এক্সপ্লোর

Diet Plan for COVID-19 Affected : বেশি বেশি করে খাওয়া নয়, কোভিড আক্রান্ত হলে কী কী খেতেই হবে ?

Covid Lifestyle and Diet with Dr. Ananya Bhowmik : ডাল-ভাতের গুণ অবিশ্বাস্য, শক্তি ফিরে পেতে পেট ভরে খেতে পারেন !

কলকাতা :  রাজ্যে ফের মারাত্মক হারে বাড়ছে করোনা। শনিবারের হেল্থ বুলেটিন বলছে, রাজ্যে একদিনে আক্রান্ত ২ হাজার ৯৬৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। টানা ৫ দিন ধরে সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। বেশিরভাগ রোগীই এবার বলছেন, অন্যান্য উপসর্গ তেমন বাড়াবাড়ি না হলেও, সেরে ওঠার পর ক্লান্তি ভোগাচ্ছে খুবই। এই দুর্বলতা কাটিয়ে কাজে ফেরাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। তাই ডায়েটে দিতে হবে বিশেষ নজর। 

 খাওয়া দাওয়া ভাল করে করলে মন ও শরীর দুই-ই ভাল থাকবে। এই সময় শরীরের প্রয়োজন বেশি করে ফ্লুইড। কোভিড মানেই যে খুব বেশি বেশি করে খেতে হবে, তা কিন্তু নয়। শরীরকে ভাইরাসের সঙ্গে লড়াই করার শক্তি দিতে হবে। তাই ঠিক খাবার বেছে নেওয়া অত্যন্ত জরুরি। তাঁর মতে, করোনাকালে বেশি-বেশি নয়, বারবার খেতে হবে। ঠিক খাবার বেছে নিতে হবে। সাধারণ মানুষ নিজের বাড়ির রান্নাঘরে গিয়েই পেয়ে যাবেন শরীরের প্রয়োজনীয় খাবারটুকু। কিন্তু, যাঁদের কমর্বিডিটিস আছে, বা কোনও দৈনিক ওষুধ খান, তাঁদের ডায়েট সম্পর্কে ডাক্তারকে আগে জিগ্যেস করে নিতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ড. অনন্যা ভৌমিক । 

২.৫ - ৩ লিটার জলীয় জিনিস

বেশি করে ফ্লুইড খেতে হবে। তার মানে যে জলই খেতে হবে , এমন নয়। নানা রকমের তরল খাওয়া যেতে পারে। তবে অবশ্যই অ্যালকোহল নয়। পুষ্টিবিদ জানাচ্ছেন, ২.৫ - ৩ লিটার জলীয় জিনিস খাওয়া দরকার। শুধু জল নয়, খেতে পারেন শরবত, ফলের রস, চা, কফি, স্যুপ , জুস ইত্যাদি। 

ডাল ভাত খান

এই সময় প্রোটিন জাতীয় খাবার খাওয়া খুব জরুরি । করোনা আক্রান্ত হলে ভাল করে প্রোটিন জাতীয় খাবার খাওয়া খুব জরুরি। তবে প্রোটিন সাপ্লিমেন্ট নয়, রোজকার খাবার থেকে প্রোটিন সংগ্রহ করুন। বেছে নিতে পারেন ডাল ভাত। এতে প্রচুর পরিমাণে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড (essential amino acids) আছে।  যা প্রোটিন কনটেন্ট তৈরি করে। তাই ভাত-ডাল-খিচুড়ি খেতে পারেন। 

মরসুমী সবজি খান

দিনে ২ টি করে ফল খান। দামী কোনও ফল খাওয়ার দরকার নেই। নিজের পছন্দের যে কোনও ফল খেতে পারেন। সঙ্গে মরসুমী সবজি খান।স্যুপ তৈরি করে বা তরকারিতে দিয়ে খেতে পারেন। স্যালাডও খেতে পারেন। যে কোনও খাবারের উপর ছড়িয়ে নিন ঘি। সুস্বাদুও লাগবে, উপকারও হবে। 

ডাল সিদ্ধে পুষ্টি
এই সময় ডাল সিদ্ধ খাওয়া খুব উপকারী। ভাতের সঙ্গে কাপড়ে বেঁধে ডাল সিদ্ধ করে নিন। এরপর ভাগে ভাগে  ৪-৫ চামচ ডাল খেতে পারেন। যে কোনও খাবারে দুধের পাউডার মিশিয়ে খাবার খান। বিভিন্নরকম বাদাম গুঁড়ো করে রাখতে পারেন। বিভিন্ন খাবারে মিলিয়ে খেতে পারেন। বিভিন্ন রকম ভিটামিন ও মিনারেলের গুরুত্ব আছে, শরীর ঠিক রাখতে, প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে।

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget