এক্সপ্লোর

Colorful Cauliflower Benefits: বাজারে সবুজ, বেগুনি, হলুদ ফুলকপি ! সাদার বদলে এগুলো খেলে লাভ কতটা

Green Orange Purple Cauliflower Benefits: বাজারে হরেক রঙের ফুলকপির পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। সাদা ফুলকপির বদলে এগুলি খেলে কী উপকার পাওয়া যায় ?

কলকাতা: সাদা ফুলকপি তো কমবেশি সকলেই খান। কিন্তু ফুলকপির রং যদি পাল্টে যায় ? এই ধরুন রং যদি সবুজ, বেগুনি বা কমলালেবুর মতো কমলা রঙের হয়ে যায় ? এই দেখে নাক বা কপাল কুঁচকাতে হবে না। কারণ এই ধরনের ফুলকপিও শরীরের জন্য দারুণ উপকারী। এর মধ্যে সাদা ফুলকপির থেকে কিছু বেশি পুষ্টিগুণই রয়েছে। সেগুলি একে একে বললে সাদা ফুলকপির বদলে রঙিন ফুলকপির উপরেই হামলে পড়তে পারেন। 

ফুলকপির গুণ (cauliflower benefits)

ক্রুসিফেরাস গোত্রের সবজিগুলি অনেকটা ফুলকপির মতোই দেখতে। ক্রুসিফেরাসের তালিকায় রয়েছে বাঁধাকপি, ব্রকলি ইত্যাদি। আর এই সবজিগুলির একটি বেশ কয়েকটি গুণ রয়েছে।

  • ক্যানসার প্রতিরোধী: চিকিৎসকরা ক্যানসার রোগ ঠেকাতে সবজি বেশি খাওয়ার পরামর্শ দেন। কারণ এর মধ্যে রয়েছে ক্যানসার প্রতিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট। এই সবজির তালিকায় প্রথমেই থাকবে ক্রুসিফেরাস গোত্রের সবজি। যার মধ্যে ফুলকপির খ্যাতি তুঙ্গে।
  • ফাইবারে সমৃদ্ধ: ফাইবারে ভরপুর ফুলকপি। এর ফলে পেটের অনেক সমস্যাই দূর হয়। পাশাপাশি খাবার হজম করতে দারুণ উপকারী। 
  • ভিটামিন কে-তে ভরপুর: ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যা আপৎকালে প্রাণ বাঁচায়।
  • ভিটামিন সি সমৃদ্ধ: ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

হরেক রঙের ফুলকপি (colorful cauliflower)

বেগুনি ফুলকপি (purple cauliflower): অ্যান্থোসায়ানিন নামের একটি বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট ফুলকপিকে সাদা থেকে বেগুনি করে দেয়। এই অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের রোগ ঠেকায়। পাশাপাশি প্রদাহজনিত রোগের ঝুঁকি কমায়।

কমলা বা হলুদ ফুলকপি (orange/yellow cauliflower): সাদা ফুলকপিকে কমলা বা হলুদ রঙের বানিয়ে দেয় বিটা ক্যারোটিন নামের একটি বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট চোখের স্বাস্থ্য ভাল রাখে। পাশাপাশি ক্রনিক রোগের আশঙ্কা অনেকটাই কমিয়ে দেয়। ত্বকের জন্যও কিন্তু এটি বেশ উপকারী!

সবুজ ফুলকপি (green cauliflower): অনেকেই ভাবতে পারেন, এটি ব্রকলি। ব্রকলির রং গাঢ় সবুজ হয়। অন্যদিকে এই ফুলকপির রং হবে কিছুটা হালকা সবুজ।  ব্রকলি ততটা ফুলকপির মতো দেখতে নয়। বরং সবুজ ফুলকপি আদতেই ফুলকপির মতো চেহারা। তবে অনেকে একে ব্রকোফ্লাওয়ারও বলে থাকেন! এর মধ্যে ক্যালোরি খুবই কম। এর পাশাপাশি ফাইবার, ভিটামিন সি ও পটাশিয়ামের পরিমাণ অনেকটাই বেশি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ক্রনিক রোগের ঝুঁকি কমায়।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Headache Remedies: মাথার যন্ত্রণায় মন বসছে না কাজে ? ৬ পানীয় চাঙ্গা করবে কয়েক মিনিটে

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget