এক্সপ্লোর

Tuberculosis: যক্ষ্মা রোগ শুধু কাশিতেই বোঝা যায়, তা নয় !

Tuberculosis: ৬ লক্ষ ২০ হাজার ৬৮২ জন মানুষকে নিয়ে ১২টি সমীক্ষা করা হয়েছিল আফ্রিকা মহাদেশের ৮টি দেশ ও এশিয়ার চারটি দেশকে নিয়ে। বেশিরভাগ যক্ষ্মায় আক্রান্ত মানুষদের মধ্যে কাশির কোনও উপসর্গই ছিল না।

কাশিকেই মূলত টিবি (TB) বা টিউবারকুলোসিস (Tuberculosis) অর্থাৎ যক্ষ্মা রোগের প্রধান উপসর্গ (major symptom) হিসেবে ধরা হয়। কিন্তু, এই ধারণা ভেঙে দিয়ে ভয়ানক বিপদের কথা শোনালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এপ্রসঙ্গে তাঁরা জানালেন, কাশির (coughing) কোনও নামগন্ধ দেখা না গেলেও অনেকের শরীরেই এই মারণ রোগের জীবাণুর সন্ধান পাওয়া যাচ্ছে। 

তাঁদের কথায়, কোনও মানুষ যদি দেখেন আচমকা তাঁর শরীরের ওজন কমে (weight loss) যাচ্ছে, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া সত্ত্বেও সবসময় ক্লান্তি (fatigue) অনুভব হচ্ছে, রাতে ঘাম (night sweats) হচ্ছে কিংবা জ্বর হলে তা দীর্ঘদিন থাকছে। বুকে ব্যথা (chest pain) হচ্ছে অথবা কষ্ট হচ্ছে শ্বাস নিতে। কিংবা কাশির সঙ্গে উঠছে রক্ত, তাহলে বুঝে নিতে হবে যে ওই ব্যক্তির শরীরে যক্ষ্মা রোগ বাসা বেঁধেছে। তবে তা প্রাথমিক অবস্থায় রয়েছে। নিশ্চিত হতে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।

এপ্রসঙ্গে সংবাদ সংস্থা আইএএনএসকে সাক্ষাৎকার দিতে গিয়ে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর নারায়ণ হেলথ সিটির পালমনোলজি ও টিবি ডিপার্টমেন্টের প্রধান ডাঃ রঙ্গানাথ আর বলেন, "এই বৈচিত্র্যময় লক্ষণগুলির জন্য পর্যবেক্ষণে সতর্কতা প্রাথমিক সনাক্তকরণ এবং হস্তক্ষেপের চাবিকাঠি। এই লক্ষণগুলির মধ্যে যে কোন একটি দেখা দিলে আমাদের অবিলম্বে চিকিৎসার যত্ন নেওয়ার গুরুত্বের উপর জোর দিতে হবে। বিশেষ করে টিবি রোগের আধিক্য রয়েছে এই ধরনের অঞ্চলগুলিতে সবথেকে বেশি জোর দিতে হবে।"

সম্প্রতি ৬ লক্ষ ২০ হাজার ৬৮২ জন মানুষকে নিয়ে ১২টি সমীক্ষা করা হয়েছিল আফ্রিকা মহাদেশের ৮টি দেশ ও এশিয়ার চারটি দেশে। তাতে লক্ষ্য করা গেছে, বেশিরভাগ যক্ষ্মা রোগে আক্রান্ত মানুষের মধ্যে কাশির কোনও উপসর্গই ছিল না। আর এই ধরনের রোগীর মধ্যে সবথেকে বেশি রয়েছেন মহিলারা। 

এপ্রসঙ্গে মাহিমের পিডি হিন্দুজা হাসপাতাল এবং এমআরসির কনসালটেন্ট পালমোনোলজিস্ট এবং এপিডেমিওলজিস্ট ডাঃ ল্যান্সেলট পিন্টো বলেন, "চিকিৎসক হিসেবে আমরা লক্ষ্য করেছি যে মহিলারা প্রায়শই চিকিৎসকের কাছে দেরিতে উপস্থিত হন এবং কাশিকে উপেক্ষা করেন বা এর বিষয়ে কিছু বলতে চান না। এটি লক্ষ্য করাও সমানভাবে গুরুত্বপূর্ণ যে যক্ষ্মা ফুসফুসের পেশিগুলিকে প্রভাবিত করে না, এই রোগের একটি উল্লেখযোগ্য অনুপাতের প্রতিনিধিত্ব করে এবং কাশির সঙ্গে উপস্থিত হয় না।"

ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস (journal Lancet Infectious Diseases) নামক জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যক্ষ্মায় আক্রান্ত ৮২.৮ শতাংশ মানুষের খুব বেশি কাশির সমস্যা ছিল। শুধু তাই নয়, ৬২.৫ শতাংশ রোগীর একেবারেই কাশি ছিল না। আর তাই চিকিৎসকদের পাশাপাশি বিশেষজ্ঞরাও বলছেন যে, যক্ষ্মা রোগের মোকাবিলা করার জন্য সচেতনতাই হচ্ছে সবথকে বড় হাতিয়ার। তার জন্য সঠিক সময়ে রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করলে সংক্রামক এই ব্যাধিকে একবারে নির্মূল করা সম্ভব হবে। 

আরও পড়ুন: Covid-19 Lockdown Anniversary: ভারতে করোনা লকডাউনের চার বছর, ফিরে দেখা সেই দুঃস্বপ্নের স্মৃতি !

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Heath News : টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Cough Syrup: শিশুদের কাফ সিরাপ দিয়ে চলেছেন? ঝুঁকি বোঝাতে তৎপর কেন্দ্র, বড় পরিবর্তন ঘটতে পারে
শিশুদের কাফ সিরাপ দিয়ে চলেছেন? ঝুঁকি বোঝাতে তৎপর কেন্দ্র, বড় পরিবর্তন ঘটতে পারে

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget