আসলে একটি ভাইরাস

একটি বিশেষ ভাইরাসের কারণেই এই ক্যানসারের সূত্রপাত হয়। ভাইরাসের নাম হিউম্যানপ্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি। কীভাবে ছড়ায় এই মারণেরোগের ভয়ঙ্কর ভাইরাসটি? বিশেষজ্ঞদের কথায়, যৌন সম্পর্কের মাধ্যমেই এই ভাইরাস ছড়ায়। যৌনতার দিক থেকে সক্রিয় এমন প্রায় ৫০ শতাংশ মহিলার শরীরেই হিউম্যানপ্যাপিলোমা ভাইরাসের সন্ধান পাওয়া যায়। তবে খুব কম সংখ্যক মহিলার শরীরে ক্যানসার বাসা বাঁধে।

কী বলছেন চিকিৎসক

আইএএনএস-কে রুবি হল ক্লিনিকের কনসাল্টিং গাইনোকোলজিস্ট চিকিৎসক মণীশ মাচাভে জানান, এই ক্যানসারে শরীরে কোশ নিয়ন্ত্রণ ছাড়াই বাড়তে থাকে। প্রাথমিকভাবে সার্ভিক্স যাদের রয়েছে, তাদের শরীরেই মারাত্মক আকার নেয় এই প্রবণতা। সার্ভিকাল ক্যানসার টিকা নিয়ে প্রতিরোধ করা যেতে পারে। পাশাপাশি রোগটি দ্রুত ধরা পড়লে সারিয়ে তোলাও সম্ভব। কিন্তু দিন দিন সেই ক্যানসারই জটিল হয়ে উঠছে আমাদের দেশে। এই সমস্যা শুধু ভারতের নয়। চিকিৎসকের কথায়, বেশিরভাগ উন্নয়নশীল দেশগুলিতে এই সমস্যা প্রকট হয়ে উঠছে।

কেন বাড়ছে এই ক্যানসার?

এর জন্য বেশ কিছু কারণকে চিহ্নিত করেছেন চিকিৎসক। প্রথমেই বলা হচ্ছে অসচেতনতার কথা। রোগটি নিয়ে সচেতনতার অভাবেই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। অথচ ঠিক সময় ধরা পড়লে রোগটি সহজেই সারিয়ে তোলা সম্ভব। অন্যদিকে অনেক ক্ষেত্রে বাধ সাধছে চিকিৎসার খরচ ও গুণমান। ক্যানসার চিকিৎসা খরচসাপেক্ষ বলে অনেকেই ঠিক চিকিৎসা নিতে পারছেন না।এছাড়াও, তাড়াতাড়ি বিয়ে হওয়া, বারবার গর্ভবতী হওয়া ক্যানসারের আশঙ্কা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে।

তথ্য়সূত্র: আইএএনএস

আরও পড়ুন: Morning walk: শীতের সকালে মর্নিং ওয়াক ভাল না খারাপ ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget