এক্সপ্লোর

কোভিড হয়েছিল? আপনার থেকে অনেক 'বুড়ো' হয়ে গিয়েছে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ, বড় আশঙ্কার কথা বলছে গবেষণা

মানুষের সঙ্গে সঙ্গে তাঁর অঙ্গ-প্রত্যঙ্গও 'বুড়ো হয়'। এক গবেষণা বলছে,  এক জন মানুষের রক্তবাহিকাগুলির বয়স এক ধাক্কায় পাঁচ বছর বাড়িয়ে দিয়েছে কোভিডের হানা ।


কোভিডের ভয়াবহ দিন, মৃত্যু মিছিল, আতঙ্ক, এখনও সারা বিশ্ব ভোলেনি। কোভিড থেকে সেরে তো উঠেছেন অনেকেই। কিন্তু কোভিড কি সবাইকে নিস্তার দিয়েছে? ভয়ঙ্কর এই ভাইরাস শরীরে এমন কিছু কাণ্ড ঘটিয়ে গিয়েছে, যার জেরে সারা জীবনের মতো ঘটে গিয়েছে বড় ক্ষতি। যত দিন গড়াচ্ছে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে গবেষণায়।  নতুন এক গবেষণায় দেখা গিয়েছে, কোভিড-১৯ সংক্রমণ সেরে গেলেও , পরে দেখা গিয়েছে , কোভিডের খারাপ প্রভাব পড়েছে তাঁর রক্তনালীতে। বয়স বাড়াপ প্রভাব সারা শরীরের উপরই পড়ে। মানুষের সঙ্গে সঙ্গে তাঁর অঙ্গ-প্রত্যঙ্গও 'বুড়ো হয়'। এক গবেষণা বলছে,  এক জন মানুষের রক্তবাহিকাগুলির বয়স এক ধাক্কায় পাঁচ বছর বাড়িয়ে দিয়েছে কোভিডের হানা । অর্থাৎ খাতায় কলমে একজনের যা বয়স, তা থেকে তার রক্তবাহিকাগুলোর বয়স বছর পাঁচেক গিয়েছে বেড়ে। এই সমস্যা বেশি হয়েছে মহিলাদের ক্ষেত্রে।

কোভিড আক্রমণের র লং-কোভিড নিয়ে বহু আলোচনা হয়েছে। কোভিড শ্বাসকষ্ট এবং ক্লান্তির মতো গভীর ক্ষত বা ক্ষতি ছেড়ে গিয়েছে শরীরে। কোভিড থেকে সেরে ওঠার পরেও যেসব মহিলারা ক্রমাগত এই লক্ষণগুলি অনুভব করেছেন, তাঁদের উপর পরীক্ষা চালিয়েই এই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে প্রকাশ, ফ্রান্সের ইউনিভার্সিটি প্যারিস সিটির প্রধান গবেষক রোজা মারিয়া ব্রুনো জানিয়েছেন, কোভিড অতিমারীর পরে অনেক লক্ষণ আক্রান্তের মধ্যে কয়েক মাস থেকে গিয়েছে। এমনকি বছরের পর বছর ধরে স্থায়ী হতে পারে কিছু লক্ষণ । ইউরোপীয় হার্ট জার্নালে প্রকাশিত এক গবেষণা করা হয়েছে। রিসার্চের আওতায় রাখা হয়েছে,  অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং ইউরোপের ১৬টি দেশের প্রায় ২,৪০০ জনকে। মোট স্যাম্পলের প্রায় অর্ধেক নারী। গবেষকরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তনালীগুলি শক্ত হয়ে যায় । কোভিড-১৯ সংক্রমণ এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করতে পারে। এর ফলে কোভিডে আক্রান্তদের মধ্যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। 

গবেষণায়  'carotid-femoral pulse wave velocity'. মাপা হয়। এই প্যারামিটার রক্তনালীগুলির অবস্থা নির্দেশ করে।  এই রিসার্চে কোভিড-১৯ সংক্রমণের ছয় মাস পরে এবং  ১২ মাস পরে  'ক্যারোটিড-ফিমোরাল পালস ওয়েভ' নেওয়া হয়েছিল।  গবেষণায় দেখা গিয়েছে, হালকা সংক্রমণে আক্রান্ত মহিলাদের pulse wave velocity প্রতি সেকেন্ডে ০.৫৫ মিটার, হাসপাতালে ভর্তি হওয়া মহিলাদের প্রতি সেকেন্ডে ০.৬০ মিটার এবং কোভিডে বেশি অসুস্থ হওয়া  মহিলাদের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে এক মিটারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তবে কোভিডের প্রভাবে মহিলাদের pulse wave velocity-তে যতটা পার্থক্য তৈরি হয়েছে, পুরুষদের মধ্যে ততটা প্রভাব পড়েনি। 

গবেষক ব্রুনো বলেন, পুরুষদের তুলনায় নারীরা শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতার ফলে দ্রুত  সংক্রমণ থেকে রক্ষা পেয়েছে ঠিকই,  কিন্তু প্রাথমিক সংক্রমণের পরে রক্তনালীতে ক্ষতি হয়েছে  মহিলাদেরই বেশি। এগুলোকেই  পরবর্তী COVID-19 সিনড্রোম বলে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget