এক্সপ্লোর

Dates Eating Benefits: রোজ একটা করে খেজুর খেলে ভাল থাকবে হার্ট, দিনভর চাঙ্গা থাকবেন আপনি, আর কী কী উপকার?

Healthy Dry Fruits: খেজুরে থাকা ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও সাহায্য করে। খেয়াল রাখে অন্ত্রের স্বাস্থ্যের। ফলে হজমশক্তি ভাল হয়।

Dates Eating Benefits: প্রতিদিন একটা বাদাম কিংবা ড্রাই-ফ্রুটস আপনি খেতে পারলে সুস্থ থাকবেন নানা ভাবে। এই তালিকায় রাখতে পারেন খেজুর। প্রতিদিন একটা করে খেজুর খেলে অনেক উপকার পাবেন আপনি। তবে খেজুর বেশি খাওয়া হয়ে গেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই রোজ যাঁরা খেজুর খাবেন, একটার বেশি খেতে যাবেন না। হিতে বিপরীত হয়ে যাবে। 

প্রতিদিন একটা করে খেজুর খেলে কী কী উপকার পাবেন আপনি 

  • সকালে ঘুম থেকে উঠে একটা খেজুর খেয়ে নিলে দিনভর চাঙ্গা থাকবেন আপনি। সারাদিন বজায় থাকবে ভরপুর এনার্জি। কাজে ক্লান্তি লাগবে না। পরিশ্রম করতে পারবেন। ঝিমিয়ে পড়বেন না। 
  • খেজুরে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। তার ফলে ভাল থাকে হার্ট। হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমে। হৃদযন্ত্রের অন্যান্য রোগ থেকেও আপনাকে দূরে রাখবে। 
  • খেজুরে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। এই তিন উপকরণ হাড় এবং দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে। তাই বুড়ো বয়স পর্যন্ত দাঁত এবং হাড় মজবুত রাখতে চাইলে রোজ একটা খেজুর খাওয়া ভাল। 
  • খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। হেলদি স্ন্যাক্স হিসেবে এই শুকনো ফল রাখতে পারেন মেনুতে। দীর্ঘক্ষণ পেট ভরে থাকবে। টুকটাক খাবার হিসেবে খেজুর বেশ ভাল। যাঁরা রোজ কাজের সূত্রে বাইরে বেরোন, ব্যাগে রেখে দিন খেজুর। খিদে পেলে খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে। 
  • খেজুরে থাকা ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও সাহায্য করে। খেয়াল রাখে অন্ত্রের স্বাস্থ্যের। ফলে হজমশক্তি ভাল হয়। অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা থেকে রেহাই পাবেন অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকলে। 
  • মস্তিষ্ক সজাগ রাখতে, স্মৃতিশক্তি প্রখর করতে কাজে লাগে খেজুর। তাই রোজ একটা করে অবশ্যই খান। বহু বয়স পর্যন্ত সজাগ, সক্রিয়, প্রখর থাকবে আপনার মস্তিষ্ক। 
  • খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। ফলে আমাদের শরীরে আয়রনের ঘাটতি হবে না রোজ একটা খেজুর খেলে। আয়রনের ঘাটতি না হলে হিমোগ্লোবিন সংক্রান্ত সমস্যাও হবে না। 

খেজুর খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল। তবে রোজ খেলে পরিমাণের দিকে নজর রাখুন। যাঁরা নিয়মিত খেজুর খান, তাঁরা রোজ একটা করে খেজুর খাবেন। নাহলে বাড়বে পেটের সমস্যা। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Medicines Quality : গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
Lung Cancer : ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা"
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা

ভিডিও

Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:
NCPI in West Bengal | তৃণমূলের হাতে থাকা আরও এক পঞ্চায়েত সমিতির দখল নিল NCPI
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget