এক্সপ্লোর

Health Tips: বয়স বাড়লেও বজায় থাকবে ফিটনেস, ভরসা থাকুক এই ৫ ওয়ার্ক আউটে

Fitness: দীর্ঘদিন নিজের সুঠাম স্বাস্থ্য বজায় রাখতে চাইলে ফিটনেস সচেতনরা প্রতিদিন এই ৫টি ওয়ার্ক আউটের মধ্যে অন্তত একটি অভ্যাস রাখলে উপকার পাবেন।

সুস্থ থাকতে হলে সঠিকভাবে খাওয়া-দাওয়া করার পাশাপাশি প্রয়োজন নিয়মিত শরীরচর্চা করা। তবে অনেকেই হয়তো প্রতিদিন জিমে গিয়ে ওয়ার্ক আউট করতে পারেন না। কিংবা যোগাসন অভ্যাস করাও সম্ভব হয়ে ওঠে না। কিন্তু সুস্থ থাকতে চাইলে শরীরকে সচল রাখতেই হবে। অতিরিক্ত মেদ জমতে দেওয়াও চলবে না। আর এইসব খুঁটিনাটি বজায় রাখতে চাইলে নিয়মিত কিছু একসারসাইজ করা প্রয়োজন। রোজ খুব সহজে কী কী একসারসাইজ করলে আপনি একদম ফিট থাকবেন সেগুলোই দেখে নেওয়া যাক একনজরে।

হাঁটা- নিয়মিত হাঁটাচলার অভ্যাস থাকা খুবই জরুরি। তবে যখনই হাঁটতে যান না কেন, নিজের স্বাভাবিক গতির তুলনায় অতিরিক্ত বেশি স্পিডে হাঁটতে যাবেন না। এর ফলে আপনি অল্পতেই হাঁপিয়ে উঠবেন। কিংবা শরীরে অন্য ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই নিজের স্বাভাবিক গতিতে হাঁটুন। অবশ্যই হাঁটতে যাওয়ার সময় সঙ্গে রাখুন জলের বোতল। অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতা থাকলে সঙ্গে ঘাম মুছে নেওয়ার জন্য তোয়ালে বা বড় রুমাল জাতীয় জিনিস রাখা প্রয়োজন। নিয়মিত হাঁটলে আপনার হার্ট ভাল থাকবে। কমে যাবে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা। খুব রোদের মধ্যে হাঁঁটাচলা না করাই স্বাস্থ্যের পক্ষে ভাল। তাই একদম ভোরবেলা কিংবা রাতের দিকে হাঁটতে বেরোতে পারেন। 

সাঁতার- নিয়মিত সাঁতার কাটলে ওজন নিয়ন্ত্রণে থাকে। বলা ভাল মেদ ঝরানোর সবচেয়ে সহজ উপায় হল সাঁতার কাটা। সাঁতার কাটলে সারা শরীরের একসারসাইজ হয়ে যায়। তার ফলে শরীরের সমস্ত অঙ্গ-প্রতঙ্গ সচল রাখতেই সাহায্য করে এই সাঁতার। আপনার ফুসফুস এবং হৃদযন্ত্র ভাল রাখতেও কাজে লাগে সাঁতার কাটার অভ্যাস। 

অ্যারোবিকস ও জুম্বা- রিদম বা মিউজকের তালে তালে ওয়ার্ক আউট করার পদ্ধতিকে বলে অ্যারোবিকস। আজকাল অনেকে নিয়মিত ভাবে জুম্বাও করেন। এই দুইয়ের সাহায্যেই শরীর ঝরঝরে থাকে। ওজন হ্রাস পায়। সেই সঙ্গে মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়। অতএব নিজের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে নজর দিতে চাইলে অতি অবশ্যই অ্যারোবিকস বা জুম্বা অভ্যাস করুন। 

দৌড়ানো- অনেকেরই প্রতিদিন নির্দিষ্ট সময় দৌড়ানোর অভ্যাস থাকে। মূলত সকালের দিকে দৌড়ানোই ভাল। এর ফলে শরীরের পেশি সচল থাকে। এর পাশাপাশি হাড়ের গঠন সুদৃঢ় হয় এবং সারা শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া খুবই ভালভাবে সম্পন্ন হয়।

সাইকেল চালানো- নিয়মিত ভাবে সাইক্লিং করার অভ্যাস থাকলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা দূর হবে। অর্থাৎ আপনার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা সঠিকভাবেই বজায় থাকবে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Wai Wai Noodles: মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
Gold Price Today: জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Wai Wai Noodles: মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
Gold Price Today: জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
Weather Forecast: আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
Assam News : পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Embed widget