এক্সপ্লোর

Cyclone Remal: রেমালের জেরে দীর্ঘক্ষণ বিদ্যুৎ নেই? কী করলে স্বাভাবিক হবে পরিষেবা

Cyclone Remal Long Time Power Cut: রেমালের তাণ্ডবে নানা স্থানেই দুর্যোগের মুখে পড়তে হচ্ছে। এই অবস্থায় বিদ্যুৎ পরিষেবাও দীর্ঘ সময়ের জন্য অনেক স্থানে ব্যাহত হতে পারে।

Cyclone Remal Long Time Power Cut: রেমালের জেরে চারিদিকে নানা পরিষেবা ব্যাহত হচ্ছে। বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে বেশ কিছু স্থানে। এমনকি ইলেকট্রিক তারের উপর গাছ পড়ে তার ছিঁড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এই অবস্থায় কারেন্ট অফ হওয়া স্বাভাবিক। কিন্তু দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকলেও বিপদ। তাই কিছু কাজ এই সময় প্রথমেই করে ফেলুন। এতে কিছুটা জলদি হলেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে।

পরিষেবা স্বাভাবিক করতে কী করবেন ?

১. আপনার বাড়িতে দ্যুৎ পরিষেবা যে সংস্থা প্রদান করে, তাদের সঙ্গে প্রথমেই যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের ফোন নম্বর ১৯১২১। কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের ফোন নম্বর ১৯১২।

২. তাদের কাছে আপনার গ্রাহক নম্বর দিয়ে অভিযোগ জানাতে হবে। কখন থেকে বা কতক্ষণ ধরে বিদ্যুৎ পরিষেবা নেই, সেটিও জানান।

৩. রেমালের ভয়ঙ্কর বৃষ্টির জেরে পরিস্থিতি সহজে স্বাভাবিক হবে না। কিন্তু নিয়মিত আপডেট রাখা জরুরি।

৪. তাই নির্দিষ্ট সময় অন্তর বিদ্যুৎ অফিস থেকে এই ব্যাপারে খোঁজ নিন।

৫. বিদ্যুৎ অফিস থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট সময় জানানো হলে ওই সময় পর্যন্ত অপেক্ষা করুন।

৬. যথাসম্ভব সহযোগিতাও করতে হবে। শুধু আপনার বাড়ি বা ফ্ল্যাটের পোস্টে সমস্যা হয়েছে না এলাকার বড় পোস্টে সমস্যা হয়েছে তা দেখে রাখা ভাল। বিদ্যুৎ অফিস থেকে জানতে চাইলে দ্রুত পরিষেবা পেতে তা জানিয়ে সাহায্য করুন।

দীর্ঘক্ষণ কারেন্ট অফ থাকলে যে যে প্রস্তুতি নিয়ে রাখা ভাল

  • ঘরে টর্চ বা মোমবাতি কিনে রাখুন -  মোবাইলের ফ্ল্যাশ এখন সকলেরই রয়েছে। কিন্তু দীর্ঘ সময় ফ্ল্যাশ জ্বালিয়ে রাখলে অনেক চার্জ যায়। তাই টর্চ বা মোমবাতির কিন্তু বিকল্প নেই।
  • জলের ব্যবস্থা করে রাখুন - ট্যাঙ্কে পর্যাপ্ত জল আছে কি না দেখা নিন। প্রয়োজনে জলের ব্যবস্থা করে রাখুন। 
  • সকাল সকাল রান্না সেরে নিন - রান্নাবান্না সকাল সকাল সেরে নিন। রাতের অন্ধকারে রান্নাবান্না না করাই ভাল।
  • ফোন প্রয়োজন বুঝে ব্যবহার করুন - কারেন্ট অফ থাকার সময় খুব বেশি ফোন ব্যবহার করা ঠিক নয়। তাই বুঝেশুনে ফোন ব্যবহার করুন। আরও দরকারে লাগতে পারে এই যন্ত্রটি।
  • ইনভার্টারের কারেন্ট বুঝে খরচ করুন - ইনভার্টারের কারেন্টে খুব বেশি যন্ত্রপাতি না চালানোই ভাল। তাই বুঝে খরচ করুন সেই বিদ্যুৎ।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন - Cyclone Remal: ঘূর্ণিঝড়ের সময় এগুলিই সবচেয়ে বেশি দরকার, কী কী রাখবেন হাতের কাছে ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?

ভিডিও

Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget