এক্সপ্লোর

Down Syndrome: ডাউন সিনড্রোম বোঝা সম্ভব গর্ভাবস্থাতেই, উপায় ?

Down Syndrome Causes Signs Treatment: ডাউন সিনড্রোম কেন হয়, কী কী লক্ষণ দেখা যায় ? গর্ভাবস্থাতেই এটি কী করে বোঝা সম্ভব ?

কলকাতা: ডাউন সিনড্রোম একটি জিনবাহিত রোগ। জিনের গঠনের সমস্যার কারণে এই সিনড্রোম দেখা দেয়। বর্তমানে ডাউন সিনড্রোমের কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে আক্রান্ত ব্যক্তিকে যথাযথ যত্নের মাধ্যমে দীর্ঘদিন পর্যন্ত সক্রিয় রাখা যায়। ডাউন সিনড্রোমে একজন ব্যক্তির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। আর পাঁচজনের মতো করে তাঁর বুদ্ধির বিকাশ ঘটে না। বিশেষজ্ঞদের কথায়, একজন ডাউন সিনড্রোম আক্রান্ত শিশুর ইনটেলিজেন্স কোশেন্ট অর্থাৎ আইকিউ ৫০ হয়। অন্যদিকে সাধারণভাবে শিশুদের আইকিউ ১০০-এর কাছাকাছি বা ১০০ থাকে।

ডাউন সিনড্রোমের কারণ

সাধারণভাবে একটা বেশি ক্রোমোজোম থাকলে ডাউন সিনড্রোম হয়। এক্ষেত্রে ২১ নম্বর ক্রোমোজোমটি বেশি থাকে। অতিরিক্ত ক্রোমোজোম ব্রেন ও শরীরের গড়নে বদল এনে দেয়। যার ফলে মানসিক ও শারীরিক দুইরকম সমস্যাই হতে পারে।

কী কী লক্ষণ দেখা দেয় ডাউন সিনড্রোমে ?

আক্রান্ত শিশুদের মধ্য়ে কিছু সাধারণ লক্ষণ দেখা যায়। যা দেখে ডাউন সিনড্রোমকে চিহ্নিত করা যায়। প্রাথমিকভাবে সব আক্রান্তদের মধ্যেই বুদ্ধির বিকাশের সমস্যা থাকে।

  • বুদ্ধির বিকাশ ঠিকমতো না হওয়া। বিকাশে সমস্যা।
  • মুখ একটু চ্যাপটা ধরনের হওয়া
  • গলার দৈর্ঘ্য ছোট হওয়া
  • হাত ও পায়ের দৈর্ঘ্য ছোট হওয়া
  • পেশি দুর্বল হওয়া
  • বিভিন্ন জয়েন্ট দুর্বল হওয়া
  • শারীরিক বিকাশ দেরিতে হওয়া

ডাউন সিনড্রোমের কারণে আর কী সমস্যা হতে পারে ?

চিকিৎসকদের কথায়, ডাউন সিনড্রোম থেকে শারীরিক বেশ কিছু সমস্য়া হতে পারে। শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া ছাড়াও ডাউন সিনড্রোমের কারণে আরও বেশ কিছু সমস্যা হয়।

  • শ্রবণশক্তি হারিয়ে ফেলা - কানে শোনার সমস্যা হতে পারে। শ্রবণশক্তি হারিয়ে যেতে পারে।
  • স্লিপ অ্যাপনিয়া - ঘুমের মধ্য়ে হঠাৎই কিছুক্ষণ নিশ্বাস থেমে যায়। বারবার এটি হয়।
  • কানে সংক্রমণ - ডাউন সিনড্রোমের কারণে কানে সংক্রমণ হতে পারে।
  • চোখের সমস্যা -  ডাউন সিনড্রোমের কারণে চোখের বেশ কিছু সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।
  • জন্মগত হার্টের সমস্যা - জিনগত গঠনের সমস্যার কারণে জন্ম থেকেই হার্টের সমস্যা হতে পারে। 
  • পেটের সমস্যা -  পেটের সমস্যা অর্থাৎ খাদ্যনালি ও পাকস্থলির সমস্যাও দেখা দিতে পারে। 

কীভাবে বোঝা সম্ভব ডাউন সিনড্রোম ?

গর্ভাবস্থায় শিশু থাকাকালীন ডাউন সিনড্রোম রয়েছে কি না তা বোঝা সম্ভব। 

  • ডাউন সিনড্রোম বুঝতে হলে স্ক্রিনিং টেস্ট করানো যায়। স্ক্রিনিং টেস্টে গর্ভস্থ ভ্রুণের ডাউন সিনড্রোম ধরা পড়ে। 
  • অন্যদিকে কিছু ডায়গনস্টিক টেস্টও রয়েছে। এই পরীক্ষাতে গর্ভপাতের সামান্য় আশঙ্কা থাকে।

আরও পড়ুন - Childhood Obesity: প্রেশার, সুগার কাবু করতে পারে ছোট্ট শিশুদেরও, ওবেসিটির বিপদ এড়াতে কী করবেন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget