এক্সপ্লোর

Herpes Signs: ডিমেনশিয়া ঝুঁকি বাড়ায় হারপিস, কী এই রোগ, কেন ভয়ের ?

Dementia Risk Linked To Herpes: ডিমেনশিয়া রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় হারপিস। হারপিস রোগটি আদতে কী। কেন এটি ভয়ের।

কলকাতা: হারপিস ভাইরাসই ডেকে আনতে পারে মস্তিষ্কের কঠিন অসুখ। সেই অসুখের থেকে সেরে ওঠার কোনও উপায়ও নেই আপাতত। সম্প্রতি সুইডেনের এক গবেষণায় এমনটাই দেখা গিয়েছে। উপপাসালা বিশ্ববিদ্যালয়ের তরফে এই গবেষণা করা হয়। তাতে দেখা যায়, হারপিস হলে ডিমেনশিয়া রোগের আশঙ্কা অনেকটাই বাড়ছে। প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে এই আশঙ্কা।

আগেও বিশেষজ্ঞরা মনে করতেন, হারপিসের সঙ্গে ডিমেনশিয়ার যোগাযোগ রয়েছে। সম্প্রতি ৭০ বছরের বেশি বয়স এমন ১০ হাজার জনকে নিয়ে এই পরীক্ষা করা হয়। তাদের ১৫ বছর ধরে পর্যবেক্ষণ করা হয়। তার ভিত্তিতেই পাওয়া গিয়েছে এই ফলাফল। নয়া গবেষণা আগের তত্ত্বগুলিকেই সমর্থন জুগিয়েছে। জীবনের কোনও এক সময় যদি হারপিস হয়, তাহলে ডিমেনশিয়ার ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। হারপিস পরেও ফিরে আসে অনেকের শরীরে। কিছু সময় তার উপসর্গ থাকে না। ফলে অনেকেই রোগ টের পান না।

হারপিস কেন ভয়ের ?

  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি তথ্য বলছে, সারা বিশ্বে ৫০ বছরের কম বয়সী অন্তত ৩৭ কোটি মানুষ ওরাল হারপিসে ভোগেন। একে হারপিস সিমপ্লেক্স ভাইরাস (এইচএসভি) টাইপ ১ সংক্রমণ বলে।
  • অন্যদিকে প্রায় ১৫ থেকে ৪৯ বছর বয়সি পাঁচ কোটি মানুষ জেনিটাল হারপিসে ভোগেন। যাকে হারপিস সিমপ্লেক্স ভাইরাস (এইচএসভি) টাইপ ২ সংক্রমণ বলে।
  • বেশিরভাগ সময়ই হারপিসের কোনও উপসর্গ দেখা যায় না। কিছু ক্ষেত্রে লাল ফুসকুড়ির মতো দেখা যায়। যা বারবার ফিরে আসতে পারে।
  • যাদের এইচএসভি টাইপ ২ সংক্রমণ হয়েছে, তাদের এইচআইভি সংক্রমণের ঝুঁকি অনেক বেশি।

হারপিসের ধরন (Herpes Virus)

হারিপস সাধারণত দুই ধরনের হয়ে থাকে। হারপিস সিমপ্লেক্স ভাইরাস (এইচএসভি) টাইপ ১ বা ওরাল হারপিস। অন্যটি হারপিস সিমপ্লেক্স ভাইরাস (এইচএসভি) টাইপ ২ বা জেনিটাল হারপিস।

কেন হয় হারপিস (Herpes Infection Reason) ?

হারপিস সিমপ্লেক্স ভাইরাস (এইচএসভি) টাইপ ১ -  মূলত চুম্বনের কারণে ছড়ায় এই রোগ। এতে মুখ ও মুখের আশেপাশে সংক্রমণ হয়। এখান থেকে জেনিটাল হারপিসও হতে পারে। বেশিরভাগ প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এই রোগে ভোগেন।

হারপিস সিমপ্লেক্স ভাইরাস (এইচএসভি) টাইপ ২ - এটি যৌন সংক্রমণের মাধ্যমে ছড়ায়। যৌনাঙ্গ বা তার আশেপাশে এই রোগ হতে দেখা যায়।

কী কী লক্ষণ (Herpes Infection Symptoms)

প্রথম সংক্রমণের সময়

  • জ্বর
  • গায়ে ব্যথা
  • গলা ব্যথা
  • মাথ ব্যথা
  • লিম্ফ নোডগুলি ফুলে যাওয়ার লক্ষণ দেখা দেয়।

হারপিস বারবার হওয়ার আশঙ্কা থাকে। তবে সেক্ষেত্রে লক্ষণ অত জোরালো হয় না। তাড়াতাড়ি সেরে যায়।

আরও পড়ুন - Mental Health: মাঝে মাঝেই মনমরা, ঘুমোয় কম! ফোন থেকে আর কী হচ্ছে খুদের ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget