এক্সপ্লোর

Health Tips: খাবার খেতে খেতে জল খাওয়া ভাল না খারাপ? এতে আদৌ ওজন বাড়ে ?

Drinking Water During Meal: অ্যাসিডিটি, বদহজমের ভয়ে অনেকেই খাবারের মাঝে জল খেতে নিষেধ করেন। কিন্তু এই সমস্যাগুলি কি সবার হয় আদৌ ?

Drinking Water During Meal: খাবার খেতে খেতে অনেকেই জল খান। আবার অনেকে জলের গ্লাস ছুঁয়েও দেখেন না। খাবার খেয়ে তবেই জল খান তাঁরা। এর পিছনে হজমের একটি যুক্তি দেন অনেকে। কিন্তু সেটি কি আদৌ ঠিক ? নাকি খাবার খাওয়ার সময় আদতে জল খেলে শরীরেরই উপকার ?

জল খেতে কেন বারণ করা হয় ?

  • অম্বল বা অ্যাসিডিটি হয়ে যায় -  অনেকে মনে করেন খাবার খাওয়ার মধ্যে জল খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তাই জল খেতে মানা করেন অনেকে। 
  • হজমের সমস্যা - কারও কারও মতে হজমের সমস্যা হতে পারে। মনে করা হয়, খাবার খেতে খেতে জল খেলে পেটের অ্যাসিড লঘু হয়ে যায়‌। এর ফলে খাবার ঠিকমতো হজম হয় না‌। কারণ অ্যাসিড ও উৎসেচকগুলি খাবারের সঙ্গে বিক্রিয়া করে। এর ফলে খাবার ঠিকমতো হজম হয় না। খাবার থেকে পুষ্টিগুণ শরীর ঠিকভাবে শুষে নিতে পারে না। কিন্তু জল না থাকলে সেই কাজে বাধা তৈরি হয় না। 
  • পুষ্টিগুণ ঠিকমতো শোষণ হয় না - খাবারের মাঝে জল খেলে পেটেও জল থাকে। এর ফলে খাবারের পুষ্টিগুণ শরীর ঠিকমতো শুষে নিতে পারে না।
  • ওজন বেড়ে যায় - অনেকের আবার ধারণা খাবার খেতে খেতে জল খেলে ওজন বেড়ে যায়। সেই ভয়েই জলের সংস্রব এড়িয়ে চলেন অনেকে। কিন্তু আসল সত্যটা কি তাই?

কাদের জন্য এই বারণ ?

আদতে এই ধারণাগুলির সপক্ষে কোনও প্রমাণ নেই। কোনও বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষাও হয়নি। ২০১৪ সালের একটি গবেষণা অনুযায়ী, জিইআরডি রোগে ভুক্তভোগীদেরই জল খেতে বারণ করেন বিশেষজ্ঞরা। এর কারণ জল খেলে পেটে মোট খাবারের পরিমাণ বেড়ে যায়। যা উপরের দিকে চাপ তৈরি করে। তবে জিইআরডি অর্থাৎ গ্য়াস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজের সমস্যা সকলের থাকে না। তাই এই নিয়ম মেনে চলার নেপথ্যেও রয়েছে যুক্তির অভাব।

গ্য়াস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজ (GERD) আদতে কী ?

পেটের অ্যাসিড উপরের দিকে উঠে এলে জিইআরডি-র সমস্যা হয়। এই রোগে পেটের অ্যাসিড খাদ্যনালি বরাবর গলার কাছে উঠে আসে। যাকে আমরা বুক জ্বালা, গলা জ্বালার সমস্যা বলে থাকি। এই সমস্যা থাকলে খাবারের মাঝে জল না খাওয়াই ভাল।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  Health Update: জন্মদিনে কেক খেয়ে কেন মারা গিয়েছিল বার্থ ডে গার্ল? কী এমন ছিল কেকে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget