এক্সপ্লোর

Dengue Signs: বর্ষায় বাড়ছে ডেঙ্গির ভয়, পরিচিত কেউ আক্রান্ত কি না বুঝবেন কীভাবে ?

Dengue & Severe Dengue Fever Signs: বর্ষায় ফের ডেঙ্গির ভয় বাড়ছে। এই অবস্থায় পরিচিতদের মধ্যে কেউ আক্রান্ত হয়েছে কি না তা কীভাবে বুঝবেন দেখে নিন।

Dengue Signs: বর্ষা শুরু হয়েছে। আর তার সঙ্গে সঙ্গেই ফের শুরু হয়েছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গির প্রকোপ নিয়ন্ত্রণে আনতে ব্যক্তিস্তরে সচেতনতা বিশেষভাবে প্রয়োজন। ডেঙ্গিজ্বর সাধারণত বুঝতে বুঝতেই দেরি হয়ে যায়। শরীরে এই ভাইরাস প্রবেশ করলে প্লেটলেটের সংখ্যা দ্রুত কমতে থাকে। যা রোগ প্রতিরোধ ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ। আর সে কারণেই ডেঙ্গিতে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। কিন্তু তার আগে দরকার রোগটিকে শনাক্ত করা। কীভাবে বুঝবেন আপনার পরিচিত কেউ ডেঙ্গিতে আক্রান্ত কি না। দেখে নিন লক্ষণগুলি।

ডেঙ্গির লক্ষণ (Dengue Fever Signs)

  • প্রচণ্ড জ্বর। থার্মোমিটারে যার মান প্রায় ১০৪ ডিগ্রি ফারেনহাইট
  • প্রচণ্ড মাথার যন্ত্রণা
  • চোখের পিছনে ব্যথা
  • পেশি ও শরীরের বিভিন্ন গাঁটে গাঁটে যন্ত্রণা
  • বমি বমিভাব
  • মাথা ঘোরা
  • বিভিন্ন গ্ল্যান্ড ফুলে যাওয়া
  • শরীরে র‌্যাশ বের হওয়া

যাদের একবার ডেঙ্গি সেরে যাওয়ার পর ফের ডেঙ্গি হয়, তাদের সিভিয়ার ডেঙ্গি হওয়ার ঝুঁকি বেশি। অর্থাৎ তাদের ক্ষেত্রে মারাত্মক আকার নিতে পারে এই মশাবাহিত রোগটি। সিভিয়ার ডেঙ্গির কিছু উপসর্গ জেনে রাখা জরুরি।

সিভিয়ার ডেঙ্গির উপসর্গ (Severe Dengue Fever Signs)

  • প্রচণ্ড পেটে ব্যথা
  • ঘন ঘন বমি হতে থাকে
  • প্রচণ্ড দ্রুত শ্বাসপ্রশ্বাস ওঠানামা করে
  • মাড়ি থেকে রক্ত পড়তে থাকে
  • ক্লান্তি
  • অস্থিরভাব
  • বমির সঙ্গে রক্ত নির্গত হওয়া
  • প্রচণ্ড জলতেষ্টা
  • শুষ্ক ও ঠাণ্ডা হয়ে যায় ত্বক

ডেঙ্গি হলে কী করণীয় (Dengue To Do List) ?

১. ডিহাইড্রেশন রোধ -  ডিহাইড্রেশন প্রতিরোধ করা দরকার এই সময়। তাই ভাইরাস আক্রান্ত রোগীকে প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে।

২. টানা বিশ্রাম -  টানা বিশ্রাম দরকার রোগীর। বিশ্রামই একমাত্র পারে রোগীকে সারিয়ে তুলতে।

৩. মাথা যন্ত্রণা নিয়ন্ত্রণ -  মাথা যন্ত্রণা নিয়ন্ত্রণ করতে ব্যথার ওষুধ যেমন অ্যাসেটামিনোফেন বা প্যারাসিটামল দিয়ে চিকিৎসা করার নিয়ম। তবে এই ব্যাপারে চিকিৎসকের পরামর্শ অবশ্যই দরকার।

৪. প্রদাহনাশী ওষুধ - মাথা ঘোরা, মাথার যন্ত্রণা ইত্যাদি ক্ষেত্রে প্রদাহনাশী ওষুধ যেমন ননস্টেরয়েডাল অ্যান্টিইনফ্লেমেটরি ওষুধ আইবুপ্রোফেন ব্যবহার করা হয়। এক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ অবশ্যই দরকার।

৫. হাসপাতালে নিয়ে যাওয়া - পরিস্থিতি গুরুতর হলে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। সিভিয়ার ডেঙ্গির ক্ষেত্রে যা প্রায়ই করতে হয়।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Puffed Rice: সন্ধ্যেয় মুড়ি খাওয়ার অভ্যাস ? সুগারের রোগী ছাড়াও আর কাদের উপকার ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget