এক্সপ্লোর

Healthy Tips: কেন দিনের শুরুটা একমুঠো বাদাম দিয়ে করবেন? জানাচ্ছেন পুষ্টিবিদরা

স্বাস্থ্য সঠিক রাখার জন্য ব্রেকফাস্ট কোনওভাবেই বাদ দেওয়া চলবে না। শুধু তাই নয়, দিনের প্রথম খাবারটাই হতে হবে সবথেকে বেশি পুষ্টিকর। 

কলকাতা: দিনের শুরুটাই করতে হবে পুষ্টিকর (Healthy) খাবার দিয়ে। যে খাবারে শরীরে পুষ্টির পাশাপাশি এনার্জিও পরিপূর্ণ থাকবে। পুষ্টিবিদরা জানাচ্ছেন যে, স্বাস্থ্যকর দিন শুরু করতে হলে ব্রেকফাস্টে (Breakfast) যেন প্রচুর পরিমাণে ফাইবারর এবং অ্যান্টি অক্সিডেন্টস থাকে। তাঁদের মতে, দিনের অন্যান্য সময়ের খাবারের থেকে ব্রেকফাস্ট সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সঠিক রাখার জন্য ব্রেকফাস্ট কোনওভাবেই বাদ দেওয়া চলবে না। শুধু তাই নয়, দিনের প্রথম খাবারটাই হতে হবে সবথেকে বেশি পুষ্টিকর। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, অনেক সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা সঠিক পুষ্টিকর ব্রেকফাস্ট করেন, তাঁদের গোটা দিনটায় ভরপুর এনার্জি থাকে। কিন্তু কোন এমন কাবার খেলে সারাদিন এনার্জিও থাকবে আবার শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিও যাবে? পুষ্টিবিদদের মতে, দিনের শুরুটা অন্যান্য যেকোনও খাবারের পরিবর্তে একমুঠো বাদাম দিয়ে করতে পারেন। কারণ, বাদামে সেই সমস্ত উপকারী গুণাগুণ রয়েছে, যা শরীর সুস্থ রাখতে প্রয়োজন হয়। কেন দিনের শুরুটা একমুঠো বাদাম দিয়ে করতে বলছেন, তারও ব্যাখ্যা দিয়েছেন পুষ্টিবিদরা।

১. আমন্ড বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন  এবং ম্যাগনেশিয়াম। যা আমাদের শরীরকে সুস্থ রাখার পাশাপাশি স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে, হজমশক্তি বাড়ায়, কোলেস্টেরলের মাত্রা কমায়। এছাড়াও আরও অনেক উপকারী উপাদান রয়েছে আমন্ড বাদামে। সকালে কোনও ভারী খাবারের পরিবর্তে যদি একমুঠো ভেজানো আমন্ড বাদাম খান, তাহলে শরীরে ভরপুর এনার্জি পাবেন। এছাড়াও অনেক উপকারী গুণাগুণ পাবেন।

২. অন্যান্য সমস্ত বাদামের মধ্যে সেরা হিসেবে মনে করা হয় আখরোটকে। কারণ, এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস রয়েছে। মস্তিষ্ককে সবথেকে বেশি সচল রাখতে সাহায্য করে অ্য়ান্টি অক্সিডেন্টস। এছাড়াও প্রচুর পরিমাণে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ক্যালশিয়াম, পটাশিয়াম, আয়রন, কপার এবং জিঙ্ক রয়েছে এতে। একমুঠো ভেজানো আখরোট খেলে মস্তিষ্কে উন্নতির পাশাপাশি মেটাবলিজম বাড়ে এবং রক্তে শর্করার মাত্রাও সঠিক থাকে। তার পাশাপাশি ওজন কমাতেও দারুণ উপকারী আখরোট। তাহলে এত উপকারী উপাদানে ভরপুর হওয়ায়, কেন না দিনের শুরুটা একমুঠো বাদাম দিয়ে করবেন না?

 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে

ভিডিও

Samik Bhattacharya News :
Parnasree - Chatpuja 2026 |
Sumana Sarkar News :
Kadambagachi BJP Leader: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর, কদম্বগাছিতে উত্তেজনা
BJP News : তোলাবাজি-কাটমানি বন্ধে মাইক হাতে রাস্তায় বেলডাঙার BJP বিধায়ক, দিলেন বড় হুঁশিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Embed widget