এক্সপ্লোর

Lifestyle:শীতে কেন অবশ্যই খাবেন বাজরার খাবার?

Consuming Bajra And Its Benefits:তাৎপর্যপূর্ণভাবে, শীতকালীন খাবারের তালিকায় বাজরাকে রাখার পক্ষে এখন বহু বিশেষজ্ঞই সওয়াল করছেন। কিন্তু কেন? একবার চোখ বোলান যাক?

কলকাতা: সকাল-সন্ধেয় শিরশিরানি হাওয়া এখন দিব্যি বুঝিয়ে দেয়, শীত (Millet In Winter Diet) প্রায় এসে গিয়েছে। বছরের এই সময়টা নানা ধরনের মেলা-উৎসবে মেতে ওঠার পক্ষে আদর্শ। কিন্তু একই স্বাস্থ্যের দিকে আরও বেশি করে নজর দেওয়া জরুরি। আর সুস্থ থাকতে হলে যেদিকে প্রথমেই নজর দেওয়া দরকার, তা হল খাবার। তাৎপর্যপূর্ণভাবে, শীতকালীন খাবারের তালিকায় বাজরাকে রাখার পক্ষে এখন বহু বিশেষজ্ঞই সওয়াল করছেন। কিন্তু কেন? একবার চোখ বোলান যাক?

নানা গুণ...
একাধিক গুণাগুণ রয়েছে এই শস্যের। বিশেষজ্ঞদের মতে, এই গুণগুলির অন্যতম হল.

  • বাজরা গ্লাইসিমিক ইনডেক্স খুব কম। ফলে এটি খেলে আচমকা সুগার বাড়ার আশঙ্কা কম।
  • এর মধ্যে থাকা ভিটামিন এবং খনিজ পদার্থ সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, বিশ্বাস বহু বিশেষজ্ঞের। শীতের সময়, কিছু কিছু রোগের প্রকোপ বাড়তে পারে। সেক্ষেত্রে এই ধরনের সুফল দারুণ কার্যকরী।
  • ফুসফুসের কার্যক্ষমতাও বাড়াতে বাজরার কার্যকারিতা রয়েছে, ধারণা কারও কারও। এর মধ্যে থাকা প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য শ্বাসকষ্টের সমস্যা কিছুটা হলেও কমাতে কাজে দেয়।
  • ডায়েটরি ফাইবারে সমৃদ্ধ বাজরা সার্বিক ভাবে হজমের সমস্যা ঠিক করতেও কাজে দেয়। বিশেষত, কোষ্ঠকাঠিন্য থাকলে এর উপরে আস্থা রাখতে বলেন অনেকেই।
  • তা ছাড়া গ্লুটেন-ফ্রি হওয়ার ফলে সেলিয়াক ডিজিজ আক্রান্তরাও বাজরার তৈরি খাবার সহজে খেতে পারেন।

 

তবে একটি বিষয়ে মনে রাখার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞদের অনেকে। তাঁদের মতে, কোনও নির্দিষ্ট ক্ষেত্রে, কারও কারও বাজরা খাওয়ায় অসুবিধা থাকতে পারে। সে জন্য ডাক্তাররা রয়েছেন। এসব ক্ষেত্রে নিজে কোনও সিদ্ধান্ত নিয়ে ডাক্তারের মতো চলাই একমাত্র কাম্য।

ইতিহাস...
ইতিহাস বলছে, ৩৫০০-২০০০ ক্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কোরিয় উপত্যকার বাসিন্দাদের মধ্যে বাজরা খাওয়ার রীতিমতো চল ছিল। তা ছাড়া ভারতীয় শাস্ত্রের একাধিক জায়গায় বাজরার কথা উল্লেখ করা রয়েছে। এমনকি তামিলনাড়ুর মতো রাজ্যে এখনও বাজরার চাল থেকে তৈরি ভাত খাওয়ার রেওয়াজ রয়েছে। সহজলভ্য ও সস্তা হওয়ায় দীর্ঘদিন পর্যন্ত এই শস্য সাধারণের খাবার হিসেবে পরিচিত ছিল আমাদের দেশে। কিন্তু ধান, গমের উপর নির্ভরতা বেড়ে যাওয়ায় বাজরা থেকে নজর অনেকটাই সরে আসে। যদিও ২০২৩ সালকেই International Year of Millets বলে ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ। শুধু রুটি নয়,  'স্য়ুপ', 'পরিজ' বা 'স্মুথি' ---নানা ভাবেই বাজরা খাওয়া যেতে পারে। 

আরও পড়ুন:হিমোগ্লোবিন মানবদেহের জন্য কেন প্রয়োজনীয়? কীভাবে বুঝবেন এই উপকরণের ঘাটতি হয়েছে?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget