এক্সপ্লোর

Dhanteras 2022: ধনতেরসে কেন সোনা কিংবা রুপো কেনা হয়?

Dhanteras: যদিও শুধুমাত্র সোনা কিংবা রুপোই নয়। ধনতেরসে কেনা হয় নতুন বাসনও। কী এই বিশেষ দিনের ইতিহাস? কেনই না এই দিনে ঘরে আনতে হয় সোনা, রুপো অথবা নতুন বাসন?

কলকাতা: দীপাবলির (Diwali) আগেই আসে ধনতেরস (Dhanteras)। বহু বছর ধরে বছরের এই দিনটায় সোনা কিংবা রুপো কেনার চল চলে আসছে। দীপাবলিতে (Diwali 2022) যেমন আলো জ্বালিয়ে অন্ধকার দূর করা হয়। এর অর্থ, জীবন থেকেও সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটানো। কিন্তু ধনতেরসে (Dhanteras 2022) কেন সোনা কিংবা রুপো কেনা হয় জানা আছে? যদিও শুধুমাত্র সোনা কিংবা রুপোই নয়। ধনতেরসে কেনা হয় নতুন বাসনও। কী এই বিশেষ দিনের ইতিহাস? কেনই না এই দিনে ঘরে আনতে হয় সোনা, রুপো অথবা নতুন বাসন?

কেন ধনতেরসে সোনা, রুপো বা নতুন বাসন কেনা হয়?

বিশেষজ্ঞরা জানান, ধনতেরস উদযাপনের একটা বেশ আকর্ষণীয় গল্প রয়েছে। বহু বছর ধরে মানুষ সেই বিশ্বাস থেকেই সোনা, রুপো, গয়না, মূল্যবান পাথর অথবা নতুন বাসন কিনে থাকেন। ধনতেরস কথার অর্থই হল সম্পত্তি যা কার্তিক মাসের ১৩ তারিখে বৃদ্ধি করা হয়। কার্তিক মাসের ১৩ তারিখ ত্রয়োদশী। পূরাণ অনুযায়ী, এই দিনই সোনা, রুপো, গয়না, নানা রত্ন, নতুন বাসন ঘরে নিয়ে আসা হয়। এই দিনে বহু মানুষ নতুন ব্যবসাও শুরু করেন। বিশ্বাস করা হয়, ধন সম্পত্তি বৃদ্ধির জন্য় সবথেকে শুভদিন এটাই। বহু বছর ধরে এই রীতি চলে আসছে। পূরাণ অনুযায়ী জানা যায়, সোনা এবং রুপো অশুভ শক্তি কিংবা যেকোনও নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করে। তাই এইদিনে সোনা কিংবা রুপো কেনা হয়। এই দিনে সোনা এবং রুপোর সঙ্গে মহামূল্যবান পাথর বা রত্ন কিনলেও একইরকম শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।

আরও পড়ুন - Diwali 2022: বানিয়ে ফেলুন মধুমেহ রোগীদের জন্য বিশেষ মিষ্টি, রইল রেসিপি

পূরাণ অনুযায়ী জানা যায়, ধরতেরসে আবির্ভূত হন ধন সম্পত্তির দেবতা কুবের। তিনি আশীর্বাদ করেন। যাতে সম্পত্তির বৃদ্ধি ঘটে। তারইসঙ্গে আশীর্বাদ করেন দেবী লক্ষ্মীও। দুই দেবতার পুজো করলে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। ঘর ভরে ওঠে সুখ, সমৃদ্ধিতে। জীবন থেকে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সেখানে সুখ সমৃদ্ধির বৃদ্ধি ঘটানোর জন্য পালন করা হয় ধনতেরস। আরও জানা যায়, এই বিশেষ দিনে ঘরে কোনও খালি বাসন নিয়ে আসতে নেই। বরং, তাতে চাল, দুধ কিংবা শস্যদানা ভরে নিয়ে আসা দরকার। তবেই সংসারের শ্রী বৃদ্ধি হয়।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'

ভিডিও

Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget