এক্সপ্লোর

Cough Syrup Child Death : কাফ সিরাপেই মৃত্যুফাঁদ! ওষুধে সত্যিই ছিল বিষাক্ত DEG বা EG ? কেন এই দুই যৌগ ভয়ঙ্কর?

Cough Syrup For Child: বিষক্রিয়া হলে প্রথমে বমি বমি ভাব, বমি এবং পেটে ব্যথা হয়। সময়মতো চিকিৎসা না করালে এটি দ্রুত বিকল করে দিতে পারে কিডনি ।

মধ্যপ্রদেশ ও রাজস্থানে পরপর শিশুমৃত্যুর ঘটনার পর এবার অ্যাডভাইসরি জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। শিশুদের কাফ সিরাপ দেওয়ার ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে। বলা হয়েছে, ২ বছরের কম বয়সের শিশুদের কাফ সিরাপ দেওয়ার প্রয়োজন নেই ! অভিযোগ উঠেছে, মধ্যপ্রদেশ ও রাজস্থানে পরপর শিশুমৃত্যুর কারণ কাফ সিরাপগুলিতে থাকা দুটি ক্ষতিকারক জিনিস। প্রাথমিকভাবে  আশঙ্কা  করা  হচ্ছে , এই মৃত্যুর জন্য দায়ী ডাইথিলিন গ্লাইকল (DEG) এবং ইথিলিন গ্লাইকল (EG) এর মতো বিষাক্ত দুটি পদার্থ।  যদিও কেন্দ্র এবং রাজ্য স্বাস্থ্য দফতরের পরিচালিত পরীক্ষায় এখনও পর্যন্ত সংগৃহীত নমুনাগুলিতে এই পদার্থগুলির কোনও চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু কী এই দুটি জিনিস, যার জেরে এমনটা হতে পারে? 

DEG এবং EG কি?
ডাইথিলিন গ্লাইকল (DEG) এবং ইথিলিন গ্লাইকল (EG) আসলে শিল্পে ব্যবহৃত রাসায়নিক। এই সব রাসায়নিক সাধারণত ব্রেক ফ্লুইড, অ্যান্টিফ্রিজ, রঙ, প্লাস্টিক এবং কিছু গৃহস্থালীর জিনিসপত্র তৈরিতে ব্যবহৃত হয়, ওষুধ তৈরিতে নয়। এগুলি সস্তা এবং বর্ণহীন তরল। DEG এবং EG মানুষের জন্য অত্যন্ত বিষাক্ত। অল্প পরিমাণেও সেবন করলে, এই রাসায়নিকগুলি মারাত্মক বিষক্রিয়ার কারণ হতে পারে। উভয়ই কিডনি, লিভার এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। শিশুদের ক্ষেত্রে বিষের মতো কাজকরে এই সব রাসায়নিক। একটি সামান্য ডোজও মারাত্মক হতে পারে। বিষক্রিয়া হলে প্রথমে বমি বমি ভাব, বমি এবং পেটে ব্যথা হয়। সময়মতো চিকিৎসা না করালে এটি দ্রুত বিকল করে দিতে পারে কিডনি । এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। যদিও যেসব ওষুধ নিয়ে অভিযোগ তাতে এমন যৌগ ব্যবহারের প্রমাণ মেলেনি। 

অকারণ কাফ সিরাপ নয় !

এই আবহে চিকিৎসকরা সতর্ক করে দিয়েছেন, অনেক কাশির সিরাপ ছোট বাচ্চাদের জন্য উপযুক্ত নয় এবং উপকারের চেয়ে বেশি ক্ষতি করতে পারে। প্রকৃতপক্ষে, শিশুদের, বিশেষ করে ৬ বছরের কম বয়সীদের বেশিরভাগ কাশিই হয় ভাইরাস ইনফেকশন থেকে। তা নিজে থেকেই সেরে যায়। কোনও ওষুধ ছাড়াই নিজে থেকেই সেরে যায়। তাতে ওষুধ দিলে হিতে বিপরীত হতেও পারে। এই আবহেই শুক্রবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য় অ্যাডভাইসরি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। সেখানে শিশুদের কাফ সিরাপ দেওয়া নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়।                   

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget