এক্সপ্লোর

Fruits: কোন কোন ফল খেলে আপনার শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি মেটানো সম্ভব, রইল তালিকা

Healthy Foods: বিভিন্ন ধরনের জাম-জাতীয় ফল খাওয়া সব সময়েই স্বাস্থ্যের পক্ষে ভাল। এর মধ্যে ব্ল্যাকবেরি খেলে ম্যাগনেসিয়ামের ঘাটতি মিটবে।

Fruits: আমাদের শরীরে কোনও ভিটামিনের অভাব হওয়া যেমন ভাল নয়, তেমনই কোনও মিনারেলসের ঘাটতি হওয়াও উচিত নয়। এমনই একটি মিনারেলস হল ম্যাগনেসিয়াম। আমাদের শরীরে ম্যাগনেসিয়ামের অভাব দেখা দিলে অনেক ধরনের সমস্যা হতে পারে। ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে অস্বাভাবিক ক্লান্তি লাগতে পারে আপনার। আচমকা পেশীতে টান ধরতে পারে, বিশেষ করে মাঝরাতে। পেশী দুর্বল হয়ে যেতে পারে। এছাড়াও সারা শরীরে অতিরিক্ত দুর্বলতা অনুভব হতে পারে। সর্বক্ষণ একটা ঝিমানো ভাব গ্রাস করবে আপনাকে। কাজে এনার্জি পাবেন না। অল্প পরিশ্রমেই ভীষণ ক্লান্ত হয়ে যাবেন। 

ম্যাগনেসিয়ামের অভাব মেটানোর জন্য প্রতিদিন কয়েকটা ফল খেলে অনেক উপকার পাবেন আপনি, কোন কোন ফল খেতে হবে, রইল তালিকা 

  • শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে রোজ খেতে পারেন অ্যাভোকাডো। ব্রেকফাস্টে টোস্টের সঙ্গে মাখনের পরিবর্তে খান অ্যাভোকাডো পেস্ট। অ্যাভোকাডোতে শুধুমাত্র ম্যাগনেসিয়াম নয়, রয়েছে পটাশিয়াম এবং হেলদি ফ্যাটও। এই ফল খেলে ভাল থাকে হার্ট। 
  • কলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল তা সকলেই জানেন। কলায় রয়েছে প্রচুর ম্যাগনেসিয়াম। রোজ একটা কলা খেতে পারেন। রোজ শুধু কলা খেলে খেতে ভাল না লাগলে স্মুদির মধ্যে মিশিয়ে নিন এই ফল। পেটও ভরবে। মিটবে ম্যাগনেসিয়ামের ঘাটতিও। তবে অ্যাসিডিটির সমস্যা থাকলে কলা খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকা ভাল।            
  • ডুমুর - এই ফল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। শুকনো ডুমুর খেতে পারলে আরও ভাল। ডুমুর খেলে ম্যাগনেসিয়ামের ঘাটতি মিটবে। বিভিন্ন ধরনের ফলের মধ্যে ডুমুরে ম্যাগনেসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। ন্যাচরাল সুইটনারের কাজও করে এই ফল। 
  • বিভিন্ন ধরনের জাম-জাতীয় ফল খাওয়া সব সময়েই স্বাস্থ্যের পক্ষে ভাল। এর মধ্যে ব্ল্যাকবেরি খেলে ম্যাগনেসিয়ামের ঘাটতি মিটবে। ম্যাগনেসিয়ামের পাশাপাশি ব্ল্যাকবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। রোজ অল্প পরিমাণে এই ফল খাওয়া যেতেই পারি। 
  • আজকাল অনেকেই কিউই ফল খেয়ে থাকেন। এই ফল খেলে আপনার শরীরের ম্যাগনেসিয়ামের ঘাটতি মিটবে। ফ্রুট স্যালাডে কিউই দিয়ে খেতে পারেন আপনি। এছাড়াও খেতে পারেন কিউইর রস। সবেতেই প্রচুর উপকার পাবেন।           

এই ফলগুলো মাঝে মাঝে খেতে পারলে আপনার শরীরে ম্যাগনেসিয়ামের অভাব হবে না। সুস্থ থাকবেন আপনি।           

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget