এক্সপ্লোর

Childhood Obesity: প্রেশার, সুগার কাবু করতে পারে ছোট্ট শিশুদেরও, ওবেসিটির বিপদ এড়াতে কী করবেন ?

Childhood Obesity Effects On Health: ছোট্ট শিশুদের মধ্যেও ওবেসিটি বাড়ছে। আর এর থেকে বাড়ছে বিভিন্ন রোগের ঝুঁকি।

কলকাতা: ওজনের সমস্যা শুধু বড়দের নয়, এখন শিশুদের মধ্যেও দেখা যাচ্ছে। খুদে খুদে ছোট্ট সদস্যরাও এখন বেশি ওজনের সমস্যায় ভুগছে। যার ফলে একই শারীরিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকে যায়। সম্প্রতি এই নিয়েই এবিপি লাইভের সঙ্গে বিশদে কথা বললেন বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারের পেডিয়াট্রিক কার্ডিয়োলজিস্ট চিকিৎসক শুভেন্দু মন্ডল

কেন ওবেসিটিতে ভুগছে শিশুরা ?

শিশুদের মধ্যে ওবেসিটির কারণ হিসেবে বেশ কয়েকটি দিক তুলে ধরছেন প্রবীণ বিশেষজ্ঞ চিকিৎসক শুভেন্দু মন্ডল। তাঁর কথায় —

  • ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা এখন অনেক বেড়ে গিয়েছে।‌ এই প্রবণতা মারত্মক। ওবেসিটির বড় কারণ।
  • অতিরিক্ত চিনি দেওয়া খাবার যেমন কোল্ডড্রিঙ্কস, আইসক্রিম খুদেরা খেতে বেশ পছন্দ করে। যা খেয়ে ওবেসিটির ঝুঁকি বাড়ছে। 
  • তবে এসবের পরেও ওজন নিয়ন্ত্রণ করা যায়‌। যদি নিয়মিত ব্যায়াম করা যায়। কিন্তু আধুনিক জীবনযাপন তাতেও বাধ সেধেছে। মোবাইল, ইন্টারনেট, ট্যাবের যুগে কমে গিয়েছে খেলাধুলো।
  • খেলাধুলোর অভ্যাস কমছে, অন্যদিকে শরীরচর্চাও সেভাবে করে না খুদেরা। ফলে স্বাস্থ্যের বিপদ বাড়ছে।

ওবেসিটি থেকে খুদে সদস্যদের কেমন বিপদ ?

একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যে যে সমস্যায় পড়তে পারেন একটি শিশু সেই সমস্যায় পড়ে যেমন ওবেসিটির কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের সমস্যা বেড়ে যায়। যে সব শিশুর মধ্যে ওবেসিটি দেখা যায় তাদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস অনেক কম বয়সেই ধরা পড়ে। এছাড়াও হার্ট, পেটের সমস্যা, লিভারের সমস্যাও দেখা দিতে পারে। এই সমস্যা থেকে বাঁচতে রোজকার অভ্যাসে কিছু বদল জরুরি। সে নিয়েও আলোচনা করলেন চিকিৎসক। 

শিশুর ওবেসিটি সামাল দেওয়ার উপায় ?

চিকিৎসকের কথায়, অভ্যাসে কিছু বদল আনলে ছোট্ট বাচ্চাদের ওবেসিটির বিপদ থেকে রক্ষা করা যায়। 

  • ইনডোর গেম যেমন মোবাইল, টিভি, কম্পিউটার, ট্যাব গেম যত কম খেলতে দেওয়া যায়, ততই ভাল।
  • এর বদলে আইটডোর গেম অর্থাৎ দৌড়ঝাঁপ, ক্রিকেট, ফুটবল খেলতে উদ্বুদ্ধ করতে হবে শিশুকে।
  • শিশুদের ডায়েটে বিধিনিষেধ জারি করা মুশকিল। তাই খাবারে বেশি করে শাকসবজি দিতে হবে। 
  • কার্বোহাইড্রেট জাতীয় খাবারের বদলে ফাইবার জাতীয় খাবার দিয়ে পেট ভরাতে হবে। এইধরনের খাবারে ওজন বাড়ে না। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Health Update: মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে অসুস্থ হন সদগুরু, কেন হয় এই রোগ ? বোঝার উপায় ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget