এক্সপ্লোর

Food and Health: দাঁত না থাকলেও চিন্তা নেই, পুষ্টি দেবে হরেক পদ

Food and Health: দাঁত না থাকায় অনেকেই ঠিকমতো খাবার খেতে পারেন না। ফলে থাবা বসায় অপুষ্টি। কিন্তু সহজ কিছু খাবারে অনায়াসে মিটতে পারে সেই সমস্যা।

কলকাতা: বয়স হলে দাঁতের সমস্যায় অনেকেই ভোগেন। দাঁত পড়ে যায় অনেকের। দাঁতের আরও নানা সমস্যায় জীবন দুর্বিষহ হয়ে পড়ে অনেক বৃদ্ধ-বৃদ্ধার। দাঁতের সমস্যায় বড়সড় প্রভাব পড়ে দৈনন্দিন জীবনেও। সবচেয়ে বেশি সমস্যা হয় খাবার খেতে। কিন্তু বয়স্কদের পুষ্টির প্রয়োজন রয়েছে। খাবার খাওয়ার অসুবিধে থাকলেও তাঁদের যাতে পুষ্টির ঘাটতি না হয় সেদিকেও রাখতে হবে কড়া নজর।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চিবোনোর অসুবিধের জন্য অনেকেক্ষেত্রেই দেখা যায় ঠিকমতো খাবার খেতে পারেন না বয়স্করা। তার ফলে অনেকেই অপুষ্টিতে ভোগেন।  তাঁদের পুষ্টির জন্য নির্ভর করতে হবে নরম খাবারে। সেগুলো কী?

দুগ্ধজাত খাবার
সাধারণত দুগ্ধজাত খাবার নরম খাবারের মধ্যে পড়ে এবং সহজে হজমও হয়। দুধ প্রোটিন ও ক্যালসিয়ামের বড় উৎস। দুধ থেকে তৈরি পনির বয়স্কদের প্রোটিনের বড়সড় উৎস হতে পারে। এছাড়া চিজ, ক্রিম, গুঁড়ো দুধের উপরেও ভরসা করা যায়। এগুলো চিবনোর খুব একটা দরকার হয় না। ফলে দাঁত না থাকলেও পুষ্টি যায় শরীরে।

প্রাণীজ খাবার
সেদ্ধ ডিম চিবিয়ে খেতে সমস্যা হতে পারে। কিন্তু ডিম দিয়ে পোচ তৈরি করে দেওয়া যায়। অথবা ডিমের ভুজিয়া বা স্ক্র্যাম্বেলড এগ বয়স্কদের জন্য অত্যন্ত ভাল। বিভিন্ন মাছের ফিলে তৈরি করেও দেওয়া যাবে। এগুলি নরম হওয়ায় চিবোনর সমস্যা হবে না।

সেদ্ধ ডাল বা খিচুড়ি
ডাল বা শস্যদানা চিবিয়ে খেতে সমস্যা হয়। কিন্তু সেদ্ধ করে দিলে দাঁত না থাকলেও খুব একটা অসুবিধে হয়। দাঁত নেই এমন কারও ডায়েটে ডাল সেদ্ধ রাখা যায়। বা খিচুড়িও তৈরি করা যায়। প্রয়োজনীয় পুষ্টি পেতে সাহায্য করে খিচুড়ি।     

নানাধরনের সুপ
টম্যাটো, আলু বা পুরোপুরি সেদ্ধ সব্জি দিয়ে সুপ তৈরি করা যায়। খেতেও অসুবিধে হবে না।

ওটস জাতীয় খাদ্য
ওটসে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। ওটস দিয়ে বিভিন্ন ধরনের পদও তৈরি করা যায়। যার কোনওটাই বিশেষ শক্ত নয়। দঁত না থাকলেও ওটস শেক, ওটসের তৈরি খিচুড়ি খেতে সমস্যা হবে না বয়স্কদের। ওটসের সঙ্গে বিভিন্ন ধরনের ফল পিষে মিশিয়ে দেওয়া যায়। খেতেও সুস্বাদু হবে, মিলবে প্রয়োজনীয় পুষ্টিও।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: জোরে গান শোনার অভ্যাস? বিপদের কথা শোনাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Woman Infected with Parasites: তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
মুখ বদলে দিতে পারে মেকআপ! কী এই প্রস্থেটিক মেকআপ, কেন এখন এত জনপ্রিয়?
মুখ বদলে দিতে পারে মেকআপ! কী এই প্রস্থেটিক মেকআপ, কেন এখন এত জনপ্রিয়?
Infertility in Women: সন্তানধারণে অসফল, বিফল IVF-ও, সিমেন অ্যালার্জিও কারণ হতে পারে বন্ধ্য়াত্বের!
সন্তানধারণে অসফল, বিফল IVF-ও, সিমেন অ্যালার্জিও কারণ হতে পারে বন্ধ্য়াত্বের!
Yoga Day : শরীরে ক্লান্তি? আত্মবিশ্বাসের অভাব? সব সমস্যার সমাধান এই ১২টি যোগাসনে ! জানুন সূর্য নমস্কারের উপকারিতা
শরীরে ক্লান্তি? আত্মবিশ্বাসের অভাব? সব সমস্যার সমাধান এই ১২টি যোগাসনে ! জানুন সূর্য নমস্কারের উপকারিতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৩.০৭.২০২৬)।১৫ দিনে ৬ রাজ্য, গ্রেফতারি এড়াতে দেবরাজের 'ভারত-দর্শন'!
Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget