এক্সপ্লোর

Goa: প্রকৃতির রূপ, বিনোদন আর স্থাপত্যের সহাবস্থান এখানে, গোয়ায় গেলে এই ৬ সমুদ্র সৈকত না দেখলেই নয়

Travel: হাতে খুব কম সময় নিয়ে গোয়া গেলে এই সৈকতগুলো অবশ্যই ঘুরে দেখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কয়েকটি জনপ্রিয় সমুদ্র সৈকতের (Sea Beach) ঠিকানা। 

গোয়া: একদিকে রক্তিম সূর্যের আলোয় চিকচিকে বালি, মায়াময় নীল জলরাশি, অবিরাম সৈকতে আছড়ে পড়া ঢেউ আর সবুজ পাহাড়। অন্যদিকে উন্মত্ত মাদকতা আর চোখ ধাঁধানো আলোর রোশনাই। সবমিলিয়ে যেন অবিরাম রং বদলাচ্ছে এই শহর। আরব সাগরের উপকূলে অবস্থিত গোয়া (Goa) শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয়, বিনোদনের পশরা সাজিয়ে পর্যটক আপ্যায়নে সদা ব্যস্ত। উত্তর হোক বা দক্ষিণ, দুই প্রান্তেই একই রকম মন মাতানো মাদকতা। এখানে সমুদ্র সৈকতের সংখ্যা নেহাত কম নয়। তবে সময় কম থাকলেও যে কয়েকটি সৈকত না দেখলেই নয় সেগুলির হদিশ দেওয়া হল এখানে। গোয়া ভ্রমণ আরও কিছুটা স্বরণীয় করতে এই সৈকতগুলো অবশ্যই ঘুরে দেখন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কয়েকটি জনপ্রিয় সমুদ্র সৈকতের (Sea Beach) ঠিকানা। 

মোরজিম বিচ (Morjim Beach)

উত্তর গোয়ায় অবস্থিত মরজিম সমুদ্র সৈকত টার্টল সৈকত নামেও পরিচিত। প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য একেবারে উপযুক্ত এই সৈকত। জনবহুল জায়গা থেকে দূরে নিলিবিলি শান্ত পরিবেশ আপনার মন জয় করবেই। সৈকতের মনোরমে পরিবেশে আপনাকে সঙ্গ দেবে  কিছু বিরল প্রজাতি যেমন কোকিল, স্যান্ড প্লভার, স্যান্ডপাইপার এবং মাছরাঙারা।  খাওয়া দাওায়ার জন্যও রয়েছে একাধিক জায়গা। যদি এখানে রাত্রিবাস করতে চান সে ক্ষেত্রে লা আলফোনসো মেরিনা রিসোর্ট অ্যান্ড স্পা, গোয়া, মারবেলা বিচ রিসোর্টে থাকতে পারেন।


Goa: প্রকৃতির রূপ, বিনোদন আর স্থাপত্যের সহাবস্থান এখানে, গোয়ায় গেলে এই ৬ সমুদ্র সৈকত না দেখলেই নয়

বাগা বিচ (Baga Beach)

মোরজিমের দক্ষিণ দিতে অবস্থিত গোয়ার অন্যতন জনপ্রিয় এবং ব্যস্ত সৈকত হল এই বাগা বিচ। বন্ধুদের সঙ্গে হইহই করে সময় কাটানোর জন্য একেবারে আদর্শ জায়গা এটি। বিচ পার্টি থেকে শুরু করে খাওয়া-দাওয়ার এলাহি ব্যবস্থা নাইটলাইফের বিনোদনসহ একাধিক আকর্ষণ নিয়ে রয়েছে এই সৈকত। আর হ্যাঁ এই এলাকায় এলে স্প্রিং অনিয়ন কুইজিন, পিকল্ড ম্যাঙ্গে বা রেলিশ একেবারেই মিস করবেন না। এখানে অথেন্টিক সি-ফুড এবং বিভিন্ন রকমে ড্রিঙ্কও মিলবে। সঙ্গে নাচ-গান নিয়ে কার্যত বিনোদনের পশরা সাজিয়ে পর্যটকদের মন জয়ে সদা ব্যস্ত গোয়ার এই বাগা বিচ। 


Goa: প্রকৃতির রূপ, বিনোদন আর স্থাপত্যের সহাবস্থান এখানে, গোয়ায় গেলে এই ৬ সমুদ্র সৈকত না দেখলেই নয়

ক্যান্ডোলিম বিচ (Candolim Beach)

রাজকুমারী বিচের কাছে অবস্থিত এই ক্যান্ডোলিম বিচ। গোয়ার সবচেয়ে পুরোনো সমুদ্র সৈকত হলেও অন্যান্য বিচের তুলনা এটি এখনও তেমন জনপ্রিয় হয়নি। তবে এখনও সেই মাত্রায় জনপ্রিয় না হওয়ায় এখানে পর্যটকদের আনাগোনাও কম হওয়ায় দারুণ দৃশ্য উপভোগে একটা সুযোগ রয়েছে। কাজেই পার্টি করতে করতে খানিক ক্লান্ত হে পড়লে এখানে গিয়ে খানিক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন আপনি। ওহ হ্যাঁ, আপনি যদি ফিসিং পছন্দ করেন তাহলে এই বিচ আপনার জন্য আদর্শ জায়গা। 


Goa: প্রকৃতির রূপ, বিনোদন আর স্থাপত্যের সহাবস্থান এখানে, গোয়ায় গেলে এই ৬ সমুদ্র সৈকত না দেখলেই নয়

সিনকুরিম বিচ (Sinquerim Beach)

কেউ যেন গুঁড়ো গুঁড়ো সোনা ছড়িয়ে দিয়েছে চারিদিকে। এই সৈকতে যেদিকেই তাকাবেন সোনালি বালিতে আচ্ছাদিত। গোয়ায় আগুয়াডা দুর্গের খুব কাছাকাছি অবস্থিত অন্য়তম বিখ্যাত বিচ এটি।  প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানকার স্থাপত্যও আপনাকে মুগ্ধ করবে। গোয়ায় ওয়াটার স্পোর্টস খুবই জনপ্রিয়। স্কুবা ডাইভিং, কায়াকিং, জেট স্কিইং, উইন্ড সার্ফিং ও প্যারাসেলিংয়ের মতো বিভিন্ন অ্যাডভেঞ্চার ওয়াটার স্পোর্টসের সুবিধা রয়েছে এখানে। আর খাওয়ার জন্যও রয়েছে একাধিক রেস্তোরাঁও। 


Goa: প্রকৃতির রূপ, বিনোদন আর স্থাপত্যের সহাবস্থান এখানে, গোয়ায় গেলে এই ৬ সমুদ্র সৈকত না দেখলেই নয়

অশ্বেম বিচ (Arossim Beach)

সাদা ধবধবে বালিয়ারি আর সবুজ পাম গাছের সহাবস্থান। ক্য়ানসাউসিমের খুব কাছেই অবস্থিত এই বিচ। বন্ধু, পরিবার বা সঙ্গীর সঙ্গে উইকেন্ড কাটানোর জন্য এটি একেবার পারফেক্ট ডেস্টিনেশন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা বিদেশি পর্যটকদের কাছে গোয়ার অশ্বেম সমুদ্র সৈকত অত্যন্ত প্রিয়। সান ট্যান নেওয়ারও ব্যবস্থা রয়েছে এই সৈকতে। এখানকার নাইটলাইফও খুবই জমজমাট। খাওয়া এবং থাকার জন্য রয়েছে অসংখ্য জায়গা। 


Goa: প্রকৃতির রূপ, বিনোদন আর স্থাপত্যের সহাবস্থান এখানে, গোয়ায় গেলে এই ৬ সমুদ্র সৈকত না দেখলেই নয়

মাজোরদা বিচ (Majorda Beach)

দক্ষিণ গোয়ার অন্যতম আকর্ষণীয় সৈকত এটি।  প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ইতিহাসের ছোঁয়াও রয়েছে। চোখে পড়বে একাধিক পোর্তুগিজ গীর্জা এবং বাড়ি। এই সৈকতজুড়ে রয়েছে পৌরানিক বহু কাহিনি। যোগ রয়েছে স্বয়ং রামেরও। কথিত আছে ছেলেবেলায় রামকে অপহরণ করে এখানেই রাখে হয়েছিল। কাজেই এই সৈকতে যাঁরা আসেন তাঁরা আধ্যাতিক টানেই আসে। খুব একটা পার্টি-নাচ-গান এই বিচে হয় না বললেই চলে। তবে আপনি যদি চান স্বাদ বদলাতে তবে গোয়া গিয়ে অবশ্য়ই ঢুঁ মারুন এখানে। 


Goa: প্রকৃতির রূপ, বিনোদন আর স্থাপত্যের সহাবস্থান এখানে, গোয়ায় গেলে এই ৬ সমুদ্র সৈকত না দেখলেই নয়

Disclaimer: This is a partnered article. The information is provided to you on an "as-is" basis, without any warranty. Although all efforts are made, however, there is no guarantee to the accuracy of the information. ABP Network Private Limited (‘ABP’) and/or ABP Live make no representations or warranties as to the truthfulness, fairness, completeness, or accuracy of the information. Readers are advised visit to the website of the relevant advertiser to verify the pricing of the goods or services before any purchase.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Covid 19 : অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
New COVID Cases: প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?
প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?
Tata Memorial Centre: ক্যান্সার রোগীদের উপর পেঁপে পাতার টোটকা? টাটা মেমোরিয়ালের গবেষণা ঘিরে বিতর্ক, তারা জানাল…
ক্যান্সার রোগীদের উপর পেঁপে পাতার টোটকা? টাটা মেমোরিয়ালের গবেষণা ঘিরে বিতর্ক, তারা জানাল…
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget