এক্সপ্লোর

Adenovirus : একবার নিউমোনিয়া হয়ে গেলে আইসিইউ, ভেন্টিলেটর ছাড়া উপায় নেই, অ্যাডিনোভাইরাস নিয়ে ভয়ঙ্কর কথা শোনালেন ডা. জয়দেব রায়

Adenovirus Update : সরকারি ও বেসরকারি হাসপাতালে বেডের জন্য় হাহাকার। প্রায় সবখানেই ভর্তি পেডিয়াট্রিক ICU।

সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, কলকাতা : করোনার ( Coronavirus ) ভয়ঙ্কর স্মৃতি উসকে দিচ্ছে অ্য়াডিনো ভাইরাস ( Adenovirus) । একের পর এক হাসপাতালে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত শিশুদের মৃত্য়ু মিছিল। কলকাতার সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে, শিশু ভর্তির সংখ্য়াটা হাজারেরও বেশি। গত ৩২ ঘণ্টায় কলকাতার সরকারি হাসপাতালে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত ৫ শিশুর মৃত্য়ু হয়েছে, যার মধ্যে ২ শিশু অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত ও বাকি ৩ শিশুর মৃত্য়ুর কারণ নিউমোনিয়া বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে। সোমবার ভোর ৫টা ১০-এ, কলকাতা মেডিক্য়াল কলেজে মৃত্য়ু হয় চন্দননগরের বাসিন্দা ৯ মাসের এক শিশুকন্য়ার। 

পরিবার সূত্রে খবর, প্রবল শ্বাসকষ্ট ও জ্বর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। ২০ তারিখ থেকে ভেন্টিলেশনে রাখা হয় তাকে। এরই মধ্যে সোমবার ভোরে ঘটে গেল মারাত্মক ঘটনা। ডেথ সার্টিফিকেটে শিশুর মৃত্য়ুর কারণ নিউমোনিয়া বলে উল্লেখ করা হয়েছে। কলকাতা মেডিক্য়াল কলেজেক সুপার অঞ্জন অধিকারী জানান, 'অ্য়াডিনো কিনা এখনও জানি না। স্য়াম্পল পরীক্ষাতে পাঠানো হয়েছে। আসেনি। পেডিয়াট্রিক আইসিইউ সব ভর্তি। কেস অনেক বেড়ে গেছে আগের থেকে। 

অন্যদিকে, এদিন ভোরে বি সি রায় শিশু হাসপাতালেও শ্বাসকষ্টজনিত কারণে এক শিশুর মৃত্যু হয়। পেডিয়াট্রিক আইসিইউ-তে ভর্তি ছিল শিশু। তারও ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্য়ার কথা উল্লেখ রয়েছে। রবিবার ভোরে, কলকাতা মেডিক্য়াল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত দেড়বছরের এক শিশুর মৃত্য়ু হয়। শনিবার রাতে, বিসি রায় শিশু হাসপাতালে মৃত্য়ু হয় অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা, ৯ মাসের শিশুকন্য়ার।   রবিবার সকালে, এই হাসপাতালেই মৃত্য়ু হয় বাদুড়িয়ার বাসিন্দা, ৮ মাসের শিশুর। তার  ডেথ সার্টিফিকেটে উল্লেখ, সিভিয়ার নিউমোনিয়া। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে শিশুর অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 
 
চিকিৎসক জয়দেব রায়, ' স্কুল খোলা, পরীক্ষা চলছে। সবাই এখনও রোগটা নিয়ে ততটা সচেতন নয়। প্রপার আইসোলেশন হচ্ছে না।  এতদিন শুধু ভাবতাম আপার রেসপিরেটরি ট্র্য়াকে এই ভাইরাল ইনফেকশন হয়। এখন পুরো ফুসফুসই ক্ষতিগ্রস্থ হচ্ছে। একবার নিউমোনিয়া হয়ে গেলে আইসিইউ, ভেন্টিলেটর ছাড়া উপায় নেই।  ' 

সোমবার সমস্ত সরকারি হাসপাতালের শিশু চিকিৎসা বিভাগের বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠক ডাকে স্বাস্থ্য় দফতর। সূত্রের খবর, সেখানে বলা হয়, সঙ্কটজনক অবস্থায় কোনও শিশুকেই রেফার করা যাবে না। শ্বাসকষ্টের সমস্য়া হলেই অক্সিজেনের ব্য়বস্থা করতে হবে হাসপাতালকে। এক্ষেত্রে যেন কোনও গাফিলতি না থাকে। ভেন্টিলেটর, অক্সিজেন সরবরাহ পরিষেবা ঠিকমতো রয়েছে কিনা, নজর রাখতে হবে প্রতিষ্ঠানকে। করোনার সময়কালের মতোই প্রস্তুত হতে হবে সব হাসপাতালকে। সমস্ত হাসপাতালের পরিকাঠামো যেন ঠিক থাকে।  প্রয়োজন না হলে জেলা হাসপাতাল থেকে রেফার নয়। জেলার চিকিৎসক ও স্বাস্থ্য় কর্মীদের প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শুধু তাই নয় কোনও শিশুর মৃত্য়ু হলে, মৃত্য়ুর কারণ পর্যালোচনা করতে হবে। অন্য়দিকে, বিসি রায় শিশু হাসপাতালের ভার কমাতে বেলেঘাটা আইডি হাসপাতালে শিশুদের জন্য জরুরি ভিত্তিতে ২৫ বেডের ওয়ার্ড চালু করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য় দফতর। পরবর্তীকালে সংখ্য়াটা ৫০ করা হবে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget