এক্সপ্লোর

Fish Eggs: মাছের ডিম খাচ্ছেন? উপকারী নাকি ক্ষতিকর জানা আছে?

Fish Eggs Health Benefits: একনজরে দেখে নেওয়া যাক, মাছের ডিম আমাদের স্বাস্থ্যের উপর কী কী প্রভাব ফেলে।

কলকাতা: বর্ষাকাল হোক কিংবা অন্য কোনও সময়ে মাছ (Fish) খেতে পছন্দ করেন না, এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। মাছ স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা আমাদের সকলেরই জানা। মাছের পুষ্টিগুণ (Fish Health Benefits) সম্পর্কে আমরা জানলেও এর ডিমের (Fish Eggs) উপকারিতা সম্পর্কে অনেকেরই বিশদে জানা থাকে না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাছের মতো মাছের ডিমেও রয়েছে অনেক উপকারিতা (Fish Eggs Health Benefits)। মাছের ডিমে এমন কিছু উপাদান ও পুষ্টিগুণ রয়েছে, যা শরীরের অনেক সমস্যা দূর করে। একনজরে দেখে নেওয়া যাক, মাছের ডিম আমাদের স্বাস্থ্যের উপর কী কী প্রভাব ফেলে।

মাছের ডিমের উপকারিতা-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাছের ডিমে থাকা এক ধরনের ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ককে ভালো রাখে। গবেষকদের মতে, মাছ ও মাছের ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রিউম্যাটয়েড আর্থারাইটিসের লক্ষণগুলো কমায়।

২. মাছের ডিমে রয়েছে ভিটামিন এ, যা চোখ ভালো রাখে। এ ছাড়া এতে থাকা ডিএইচএ ও ইপিএ, যা শিশুদের দৃষ্টিশক্তি বাড়ায় ও রেটিনার কার্যকারিতাকে উন্নতমানের করে।

৩. মাছের ডিমে থাকা স্বাস্থ্যকর উপাদানগুলো রক্ত পরিষ্কার করে ও রক্তে হিমোগ্লোবিন বাড়ায়, যা অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে সাহায্য করে। মাছের ডিমে থাকা ভিটামিন-ডি হাড় শক্ত করে এবং দাঁত মজবুত করে ও ভালো রাখে।

আরও পড়ুন - Pointed Gourd: ভাজা থেকে তরকারিতে পটল খাচ্ছেন? তাহলে উপকারিতাগুলোও জানুন

৪. বিশেষজ্ঞদের মতে, মাছের ডিম হার্টের রোগীদের জন্য উপকারী। এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি বিভিন্ন প্রকার হৃদরোগ প্রতিরোধ করে। মাছের ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেহের ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় । ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়।

৫. মস্তিষ্ক সুস্থ রাখতে সাহায্য করে মাছের ডিম। এতে থাকা উপকারী উপাদান বয়সজনিত সমস্যা দূর করে।

৬. মাছের ডিমে থাকা উপকারী উপাদান চোখ সুস্থ রাখতে সাহায্য করে। চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা দূর করে, দৃষ্টিশক্তি প্রখর করে।

৭. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মাছের ডিম। যাঁদের হাইপারটেনশনের সমস্য়া রয়েছে, তাঁদের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর।

এর পাশাপাশি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেক সময়ই বহু মানুষের অ্যালার্জির সমস্যা দেখা দেয় মাছের ডিম থেকে। মাছের ডিম থেকে অ্যালার্জি দেখা দিলে, ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। ত্বকে চুলকানির সমস্যা দেখা দেওয়া থেকে মাথার যন্ত্রণা, নাকের যন্ত্রণা, মাথা ঘোরা, দুর্বলভাব দেখা দিতে পারে। তাই যাঁদের বিভিন্ন খাবারে অ্যালার্জির সমস্যা থাকে, তাঁদের অবশ্যই মাছের ডিম খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া দরকার।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget