এক্সপ্লোর

Sweet Lime: কেন এই সময়ে খাবেন মুসুম্বি লেবু? কী এর উপকারিতা?

Health Tips: গরমকাল, বর্ষাকাল এই সময়টায় বিশেষজ্ঞরা আরও বেশি করে মুসুম্বি লেবু খাওয়ার পরামর্শ দেন। কেন জানেন? কী এর উপকারিতা?

কলকাতা: লেবু (Lemon) মাত্রই স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এতে থাকা ভিটামিন সি শরীরের অনেক উপকার করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বহু অসুখের ঝুঁকি কমায়। গরমকাল, বর্ষাকাল এই সময়টায় বিশেষজ্ঞরা আরও বেশি করে মুসুম্বি লেবু (Sweet Lime) খাওয়ার পরামর্শ দেন। কেন জানেন? কী এর উপকারিতা? শরীরে কী প্রভাব ফেলে এই লেবু?

মুসুম্বি লেবু খেলে কী কী উপকার পাওয়া যায়- (Health Benefits Of Sweet Lime)

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বকের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর মুসুম্বি লেবু। এতে থাকা ভিটামিন সি কোলাজেন তৈরি করে। এই কোলাজেন এক ধরনের প্রোটিন, যা ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

২. ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে মুসুম্বি লেবু। বিশেষজ্ঞদের মতে, এতে রয়েছে প্রচুর পরিমাণে লিমোনয়েডস। এই উপকারী উপাদান বিভিন্ন প্রকার ক্যানসারের ঝুঁকি কমায়।

৩. হজমের জন্য দারুণ উপকারী মুসুম্বি লেবু। এতে থাকা ফ্ল্যাভনয়েডস শরীরের যেমন এনার্জি বাড়ায়, তেমনই হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতেও মুসুম্বি লেবুর জুড়ি মেলা ভার।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও মুসুম্বি লেবু অত্যন্ত কার্যকরী। ঠান্ডা লাগা, জ্বর, সর্দির হাত থেকে শরীরকে রক্ষা করে। তাই বর্ষাকালে এই ফলের চাহিদা থাকে ব্যাপক। এই সময়ের সাধারণ জ্বর, ঠান্ডা লাগা, সর্দি, কাশির সমস্যা প্রতিরোধ করে মুসুম্বি লেবু।

আরও পড়ুন - Health Tips: সকাল-বিকেল বিস্কুট খাচ্ছেন? শরীরের ক্ষতি করছেন না উপকার?

৫. শরীরকে ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা করে উপকারী এই ফল। গরমকাল কিংবা বর্ষাকালে প্রচুর জল তো খাচ্ছেন। তার পাশাপাশি শরীরে জলের ঘাটতি মেটাতে মুসুম্বি লেবুর রস খেতে পারেন। দারুণ উপকারী। 

৬. চোখ সুস্থ রাখতে, ত্বক উজ্জ্বল করতে এবং চুলের স্বাস্থ্যের জন্য মুসুম্বি লেবু অত্যন্ত উপকারী। 

৭. অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে এই ফল। মেদ ঝরিয়ে ফিট থাকতে নিয়মিত খাবারের তালিকায় মুসুম্বি লেবু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।

৮. আলসারের সমস্যা মেটাতে সাহায্য করে। পাকস্থলীতে আলসার এবং তার যন্ত্রণা দূর করতে এই ফলের কোনও তুলনা নেই।

৯. হাড় মজবুত রাখতে সাহায্য করে মুসুম্বি লেবু। নিয়মিত খেলে শরীরে ক্যালশিয়ামের ঘাটতি মেটে।

১০. কিডনিতে পাথর জমার সমস্যা দূর করে। মাথা ঘোরা, বমিভাবের সমস্যা প্রতিরোধ করে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget