এক্সপ্লোর

Health Tips: ঘন ঘন চা-কফির নেশা ? ক্যাফেইনের ক্ষতিকর প্রভাব এড়াতে করুন এই কাজ

How To Reduce Caffeine Effect: ঘন ঘন চা-কফি পানের নেশা রয়েছে অনেকের। এর ফলে শরীরের উপর ক্যাফেইনের ক্ষতিকর প্রভাব পড়ে।

How To Reduce Caffeine Effect: সারাদিনে কাজের ফাঁকে বেশ কয়েক চা-কফি খাওয়া হয়ে যায়। অফিস বাদে অফিসের বাইরেও অনেকে চা-কফি খান। বাড়িতে বা কোনও অনুষ্ঠানে। অতিরিক্ত চা-কফি খেলে শরীরে বিপুল পরিমাণে ক্যাফেইন প্রবেশ করে। এই ক্যাফেইন কিন্তু স্বাস্থ্যের জন্য নানাভাবে ক্ষতিকর। এদিকে চা-কফির নেশা ছাড়াও বেশ কঠিন কাজ। তাহলে ক্যাফেইনের এই ক্ষতিকর নেশা এড়াবেন কী করে ? খুব সহজ কয়েকটি উপায় রয়েছে তাঁর।

অতিরিক্ত ক্যাফেইনের জেরে শরীরের কী কী ক্ষতি ?

  • প্রচণ্ড অস্থির লাগতে পারে।
  • উত্তেজিত হয়ে যেতে পারেন।
  • প্রচণ্ড উদ্বেগ দেখা দিতে পারে।
  • মেজাজ বারবার হারিয়ে ফেলতে পারেন।
  • হাত-পা কাঁপার সমস্যা দেখা দেয়।
  • ঘুমের অভাব হয়।
  • শরীরের উষ্ণতা বাড়িয়ে দেয় ক্যাফেইন।
  • বারবার প্রস্রাবে যেতে হতে পারে।
  • শরীর থেকে জল কমে যেতে পারে।
  • মাথা ঘুরতে পারে। 
  • ক্লান্ত লাগতে পারে।
  • হার্টের স্পন্দন অনিয়মিত হয়ে যেতে পারে।
  • প্রথমে ভীষণ চাঙ্গা লাগলেও পরে ক্লান্তিভাব বেড়ে যায়। যে কারণে বারবার চা-কফি টানে।

মস্তিষ্কের উপরেও প্রভাব ফেলে ক্যাফেইন

  • মস্তিষ্কের উপর খারাপ প্রভাব ফেলতে পারে ক্যাফেইন। সাধারণত চা-কফি খাওয়া হয়, মস্তিষ্কের কোশগুলিকে চাঙ্গা করতে। ক্যাফেইন কোশগুলিকে উত্তেজিত করে দেয়। এর ফলে কিছুক্ষণ পর ঘুম ঘুম ভাব ও ক্লান্তিভাব পেয়ে বসে।
  • কাজ করার সময় হিসেব গুলিয়ে যায় অনেকের। বা মাথায় অন্য কথা চলে। এটি ক্যাফেইনের জেরে হতে পারে।
  • মাথা ব্যথা ও মাথা ঘোরার সমস্যাও দেখা দিতে পারে অতিরিক্ত ক্যাফেইন থেকে।

কী করলে কমবে ক্যাফেইনের প্রভাব ?

১. ব্যায়াম -  ব্যায়ামের কোনও বিকল্প নেই। সেটি এখানেও সত্যি। ব্যায়াম মেটাবলিজম বাড়িয়ে দেয়। এর ফলে ক্যাফেইন দ্রুত শরীর থেকে বেরিয়ে যায়।

২. হাঁটাহাঁটি বা দৌঁড়ানো - ব্যায়াম করার যথাযথ পরিবেশ না থাকলে হাঁটাহাঁটি করুন। অথবা দৌড়ান। এতেও যথেষ্ট উপকার পাবেন।

৩. জল বেশি খান - জল কিছুটা বেশি করে খান। এটি ক্যাফেইনের ঘনত্ব কমিয়ে দেবে। ফলে ক্যাফেইনের প্রভাবও কমে যাবে বেশ কিছুটা।

৪. ভেষজ চা পান -  ভেষজ চা পান করতে পারেন। এই ধরনের চা ক্যাফেইনের প্রভাবকে কমিয়ে দেয়। পাশাপাশি ক্যাফেইনের নিরাপদ বিকল্প।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Healthy Junk Food: নামে জাঙ্ক ফুড, খেলে দিব্যি উপকার, কোন কোন খাবার ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget