এক্সপ্লোর

Cough Syrup : সব কাফ সিরাপই কি শিশুদের জন্য ক্ষতিকর? কোনটি প্রাণঘাতী, কোনটি নয়?

Cough Syrup Row: অ্যাডভাইসরি জারি করে ২ বছরের কম বয়সী বাচ্চাদের কাফ সিরাপ দিতে নিষেধ করা হয়েছে। তাহলে কি কাফ সিরাপ মাত্রই ক্ষতিকর? সত্যিটা কী ? 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কাফ সিরাপ খেয়ে শিশুদের মৃত্যুর অভিযোগ, দেশজুড়ে আতঙ্ক.
  • তামিলনাড়ুর কাফ সিরাপে ক্ষতিকারক ডাইথিলিন গ্লাইকল মিলেছে.
  • দুই বছরের কম শিশুদের কাফ সিরাপ ব্যবহারে কেন্দ্র নিষেধাজ্ঞা জারি করেছে.
  • শিশু ওষুধে DEG ও EG দূষণ নিয়ে WHO আগেই সতর্ক করেছিল.

কাফ সিরাপ খেয়েই কি শিশু মৃত্য? গত কয়েকদিন ধরে এই প্রশ্নে তোলপাড় দেশ। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে পরপর শিশুমৃত্যুর ঘটনায় অভিযোগের তির কাফ সিরাপের দিকে। তারপরই অভিভাবকদের মনে আতঙ্ক, তাহলে কি শিশুদের কাফ সিরাপ খাওয়ানো মানেই, জীবন নিয়ে ছিনিমিনি খেলা ? মধ্যপ্রদেশ এবং রাজস্থানে কোল্ডরিফের কাফ সিরাপ খাওয়ার পরই শিশুদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বলে অভিযোগ। শেষমেষ কিডনি ফেল করে মারা যায় একাধিক শিশু। এই ঘটনার পর কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রও। অ্যাডভাইসরি জারি করে ২ বছরের কম বয়সী বাচ্চাদের কাফ সিরাপ দিতে নিষেধ করা হয়েছে। তাহলে কি কাফ সিরাপ মাত্রই ক্ষতিকর? সত্যিটা কী ? 

এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে,  কোল্ডরিফের তামিলনাড়ু উৎপাদন ইউনিট থেকে প্রাপ্ত নমুনাগুলিতে ডাইথিলিন গ্লাইকল (DEG) রয়েছে, যা অবশ্যই ক্ষতিকারক। এই যৌগটি শিল্পের কাজে লাগে, এটি একটি বিষাক্ত শিল্প দ্রাবক। কোনওভাবেই ওষুধে ব্যবহারের জন্য নিরাপদ নয়। যদিো মধ্যপ্রদেশে সংগৃহীত অনেক নমুনায় ইথিলিন গ্লাইকল বা ডাইথিলিন গ্লাইকল পাওয়া যায়নি।  

কেন্দ্র অ্যাডভাইসরি জারি করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কাশির সিরাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।  প্রতিটি রাজ্যেই কাফ সিরাপগুলির একাধিক ব্যাচ এবং ব্র্যান্ডের নমুনা যাচাই করে দেখছে। এই পরিস্থিতিতে ডাক্তার এবং সাধারণ মানুষ , সকলেই উদ্বিগ্ন।

ইথিলিন গ্লাইকল (EG) এবং ডাইথিলিন গ্লাইকল (DEG) হল শিল্প দ্রাবক যা সাধারণত অ্যান্টিফ্রিজ, ব্রেক ফ্লুইড, প্লাস্টিক এবং অন্যান্য শিল্প পণ্যে ব্যবহৃত হয়। এগুলি উল্লেখযোগ্য পরিমাণে ওষুধ ব্যবহারের জন্য অনুমোদিত নয়। এর ব্যবহারে ওষুধটি বিষাক্ত পদার্থে পরিণত হয়। এর ফলে তীব্র বিষক্রিয়ায় সর্বঅঙ্গ বিকল হতে পারে। জানা গিয়েছে, সারা বিশ্বেই এর আগে এমন  বিষক্রিয়ার ঘটনানোর জন্য DEG জড়িত। ২০২২ সালে গাম্বিয়ায়, দূষিত ভারতীয় কাশির সিরাপ খেয়ে প্রায় ৭০টি শিশুর মৃত্যু হয়। ২০২৩ সালে উজবেকিস্তানে, DEG যুক্ত কাশির ওষুধ  খেয়ে বহু শিশু মারা যায়। এর আগেও WHO বারবার শিশু ওষুধে DEG এবং EG দূষণ সম্পর্কে সতর্ক করেছে। বিশেষ করে যেসব শিশুদের কিডনি দুর্বল, তাদের ক্ষেত্রে ওষুধে DEG বা EG উপস্থিতির প্রতিক্রিয়া ভয়ানক হতে পারে।    

কেন্দ্রীয় সরকারের জারি করা অ্যাডভাইসরিতে বলা হয়েছে,  

  • ২ বছরের কম বয়সের শিশুকে কাফ সিরাপ দেওয়া উচিত নয়।
  • ৫ বছরের কম শিশুদের কাফ সিরাপ দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত সতর্ক করা হয়েছে।
  • কাফ সিরাপের প্রয়োজন হলে সঠিক মাত্রায় দিতে হবে। 
  • শিশুদের শারীরিক অবস্থার ওপর নজর রাখতে হবে। 

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget