এক্সপ্লোর

Chia Seeds: রোজ মুঠো মুঠো চিয়া সিড খাচ্ছেন? অজান্তেই বাড়ছে বিপদ, শরীরে কী কী সমস্যা হতে পারে?

Chia Seeds Over Eating Side Effects: লো ব্লাড প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপের সমস্যা থাকলে চিয়া সিড খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন অতি অবশ্যই। অতিরিক্ত চিয়া সিড খেলে রক্তচাপ আচমকাই অনেকটা কমে যেতে পারে।

Chia Seeds: অনেকেই প্রতিদিন চিয়া সিড (Chia Seeds) খেয়ে থাকেন। সাতসকালে খালি পেটে জলে ভেজানো চিয়া সিড (Water Soaked Chia Seeds) খেলে অনেক উপকার পাওয়া যায়, একথা ঠিকই। কিন্তু বেশি পরিমাণে চিয়া সিড (Chia Seed Over Eating) খাওয়া হয়ে গেলে শরীরে দেখা দিতে পারে একাধিক সমস্যা (Health Problem)। তাই সতর্ক থাকুন। রোজ চিয়া সিড খেলেও অল্প পরিমাণে খেতে হবে। নাহলে বাড়বে বিপদ। সুস্থ থাকার পরিবর্তে, অসুস্থ হয়ে যাবেন আপনি। 

চিয়া সিড বেশি খেলে কী কী সমস্যা হতে পারে, জেনে নিন 

  • চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তাই বেশি চিয়া সিড খেলে পেটের সমস্যা হতে পারে। পেট খারাপ, পেট ফেঁপে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। 
  • চিয়া সিড বেশি খেলে গা-গোলানো, বমি ভাব দেখা দিতে পারে। সেই সঙ্গে হতে পারে পেটে ব্যথা এবং ডায়েরিয়ায় সমস্যা। তাই এই জাতীয় লক্ষণ দেখা দিলে কয়েকদিন চিয়া সিড খাওয়া বন্ধ করুন। 
  • বেশি পরিমাণ চিয়া সিড খেলে অ্যালার্জি এবং র‍্যাশ দেখা দিতে পারে ঠোঁটে এবং জিভে। ফুলে যেতে পারে ঠোঁট এবং জিভ। তাই আপনি যদি এমনিতেই অ্যালার্জি-প্রবণ হন, তাহলে চিয়া সিড খাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। 
  • চিয়া সিডে রয়েছে আলফা লিনোলেনিক অ্যাসিড নামের একটি বিশেষ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই বিশেষ উপকরণ বেশি খাওয়া হলে প্রস্টেট ক্যানসারের সমস্যা দেখা দিতে পারে বলে জানা গিয়েছে গবেষণায়। 
  • অতিরিক্ত পরিমাণে চিয়া সিড খেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের প্রভাবে রক্তক্ষরণের সমস্যা দেখা দিতে পারে। রক্ত পাতলা হয়ে যেতে পারে। অর্থাৎ রক্তের ঘনত্ব কমবে। 
  • লো ব্লাড প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপের সমস্যা থাকলে চিয়া সিড খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন অতি অবশ্যই। কারণ অতিরিক্ত চিয়া সিড খেলে রক্তচাপ আচমকাই অনেকটা কমে যেতে পারে। 
  • চিয়া সিডে ক্যালোরি এবং ফ্যাটের পরিমাণ বেশি। তাই বেশি পরিমাণে চিয়া সিড খেলে ওজন কমার বদলে বাড়তে পারে। 
  • চিয়া সিড ভালভাবে জলে ভিজিয়ে রেখে না খেলে গলায় আটকে যেতে পারে খাওয়ার সময়। তার ফলে বাড়তে পারে বিপত্তি। অতএব যেদিন চিয়া সিড খাবেন তার আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন। তাহলে গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Heath News : টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget