এক্সপ্লোর

Diwali 2022: দীপাবলিতে যে মিষ্টিগুলি প্রত্যেক বাড়িতে তৈরি করা হয়

Diwali Recipe: দোকান থেকে কেনা মিষ্টি মানে স্বাস্থ্যের সঙ্গে কিছুটা সমঝোতা করা। পরিবর্তে বাড়িতে নিজেই বানিয়ে নিতে পারেন দোকানের মতোই মিষ্টি। রইল তার কিছু রেসিপি-

কলকাতা: দীপাবলি (Diwali 2022) আসতে বাকি আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যেই আলোর উৎসবে মেতে উঠেছেন বহু মানুষ। চারপাশ সাজানো হয়েছে আলোয় আলোয়। আলো জ্বালিয়ে, বাজি ফাটিয়ে, উৎবের মধ্যে দিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। এই বিশেষ দিনে বাড়িতে আসেন অতিথিরা। আত্মীয় পরিজন থেকে বন্ধু বান্ধবে ভরে ওঠে বাড়ি। আর অতিথিদের আগমন মানেই সেখানে থাকে মিষ্টিমুখ। দোকান থেকে কেনা মিষ্টি মানে স্বাস্থ্যের সঙ্গে কিছুটা সমঝোতা করা। পরিবর্তে বাড়িতে নিজেই বানিয়ে নিতে পারেন দোকানের মতোই মিষ্টি। দীপাবলির উৎসবে বাড়িতে বাড়িতে যে মিষ্টিগুলি অবশ্যই তৈরি করা হয়, রইল তার কিছু রেসিপি-

দীপাবলি স্পেশাল মিষ্টির রেসিপি-

১. কাজু কাটলি-

উপকরণ-
২ কাপ কাজুবাদাম, এক কাপ চিনি, অর্ধেক কাপ জল, এক চামচ ঘি, অর্ধেক চামচ এলাচগুঁড়ো, রুপোর তবক পরিবেশন করার জন্য

তৈরির পদ্ধতি-

প্রথমে কাজুবাদামগুলিকে মিক্সিতে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে। বেশ কয়েকবার পেস্ট করে নিয়ে দেকে নিতে হবে, তাতে যেন কোনও কচকচেভাব না থাকে। এবার কাজুবাদাম বাটাটিকে পাশে রাখুন।

এরইসঙ্গে পাশে চিনির রস তৈরি করে রাখুন। একটি পাত্রে চিনি এবং জল দিয়ে ঘন রস তৈরি করে নিন। তারপর তা আলাদা করে রাখুন।

আরও পড়ুন - Dhanteras 2022: ধনতেরসে কেন সোনা কিংবা রুপো কেনা হয়?

একটি পাত্রে ঘি গরম করে তার মধ্যে কাজুবাদামের পেস্ট দিয়ে তার মধ্যে দিয়ে দিন চিনির রস। ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। যতক্ষণ না মিশ্রণ ঘন হয়। মিশ্রণ ঘন হয়ে গেলে তার মধ্যে অল্প গোলাপ জল, এলাচ গুঁড়ো এবং উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে ঠান্ডা করুন।

একটি পাত্রে আগে থেকে ঘি মাখিয়ে নিন। তার উপর কাজু বাদামের তৈরি করা ঘন মিশ্রনটি ঢেলে দিন। ঠান্ডা হওয়ার পর বরফির আকারে কেটে নিন। রুপোর তবকে মুড়ে পরিবেশন করুন।

২. রসমালাই-

উপকরণ-
১২ থেকে ১৫টি রসগোল্লা, অর্ধেক কাপ জল, এক লিটার দুধ, ১০ থেকে ১২টি আমন্ড বাদাম, পেস্তা, অল্প জাফরান, চিনি, অর্ধেক চামচ এলাচ গুঁড়ো, ১ থেকে ২ চামচ গোলাপ জল।

তৈরির পদ্ধতি-

প্রথমে অর্ধেক কাপ জলে ১০ থেকে ১২টি আমন্ড বাদাম নিয়ে ফুটিয়ে নিন। মিনিট ৪০ সেই জলে ভিজিয়ে রাখার পর আমন্ড বাদাম ছোট ছোট টুকরো করে কেটে নিন।

এক লিটার দুধ ফুটিয়ে ঘন করে নিন। দুধ ফোটানোর সময়ে একটি পাত্রে কয়েক চামচ গরম দুধ নিয়ে তার মধ্যে জাফরান ভিজিয়ে রাখুন। হাতায় করে দুধ নাড়াচাড়া করতে থাকুন। দুধ অর্ধেক হয়ে গেলে তার মধ্যে স্বাদ মতো চিনি মেশাতে থাকুন। 

দুধ ঘন হতে থাকলে তার মধ্যে এলাচগুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। এবার তার মধ্যে টুকরো করে রাখা আমন্ড বাদাম ও জাফরান মিশিয়ে দিন।

মিনিট কয়েক পর এবার আসল রসমালাই তৈরি হবে। অন্য একটি পাত্রে রসগোল্লাগুলি থেকে রস নিংড়ে নিন। তারপর তা ভেঙে ভেঙে দিয়ে দিন দুধের মধ্যে। হাতায় করে ক্রমাগত নাড়তে থাকুন। যাতে কড়াইয়ের নিচের অংশ পুড়ে না যায়। রসগোল্লা দেওয়ার মিনিট তিনেক পর গ্যাস বন্ধ করে দিন। উপর থেকে ২ চামচ গোলাপ জল ছড়িয়ে ঠান্ডা করুন। উপর থেকে আমন্ড বাদাম ও পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।

৩. বেসন, ঘি, চিনি, এলাচগুঁড়ো, আমন্ড বাদাম দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন বেসনের লাড্ডু।

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget