এক্সপ্লোর

High Blood Sugar: অল্প বয়সীদের মধ্যে কেন দেখা দেয় ডায়াবেটিসের সমস্যা? কী কী কারণ রয়েছে হাই ব্লাড সুগারের পিছনে?

Diabetes Problem: আজকাল অল্প বয়সী বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ডায়াবেটিসের সমস্যা দেখা যায়। এর অন্যতম কারণ স্ট্রেস। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তরুণ প্রজন্মের মধ্যে স্ট্রেসের মাত্রা লাগামছাড়া।

High Blood Sugar: আজকাল অনেকের ক্ষেত্রেই দেখা যায় ৪০ হওয়ার আগেই ডায়াবেটিসের শিকার হয়েছেন। যৌবনকালেই হাই ব্লাড সুগারের সমস্যায় আক্রান্ত হওয়ার একাধিক কারণ রয়েছে। অনেকের ক্ষেত্রে জিনগত ভাবে এই সমস্যা দেখা যায়। মানে পরিবারের কারও হাই ব্লাড সুগারের সমস্যা থাকলে সেখান থেকেও আপনার মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও এই রোগ হওয়ার আরও একাধিক কারণ রয়েছে। অল্প বয়সে সুগার আক্রান্ত হওয়ার কী কী কারণ রয়েছে, দেখে নেওয়া যাক। 

প্রসেসড খাবার খাওয়া 

বিভিন্ন ধরনের প্রসেসড খাবার বা প্রক্রিয়াকরণজাত খাবার খেলে ব্লাড সুগারের মাত্রা বাড়তে পারে। এইসব প্রসেসড খাবার মূলত প্যাকেটে থাকে কিংবা টিন বা কৌটোর মধ্যে থাকে। এইসব খাবার অনেকদিন পর্যন্ত ভাল রাখার জন্য প্রিজার্ভেটিভ দেওয়া হয়। এছাড়াও প্রসেসড খাবারে যুক্ত থাকে প্রচুর পরিমাণে সুগার। এই জাতীয় খাবার খেলে আপনার ব্লাড সুগারের মাত্রা বাড়বে। অতএব ডায়াবেটিস এড়াতে চাইলে প্রসেসড খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। 

স্ট্রেস কমানো জরুরি 

আজকাল অল্প বয়সী বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ডায়াবেটিসের সমস্যা দেখা যায়। এর অন্যতম কারণ স্ট্রেস। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তরুণ প্রজন্মের মধ্যে স্ট্রেসের মাত্রা লাগামছাড়া। কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা নিয়ে অনেকেই স্ট্রেসে থাকেন প্রবলভাবে। আর এই স্ট্রেসের কারণে সুগারের সমস্যা দেখা দিতে পারে আপনার শরীরে। অতএব স্ট্রেস কমানো জরুরি। প্রয়োজনে সাহায্য নিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের। স্ট্রেস আমাদের শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। সরাসরি ব্লাড সুগারের মাত্রা বেড়ে না গেলেও স্ট্রেসের কারণে আপনি ডায়াবেটিসের রোগী হয়ে যেতে পারেন। 

রাতে পর্যাপ্ত ঘুম প্রয়োজন 

রাতে ভালভাবে ঘুম না হলে, দিনের পর দিন রাতে ঠিক পরিমাণে ঘুম না হলে, ডায়াবেটিসের সমস্যা বাড়তে পারে। রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। নাহলে আমাদের শরীরে ইনস্যুলিনের ভারসাম্য সঠিকভাবে বজায় থাকবে না। প্রসঙ্গত উল্লেখ্য, ইনস্যুলিন এমন এক ধরনের হরমোনে যা প্যাংক্রিয়াস থেকে উৎপন্ন হয় এবং ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখেন। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখাই ইনস্যুলিনের কাজ। 

স্থূলতা বা ওবিসিটি ক্রমশ বাড়ায় ব্লাড সুগারের মাত্রা 

নিয়মিত শরীরচর্চা না করলে আপনার শরীরে জমবে মেদ। বাড়তে থাকবে ওজন। আপনি যত মোটা হতে থাকবেন, ডায়াবেটিসের সমস্যা তত বাড়তে পারে। ওজন বেড়ে গেলে, শরীরে অতিরিক্ত ফ্যাট জমলে, ইনস্যুলিনের ভারসাম্য অসামঞ্জস্য দেখা দিতে পারে আপনার শরীরে। আর তার জেরেই ব্লাড সুগারের সমস্যা বাড়তে দেখা যায়। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget