এক্সপ্লোর

Cancer: দাম ১০০ টাকা হলেও সংশয় থাকছে, ক্যানসারের ওষুধ নিয়ে কী বলছেন চিকিৎসকরা ?

Doctors On Rs 100 Cancer Medicine: দাম ১০০ টাকা হলেও সংশয় থাকছে ক্যানসারের ওষুধ নিয়ে। সাম্প্রতিক আবিষ্কার নিয়ে কী জানালেন চিকিৎসকরা।

কলকাতা: ক্যানসারের ওষুধ পাওয়া যাবে মাত্র ১০০ টাকায় (Rs 100 Cancer Medicine)। আগামী জুন-জুলাই মাসে তা বাজারে আসতে পারে বলেও জানিয়েছেন টাটা মেমোরিয়াল ইনস্টিটিউটের (Tata Memorial Institute) গবেষকরা। তবে এই ওষুধ কতটা কার্যকরী হবে ? এবার এই নিয়ে প্রশ্ন উঠল বিশেষজ্ঞমহলে। মাত্র ১০০ টাকার এই ওষুধ কতটা আটকে রাখতে পারবে ক্যানসার ফিরে আসা ?

হিউম্যান ট্রায়ালই (Human Trial) বলবে শেষ কথা

সংবাদমাধ্যম আইএএনএস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে চিকিৎসকরা জানাচ্ছেন, হিউম্যান ট্রায়ালের কথা। হিউম্যান ট্রায়ালই বলবে এই ওষুধ আদৌ কতটা কার্যকরী।  এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ বিজ্ঞানী রাজেন্দ্র দা জানিয়েছেন, ওই ওষুধ কিছু ইঁদুরের শরীরে প্রবেশ করানো হয়েছে। তাতে দেখা গিয়েছে, ক্যানসার কোশের ক্রোমাটিন পার্টিকলকে নষ্ট করে দিচ্ছে ওই ওষুধ। প্রসঙ্গত, এই ক্রোমাটিন পার্টিকলই ক্যানসার ফিরিয়ে আনে। সুস্থ কোশে প্রবেশ করে কোশকে ক্যানসার কোশে পাল্টে ফেলে এই কণা। তবে ইঁদুরের উপর পরীক্ষাই শেষ কথা বলতে পারে না বলেই মত চিকিৎসকদের।

১০০ টাকার ওষুধ নিয়ে কী মত চিকিৎসকদের

গঙ্গারাম হাসপাতালের মেডিক্যাল অঙ্কোলজির চেয়ারম্যান চিকিৎসক শ্য়াম আগরওয়াল আইএএনএস-কে জানান,  এটি প্রতিষ্ঠিত পদ্ধতি মেনে এখনও পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। তাই প্রচলিত ক্যানসার চিকিৎসার বিকল্প হতে পারে না এই ওষুধ। তবে আরেক চিকিৎসক রাজীব জয়দেবন তাঁর এক্স হ্যান্ডেলে জানান, এটি কিছুটা বাড়িয়ে দাবি করা হয়েছে। তবে গবেষণাটি নিঃসন্দেহে ‘ইন্টারেস্টিং’ ও প্রশংসাযোগ্য বলে জানিয়েছেন আইএমএ কোভিড টাস্ক ফোর্সের চিকিৎসক।

প্রিঅক্সিডেন্ট ওষুধ থেকে বিপদের আশঙ্কাও কী থাকছে ?

চিকিৎসক রাজীব জয়দেবনের কথায়, বিজ্ঞানীরা রেসভেরাট্রল ও কপারের (R+Cu) একটি কম্বিনেশন প্রয়োগ করেছেন ইঁদুরের উপর। এর আগে এই নিয়ে হিউম্যান ট্রায়াল হয়েছে। তাতে দেখা গিয়েছে, ওষুধটি সেল ফ্রি ক্রোমাটিন পার্টিকলকে ধ্বংস করে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। 

রাজীবের কথায়, এই ওষুধ আদতে একটি প্রিঅক্সিডেন্ট। অর্থাৎ রক্তে প্রবেশ করে এটি অক্সিজেন র‌্যাডিকেল তৈরি করে। যা ক্যানসারের কালপ্রিটকে মারার পাশাপাশি কোশের ডিএনএ-এরও ক্ষতি করতে পারে। তাই হিউম্যান ট্রায়াল না করে শেষ কথা বলা যাবে না। হিউম্যান ট্রায়াল অর্থাৎ মানুষের উপর প্রয়োগ সফল হলে তবেই তা বাজারে আনা যাবে।

আরও পড়ুন - Cancer: ক্যানসারের ওষুধ মাত্র ১০০ টাকায় ! জুন-জুলাই মাসেই বাজারে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget