এক্সপ্লোর

Fresh Fish Buying Tips: টাটকা বলে বাসি, পচা মাছ গছিয়ে দিচ্ছে ? ৫ জিনিস দেখে নিলেই আর ঠকবেন না

Fresh Fish or Rotten Fish Buying Tips: টাটকা মাছ বলে অনেকসময়ই বাসি ও পচা মাছ গছিয়ে দেওয়া হয়। তবে পাঁচটি জিনিস দেখে মাছ কিনলে এই সমস্যা আর হবে না।

কলকাতা: বাজার করা তো আর চাট্টিখানি কথা নয়। দিন দিন খাবারে ভেজালের পরিমাণ বাড়ছে। আর বাজার করতে যাওয়া মানেই ভেজালের সঙ্গে পাল্লা দেওয়া। বেছে বেছে খাঁটি জিনিসটি কিনে বাড়ি ফিরতে পারলে তবেই না গেম উইনার ! অন্যান্য জিনিসের মতো মাছ চেনাও খুব সহজ নয়। একেই তো হাজার একটা মাছের রকম। তার উপর মাছে ভাতে বাঙালির পাতে এই বিশেষ পদটা না পড়লে খাওয়াটা জমে না। মাছ চেনার অবশ্য বেশ কয়েকটি উপায় রয়েছে। অনেক দোকানদার টাটকা মাছ (Fresh Fish) বলে বাসি, পচা (Rotten Fish) মাছ গছিয়ে দেন। ঠকে যাওয়ার আগে তাই খেয়াল রাখুন কয়েকটি সহজ টিপস (Fish Buying Tips)।

মাছের কানকো: মাছ চেনার সেরা উপায় হল কানকো দেখে চেনা। কানকো রক্তের মতো লাল রং হলে বুঝতে হবে মাছটি টাটকা। কিন্তু রং কিছুটা বাদামি, ফ্যাকাসে হয়ে এলে সে মাছ বাসি হতে পারে। অনেক দোকানি বোকা বানাতে কানকোতে রক্ত মাখিয়ে রাখেন। সেক্ষেত্রে রক্ত ধুয়ে দেখে নিতে হবে।

মাছের চোখ: মাছের চোখ দেখেও বোঝা যায় এটি টাটকা না পচা, বাসি। টাটকা মাছের চোখ চকচক করে। সাদার মাঝে কালো রংটা পরিষ্কার দেখা যায় টাটকা মাছের। বাসি হয়ে গেলে চোখ কিন্তু হলদেটে দেখতে হবে। 

মাছের গন্ধ: মাছের গন্ধ বলে দেবে মাছটি টাটকা না বাসি। সাধারণত মাছের গায়ে জলের আঁশটে গন্ধ থাকে। তবে এই গন্ধ খুব বেশি চড়া হলে তা সন্দেহজনক। বাসি বা পচা মাছ হলে গন্ধ বদলে যায়। অনেকে রাসায়নিক দিয়ে সেই গন্ধ ঢাকেন। সেক্ষেত্রে আঁশটে গন্ধও বেরোয় না। গন্ধ একেবারে না বেরোলেও তাই সতর্ক হতে হবে।

মাছের ত্বক: মাছের ত্বক দেখেও মাছ বাসি না টাটকা বোঝা যায়। টাটকা মাছের ত্বক চকচকে হয়। তাই হাত দিয়ে ধরলে ঘন ঘন পিছলে যায়। কিন্তু বাসি মাছের সেই গুণ নেই। বাসি মাছ ধরা যাবে। ত্বক চকচক করবে না। 

মাছের আঁশ: মাছের আঁশ ছাড়ানোর সময়ই টাটকা না বাসি মাছ তা বোঝা যায়। টাটকা মাছের পেশিগুলি শক্ত থাকে। তাই আঁশ ছাড়ানো কঠিন হয়। কিন্তু বাসি মাছের আঁশ আলগা হয়ে যায়। 

আরও পড়ুন - Colorful Cauliflower Benefits: বাজারে সবুজ, বেগুনি, হলুদ ফুলকপি ! সাদার বদলে এগুলো খেলে লাভ কতটা

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget