এক্সপ্লোর

Detox Drinks: ৩১ ডিসেম্বর রাতভর পার্টির পরিকল্পনা রয়েছে? হ্যাংওভার কাটাতে কোন ধরনের পানীয় খেতে পারেন?

Party Hangover: পার্টির পরে হ্যাংওভার কাটানোর ক্ষেত্রে সবার আগে মাথায় রাখবেন শরীর ডিহাইড্রেটেড হতে দেওয়া যাবে না কোনওভাবেই। অতএব শরীরে যাতে জলের ঘাটতি না হয়, সেই জন্য প্রচুর পরিমাণে জল খাওয়া প্রয়োজন।

Detox Drinks: সদ্যই পেরিয়েছে ক্রিসমাস (Christmas)। সামনেই আসছে নিউ ইয়ার্স ইভ (New Years Eve)। নতুন বছরকে স্বাগত জানাতে অনেকেই বছরশেষে রাতভর পার্টি করবেন। ৩১ ডিসেম্বরের পার্টি মানে সেখানে অ্যালকোহল থাকবে। আর অ্যালোকহলের সঙ্গে সঙ্গে আসে হ্যাংওভারের (Party Hangover) সমস্যা। এই সমস্যা দূর করার জন্য পার্টির পরে বেশ কিছু পানীয় খেতে পারেন আপনি। সেগুলো কী কী, রইল তারই তালিকা। হ্যাংওভারের ফলে অনেকেরই তীব্র মাথা যন্ত্রণার সমস্যা দেখা যায়। এক্ষেত্রে নিজে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। 

প্রচুর পরিমাণে জল খেতে হবে- পার্টির পরে হ্যাংওভার কাটানোর ক্ষেত্রে সবার আগে মাথায় রাখবেন শরীর ডিহাইড্রেটেড হতে দেওয়া যাবে না কোনওভাবেই। অতএব শরীরে যাতে জলের ঘাটতি না হয়, সেই জন্য প্রচুর পরিমাণে জল খাওয়া প্রয়োজন। শুধু পার্টির পরে ডিটক্সিফিকেশনের জন্য জল খেলেই হবে না। যেদিন পার্টির প্ল্যান রয়েছে, সেদিন সকাল থেকে বারেবারে মেপে মেপে জল খেতে থাকুন।

লেবুজল- বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই সহজে এইসব ডিটক্স ড্রিঙ্কস তৈরি করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল লেবুজল। এক্ষেত্রে পাতিলেবুর রস ব্যবহার করুন। শুধু লেবুর রস মেশানো জল খেলে গা-গুলিয়ে বমি হওয়ার সম্ভাবনা থাকে। তাই সামান্য বিটনুন মিশিয়ে নিতে পারেন। এই পানীয় একবারে অনেকটা খাবেন না। বারে বারে অল্প অল্প করে খেতে হবে লেবুজল। তাহলে কাটবে হ্যাংওভার।

আদা জল- আদা মেশানো জল খেলেও পার্টির পরের অ্যালকোহলজনিত হ্যাংওভার সহজে কেটে যায়। এক্ষেত্রে আদার রস জলে মিশিয়ে খেতে পারেন। কিংবা আদা মিহি করে কেটে জলে দিয়ে সেটা ফুটিয়ে নিন। তারপর ছেঁকে নিয়ে সেই জল খেতে পারেন। আদা হল ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্টস যা আপনার গা গোলানো বমিভাব দূর করবে সহজে। এছাড়াও আদা হজমশক্তি স্বাভাবিক রাখতেও সাহায্য করে। পার্টি মানে অ্যালোকোহলের সঙ্গে বিভিন্ন ধরনের খাবারও খাওয়া হয়। এগুলি সহজে হজম করাবে আদার রস।

নারকেল কিংবা ডাবের জল- নারকেলের জল কিংবা ডাবের জল ডিটক্স ড্রিঙ্কস হিসেবে খেতে পারেন। এর সাহায্যেও পার্টির পরের অ্যালকোহলজনিত হ্যাংওভারের সমস্যা অর্থাৎ গা-গোলানো, বমিভাব ইত্যাদি দূর করা যায়। হ্যাংওভারের সমস্যা দূর করতে চাইলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে শরীরে যেন জলের ঘাটতি না হয়। নারকেল বা ডাবের জলে থাকে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস, সোডিয়াম এবং পটাশিয়াম। এই উপকরণগুলি আমাদের শরীর হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

গ্রিন টি- পার্টির পরের হ্যাংওভার কাটাতে খেতে পারেন গ্রিন টি। বাড়িতে খুব সহজেই গ্রিন টি বানিয়েও নিতে পারেন। আজকাল অনেকেই দিনে অন্তত একবার গ্রিন টি এমনিতেও খেয়ে থাকেন। ফলে গ্রিন টি তৈরির উপকরণ বেশিরভাগেরই বাড়িতে মজুত থাকে। গ্রিন টি- এর মধ্যে রয়েছে এল-থিয়ানিন নামের এক প্রকারের অ্যামাইনো অ্যাসিড যা আমাদের মস্তিষ্ক শান্ত রাখতে সাহায্য করে। এর পাশাপাশি হ্যাংওভারজনিত গা-গোলানো, বমিভাব এবং মাথা ঝিম ধরা ভাব এইসবই দূর করে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget