এক্সপ্লোর

Chia Seeds: কারা এড়িয়ে চলবেন চিয়া সিডস ? কেনই বা ?

Chia Seeds Side Effects: চিয়া সিডস বর্তমানে বেশ জনপ্রিয়। কিন্তু শারীরিক কিছু সমস্যা থাকলে এটি বিপজ্জনক প্রমাণিত হতে পারে।

Chia Seeds Side Effects: ওজন কমানোর জন্য (Weight Loss) একটি জনপ্রিয় বীজ হল চিয়া সিডস। অনেকেই এটি জলের মধ্যে ভিজিয়ে রোজ নিয়ম করে খান। কিন্তু ওজন কমাতে সাহায্য করে বলেই যে চিয়া সিডস (Chia Seeds Side Effects) খাওয়া ভাল, তা কিন্তু নয়। বরং চিয়া সিডসের জন্য স্বাস্থ্যের একাধিক সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। কী কী সমস্যা ? কারা কারা চিয়া সিডস এড়িয়ে চলবেন ? জেনে নিন বিশদে।

চিয়া সিডস এড়িয়ে চলবেন কারা (Chia Seeds Health Issues) ?

১. অ্যালার্জি - চিয়া সিডসের মধ্যে একটি বিশেষ ধরনের প্রোটিন থাকে। এই প্রোটিন সর্ষে ও তিল বীজের মধ্যেও পাওয়া যায়। যাদের তিল, সর্ষেতে অ্যালার্জি রয়েছে,  তাদের চিয়া সিডস এড়িয়ে চলাই ভাল।

২. উচ্চ রক্তচাপ - উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে ওষুধ খেতে হয় নিয়মিত। তাদের চিয়া বীজ এড়িয়ে চলাই ভাল। কারণ ওষুধের সঙ্গে ক্ষতিকর বিক্রিয়া করতে পারে চিয়া সিডস।

৩. রক্ত তরল রাখার ওষুধ - অনেকেই অ্যান্টিকোয়াগুলেন্ট ও অ্যান্টিপ্লেটলেট (যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়) গোত্রের ওষুধ খেয়ে থাকেন। এই ধরনের ওষুধ খেতে হলে চিয়া সিডস এড়িয়ে চলাই ভাল। ওষুধের সঙ্গে ক্ষতিকর বিক্রিয়া হওয়ার আশঙ্কা থাকে এই ক্ষেত্রে।

৪. পেটের সমস্যায় ভুগলে -  গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজে ভোগেন অনেকেই। এই ধরনের সমস্যা থাকলে চিয়া সিডস এড়িয়ে চলাই ভাল। কারণ চিয়া সিডসের মধ্যে ফাইবারের সমস্যা অনেকটাই বেশি। যা পেটের সমস্যা করতে পারে।

৫. গর্ভবতী অবস্থায় - চিয়া সিডস গর্ভাবস্থায় খাওয়া ভাল, এর সপক্ষে এখনও যথেষ্ট পরিমাণে তথ্য উপলব্ধ নেই। তাই গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ না জেনে এটি না খাওয়াই ভাল।

৬. প্রসূতি অবস্থায় - চিয়া সিডস প্রসূতি অবস্থায় খাওয়া ভাল, এর সপক্ষে এখনও যথেষ্ট পরিমাণে তথ্য উপলব্ধ নেই। তাই প্রসূতি অবস্থায় চিকিৎসকের পরামর্শ না জেনে এটি না খাওয়াই ভাল।

৭. সুগার - ডায়াবেটিসের রোগীরা অনেক সময় ওজন কমানোর জন্য চিয়া সিডস খান। সেক্ষেত্রেও কিন্তু সতর্ক হওয়া জরুরি। কারণ চিয়া সিডসের ইনসুলিন নিয়ন্ত্রণের ওষুধের সঙ্গে বিক্রিয়া করতে পারে। চিকিৎসকের পরামর্শ না জেনে এটি না খাওয়াই স্বাস্থ্যকর শরীরের জন্য।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন -Jio Unchanged Recharge Plans: দাম বাড়ল না Jio-র এই রিচার্জ প্ল্যানগুলির, কী বদল আনা হল তবে ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Heath News : টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Cough Syrup: শিশুদের কাফ সিরাপ দিয়ে চলেছেন? ঝুঁকি বোঝাতে তৎপর কেন্দ্র, বড় পরিবর্তন ঘটতে পারে
শিশুদের কাফ সিরাপ দিয়ে চলেছেন? ঝুঁকি বোঝাতে তৎপর কেন্দ্র, বড় পরিবর্তন ঘটতে পারে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget