এক্সপ্লোর

Christmas 2021 Cake Recipes : নিরামিষাশী? তাহলে বড়দিনে বানিয়ে ফেলুন ডিম ছাড়া কেক

দোকানের ডিম ছাড়া কেক খেতে ভরসা পাচ্ছেন না? তাহলে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন ডিম ছাড়া নিরামিষ কেক। ড্রাই ফ্রুটস দেওয়া সুস্বাদু নিরামিষ কেক হার মানাবে ডিম দেওয়া কেককে।

কলকাতা: বড়দিন (Christmas Day) আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই চারপাশে কেক, বড়দিনের ঘর সাজানোর জিনিস, ক্রিসমাস ট্রি এসবের ছড়াছড়ি। কিন্তু ডিম দিয়ে তৈরি হওয়ার কারণে বড়দিনে কেক খাবেন না? তা আবার হয় নাকি? এই সময়ে দোকানে অনেক ডিম ছাড়া কেক পাওয়া যায়। তারপরও দোকানের ডিম ছাড়া কেক খেতে ভরসা পাচ্ছেন না? তাহলে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন ডিম ছাড়া নিরামিষ কেক। ড্রাই ফ্রুটস দেওয়া সুস্বাদু নিরামিষ কেক হার মানাবে ডিম দেওয়া কেককে।

ডিম ছাড়া নিরামিষ কেক তৈরির জন্য় যে যে উপকরণ লাগবে-
১. কাজু বাদাম কুঁচি অর্ধেক কাপ
২. আমন্ড বাদাম কুঁচি অর্ধেক কাপ
৩. পেস্তা কুঁচি অর্ধেক কাপ
৪. কিশমিশ অর্ধেক কাপ
৫. শুকনো ব্লু বেরি এক মুঠো
৬. কমলালেবুর রস অর্ধেক কাপ

ব্যাটার তৈরির জন্য যে যে উপকরণ লাগবে-
১. ময়দা এক কাপ
২. কোকোয়া পাউডার ৩ চামচ
৩. লবঙ্গ গুঁড়ো অর্ধেক চামচ
৪. দারুচিনি গুঁড়ো অর্ধেক চামচ
৫. আদা গুঁড়ো অর্ধেক চামচ
৬. চিনি অর্ধেক কাপ
৭. মাখন ৫ চামচ
৮. ভ্যানিলা এসেন্সে এক চামচ
৯. বেকিং পাউডার এক চামচ
১০. চকোলেট চিপস অর্ধেক কাপ
১১. দুধ এক কাপ
১২. নুন এক চিমটে

আরও পড়ুন - Homemade Chocolate: সামনেই বড়দিন, তার আগে বাড়িতেই বানিয়ে ফেলুন চকোলেট

কেক তৈরির জন্য যা করতে হবে-
১. প্রথমে কমলালেবুর রসে ড্রাই ফ্রুটসগুলিকে ভিজিয়ে রাখুন। অন্তত দু ঘণ্টা ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখতে হবে। সারারাত ভিজিয়ে রাখলে সবথেকে ভালো হয়।

২. একটি পাত্রে ময়দা, কোকোয়া পাউডার, বেকিং পাউডার, লবঙ্গ গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, চিনি, মাখন, ভ্যানিলা এসেন্সে, দুধ, চকোলেট চিপস, ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস নিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিন।

৩. এবার একটি বেকিং ট্রে-তে ব্যাটার দিয়ে বেক করে নিতে হবে।

৪. ভালো ভাবে বেক হয়েছে কিনা তা দেখার জন্য মাঝে একবার বের করে ছুরির ডগা দিয়ে পরীক্ষা করে নিতে পারেন। 

৫. কেক ভালো ভাবে তৈরি হয়ে গেলে পরিবেশন করুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget