এক্সপ্লোর

Daily Work Out: নিয়মিত শরীর চর্চায় একঘেয়েমি লাগে? বিরক্তি কাটাতে এই বিশেষ ধরনের একসারসাইজ করতে পারেন

Healthy Lifestyle: যাঁদের কাছে রোজ শরীর চর্চা করা ভীষণ বিরক্তিকর একটা বিষয় তাঁরা সব বাদ দিয়ে রোজ জুম্বা করুন। উপকার পাবেন নিঃসন্দেহে। 

Daily Work Out: ফিট থাকতে চাইলে নিয়মিত শরীর চর্চা করতেই হবে। সুস্থ থাকার আর কোনও বিকল্প নেই। এখন শরীর চর্চার অনেক ধরন রয়েছে। কেউ জিমে যান। কেউ বাড়িতে ফ্রি হ্যান্ড একসারসাইজ করেন। কেউ বা হাঁটাচলা কিংবা জগিংয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনেকে আবার যোগাসন অভ্যাস করেন। তবে এইসবের বাইরেও রয়েছে শরীর চর্চার আরও এক ধরনের উপায়। জুম্বা করতে পারেন আপনি। আজকাল অনেকেই জুম্বা ক্লাসে যান। মহিলা, পুরুষ নির্বিশেষে সকলেই যেতে পারেন। দ্রুত তালের গান কিংবা মিউজিকের সঙ্গে শরীর চর্চা করা হয় জুম্বার মাধ্যমে। জুম্বা করলে শুধু ওজনই কমবে না, আরও একগুচ্ছ উপকার পাবেন আপনি। সবচেয়ে মজার হল জুম্বা করলে শরীর চর্চার সময় বিরক্তি লাগবে না। বরং বেশ মজা পাবেন আপনি। 

জুম্বা করলে কী কী উপকার পাওয়া সম্ভব, জেনে নিন 

  • একঘেয়ে ওয়ার্ক আউট রুটিন বাদ দিয়ে শরীর-স্বাস্থ্য ভাল রাখতে জুম্বা করতে পারেন। গানের তালে দ্রুত গতিতে শরীর নড়াচড়া করে জুম্বার ফলে। জুম্বা করলে সারা শরীরে ভালভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হয়। সুগঠিত হয় পেশী। আর ভরপুর এনার্জি পাবেন আপনি। 
  • জুম্বা করলে ভাল থাকবে আপনার মানসিক স্বাস্থ্যও। দূর হবে অতিরিক্ত স্ট্রেস। তাই নিয়ম করে জুম্বা ক্লাসে যাওয়ার চেষ্টা করুন। জুম্বা করলে সেরোটোনিন বা ফিল গুড হরমোনের ক্ষরণ বেশি হয়। তার ফলে মন-মেজাজ ভাল থাকবে আপনার। 
  • নিয়মিত জুম্বার অভ্যাস থাকলে আপনার সারা শরীরে অক্সিজেন সরবরাহ সঠিক ভাবে সম্পন্ন হয়। তার ফলে ভাল থাকে ধমনীগুলি। জুম্বা নিয়মিত ভাবে করতে পারলে রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। উচ্চ রক্তচাপের সমস্যা হয় না। 
  • জুম্বা করলে সহজে ক্যালোরি বার্ন করা সম্ভব। আর শরীরচর্চা করে বিরক্তি বা একঘেয়ে লাগবে না। গানের তালে ওয়ার্ক আউটে মজাই পাবেন। জুম্বা করলে কিছুটা কার্ডিও ওয়ার্ক আউট করা হয়। হার্টবিট বাড়তে পারে। পেশীর কোষগুলিও সক্রিয় থাকবে। তার ফলে সহজে ক্যালোরি কমবে। 
  • জুম্বা করার সময় হাত, পা বিভিন্ন ভাবে নাড়াচাড়া করতে হয়। নিয়মিত জুম্বার অভ্যাস থাকলে হাত-পায়ের জড়তা, অসাড় ভাব কেটে যাবে। যাঁদের কাছে রোজ শরীর চর্চা করা ভীষণ বিরক্তিকর একটা বিষয় তাঁরা সব বাদ দিয়ে রোজ জুম্বা করুন। উপকার পাবেন নিঃসন্দেহে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget