এক্সপ্লোর

Shampooing tips: চুলের স্বাস্থ্য বজায় রাখতে শ্যাম্পু করার সঠিক পদ্ধতি জানেন তো?

অনেকেই চুল পরিস্কার রাখার জন্য সপ্তাহে একদিন শ্যাম্পু (Shampoo) করে থাকেন। তবে, বহু মানুষই শ্যাম্পু করার সঠিক পদ্ধতি জানেন না বলে মত বিশেষজ্ঞদের।

কলকাতা: চুলের স্বাস্থ্য বজায় রাখতে কয়েকটা বিষয় নজর দেওয়া খুবই জরুরি। চুলের (Hair) স্বাস্থ্য সঠিক রাখতে যেমন পুষ্টিকর খাবার নিয়মিত তালিকায় রাখা প্রয়োজন, তেমনই চুল পরিস্কার রাখার সময়ও কিছু জিনিস খেয়াল না রাখলে চুল পড়ে যাওয়া থেকে চুল রুক্ষ হয়ে যাওয়া, নানারকম সমস্যা দেখা দিতে পারে।

অনেকেই চুল পরিস্কার রাখার জন্য সপ্তাহে একদিন শ্যাম্পু (Shampoo) করে থাকেন। তবে, বহু মানুষই শ্যাম্পু করার সঠিক পদ্ধতি জানেন না বলে মত বিশেষজ্ঞদের। এর ফলে চুলের ডগা ফাটা থেকে চুল নিষ্প্রাণ হয়ে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই শ্যাম্পু করার আগে শ্যাম্পু করার সঠিক পদ্ধতিগুলো জেনে নেওয়া দরকার।

আরও পড়ুন - Healthy Tips: কেন দিনের শুরুটা একমুঠো বাদাম দিয়ে করবেন? জানাচ্ছেন পুষ্টিবিদরা

১. শ্যাম্পু করা মানে শুধু চুল পরিস্কার করা নয়। শ্যাম্পু করলে চুলের পাশাপাশি স্কাল্পও পরিস্কার রাখাটা খুবই জরুরি। কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, স্কাল্প যদি পরিস্কার না থাকে, তাহলে খুসকি কিংবা অন্যান্য অনেক সমস্যাই দেখা দিতে পারে। তাই প্রথমে চুল ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেওয়া দরকার। এরপর হাতে শ্যাম্পু নিয়ে তা স্কাল্পে বা মাথার ত্বকে লাগিয়ে হালকা হাতে অন্তত ৩০ সেকেন্ড ম্যাসেজ করা দরকার। যাতে স্কাল্পে জমে থাকা ময়লা বেরিয়ে যায়। 

২. শ্যাম্পু সবসময়ই খুবই অল্প পরিমাণে ব্যবহার করা দরকার। বেশি পরিমাণে শ্যাম্পু ব্যবহার করলে চুল রুক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার চুল যতই লম্বা হোক না কেন, অল্প পরিমাণে শ্যাম্পুতেই তা পরিস্কার হয়ে যাবে।

আরও পড়ুন - Dandruff Home Remedies: চটজলদি খুসকির সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন?

৩. সপ্তাহে একদিন শ্যাম্পু করবেন নাকি দুবার করবেন, এটা পুরোটাই নির্ভর করে আপনার চুল কতটা ময়লা হচ্ছে বা আপনি বাড়ির বাইরে কতক্ষণ কাটাচ্ছেন, তার উপর। এছাড়াও চুলের ধরন এবং স্কাল্পের প্রকৃতির উপরও তা অনেকটাই নির্ভর করে। অনেক ক্ষেত্রেই বহু মানুষকে প্রত্যেকদিন শ্যাম্পু করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে বিশেষজ্ঞরা খুবই হালকা ধরনের শ্যাম্পু ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। যে শ্যাম্পুতে ক্ষারের পরিমাণ থাকে না বললেই চলে, সেই ধরনের শ্যাম্পু ব্যবহার করতে বলছেন তাঁরা। এছাড়াও প্রয়োজনে ডাক্তারের সঙ্গেও পরামর্শ করে নিতে পারেন।

৪. চুল পরিস্কারের পর তা শুকানোর উপরও চুলের স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে। ভেজা চুল কখনওই শক্ত করে বেঁধে রাখবেন না। কিংবা স্নান করার পর চুল খসখসে কোনও তোয়ালে দিয়ে মুছবেন না। বিশেষজ্ঞরা পাতলা মোলায়েম সুতির তোয়ালে ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। 

বিশেষজ্ঞদের মতে, এই কয়েকটা বিষয় খেয়াল রাখলেই চুলের বাহ্যিক বিভিন্ন সমস্যা সহজেই প্রতিরোধ করা যাবে।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget