এক্সপ্লোর

Health News: বেশি ঘুম দরকার মহিলাদের? কী বলছে গবেষণা

Women Need More Sleep Know Why: মহিলাদের নাকি পুরুষদের থেকে বেশি ঘুম দরকার হয়। এই তত্ত্ব কি সত্যি ?

কলকাতা: পুরুষ নয়, মহিলাদের নাকি বেশি ঘুম দরকার। একটি নয়, একাধিক গবেষণায় এমনটাই বলা হয়েছে। এটা কি সত্যি ? আর যদি সত্যিই হয়, তাহলে কতক্ষণ আর কেন বেশি ঘুম দরকার ? বিশেষজ্ঞদের কথায়, এর বেশ কিছু কারণ রয়েছে। সময় নিয়ে অবশ্য় কিছুটা মতভেদ রয়েছে। তবে বেশি ঘুম যে দরকার এই কথা মানছেন অনেকেই। কারণগুলি জানলেই সেই ব্যাপারটা খোলসা  হবে আরও। 

কী বলছে গবেষণা ?

গত শতকে লাফবরো বিশ্ববিদ্যালয়ের স্লিপ রিসার্চ সেন্টারের তরফে একটি গবেষণা করা হয়। তাতে ২১০ জন মধ্য়বয়স্ক মহিলা ও পুরুষ অংশ নেন। তাদের প্রত্যেকের রোজকার কাজ ও ঘুমের রুটিনের হিসেব রাখা হয়। তাতে দেখা যায়, মহিলাদের মধ্যে ঘুমের চাহিদা কিছুটা বেশি। তার কারণ তাদের মস্তিষ্কের উপর চাপের পরিমাণ বেশি। 

কী বলছেন গবেষক ?

ঘুম বিশেষজ্ঞ চিকিৎসক জিম হর্নের কথায়, ঘুম আমাদের মস্তিষ্কের জন্য সবচেয়ে বেশি জরুরি। আমরা যখন ঘুমোই, তখন ব্রেন নিজেকে মেরামত করে। যেকোনও রকম অনুভূতি থেকে নিজেকে সরিয়ে নেয়। ব্রেনের কর্টেক্স অঞ্চল এই সময় সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই গোটা মেরামতির প্রক্রিয়া ঘুম ছাড়া হয় না। তাই বিশেষভাবে ঘুম জরুরি।

কেন মহিলাদের বেশি ঘুম দরকার ?

নিদ্রা বিশেষজ্ঞ জিমের কথায়, মহিলাদের মস্তিষ্ক অনেক বেশি সচল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, মহিলারা মাল্টিটাস্কিং হন। অর্থাৎ একসঙ্গে বেশ কিছু কাজ করতে পারেন। এই সময় ব্রেনের সব শক্তিই কাজে লাগাতে হয়। ফলে ব্রেনের খাটনিও বেশি হয়। গড় পরিসংখ্যান বলছে, পুরুষদের থেকে মহিলাদের মধ্যে এর হার বেশি। তাই বেশি পরিমাণে ঘুম দরকার।

কতক্ষণ বেশি ঘুমোতে হবে ?

জিম হর্নের কথায়, অন্তত গড়ে ২০ মিনিট বেশি ঘুমোনো দরকার একজন মহিলার। তবে এই সময় নিয়ে মতভেদ রয়েছে। লাফবরোর বিশ্ববিদ্যালয়ের এই গবেষণার সঙ্গে প্রায় একমত স্লিপ ফাউন্ডেশন। স্লিপ ফাউন্ডশনের একটি সূত্র বলছে, দিনে অন্তত ১১ মিনিট বেশি ঘুমোতে হবে মহিলাদের। তবে কারণ হিসেবে মহিলাদের দুশ্চিন্তা, উদ্বেগ, অবসাদের প্রবণতার কথা বলা হয়েছে। এই সমস্যাগুলি মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। তাই তাদের বেশি ঘুম দরকার বলে দাবি স্লিপ ফাউন্ডেশনের।

আরও পড়ুন - Health News: দিনের পর দিন মেশানো হয় ক্ষতিকারক রং, সরকারি কোপে এবার হাওয়াই মিঠাই

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget