এক্সপ্লোর

FSSAI Order: কার্বাইডে পাকানো আম খান ? বেশি খেলে কী হতে পারে জানাল খাদ্য সুরক্ষা দফতর

Artificially Ripen Mango Side Effects: কার্বাইডে পাকানো আমের রমরমা বাজারে। এই ধরনের আম বেশি খেলে কী হতে পারে তা জানাল খাদ্য সুরক্ষা দফতর।

Artificially Ripen Mango Side Effects: খাদ্য সুরক্ষা দফতরের তরফে নিষিদ্ধ করা হয়েছে বহুদিন আগেই (FSSAI Order)। কিন্তু তার পরেও বাজারে রমরমিয়ে চলে ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড এমন একটি রাসায়নিক যা আম পাকানোর জন্য বিপুল মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে। এই ক্যালসিয়াম কার্বাইড থেকে শরীরের বেশ কিছু সমস্যাও হয়। যা আমের অধিকাংশ ক্রেতারাই জানেন না। সম্প্রতি সেই ক্যালসিয়াম কার্বাইড নিয়ে ফের সতর্ক করল এফএসএসএআই বা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া।

অ্যাসিটিলিন গ্যাসের গুণেই

কার্বাইড গ্যাস বা অ্যাসিটিলিন গ্যাসের গুণেই এত চকচকে টসটসে হলুদ রঙের দেখতে হয় আম। কার্বাইডে পাকানো আম কিছু লক্ষণ দেখে সহজেই চেনা যায়। খাদ্য সুরক্ষা দফতরের দাবি, এই কার্বাইডে পাকানো আম আদতে শরীরের জন্য বিপজ্জনক। কারণ এটি ব্রেনসহ বিভিন্ন অঙ্গের উপর বিরূপ প্রভাব ফেলে। কী কী বিপদ হতে পারে, দীর্ঘদিন কার্বাইডে পাকানো আম খেলে ? জেনে নেওয়া যাক বিশদে।

কার্বাইডে পাকানো আমের ক্ষতিকর দিক

  • মাথা ঘোরার সমস্যা
  • ঘন ঘন জলতেষ্টা পাওয়া
  • মেজাজ হারিয়ে ফেলা (যদি রাসায়নিকের কারণে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, তখন এমনটা হতে পারে।)
  • দুর্বলতা
  • বমি
  • ত্বকের আলসার

আর্সেনিকের বিপদ 

ভারী ধাতু আর্সেনিক আমাদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। এই ধাতুটি ক্যালসিয়াম কার্বাইড দিয়ে আম পাকানোর সময় আমের সরাসরি সংস্পর্শে আসে। এই অবস্থায় ধাতুটি আমের ত্বকে লেগে থাকতে পারে। যা পেটে গেলে বিপজ্জনক প্রতিক্রিয়া হয়।

কার্বাইডে পাকানো আম চেনার উপায়

  • আমের রং - কার্বাইডে পাকানো আমের রং সাধারণত একই রকম হয়। অর্থাৎ হলুদ হলে একইরকম হলুদ। কমলা হলে একইরকম  কমলা। 
  • আমের স্বাদ - আমের স্বাদ অল্প জোলো জোলো হয়। অর্থাৎ টাটকা শাঁসের স্বাদ পাবেন না।
  • আমের ত্বক -  আমের ত্বক বেশ অনেকটাই পাতলা হয়। গাছপাকা আমের ত্বক এত পাতলা হয় না। পাশাপাশি আঙুল দিয়ে অল্প চাপ দিলেই কার্বাইডে পাকা আমের ত্বক বসে যায়।
  • আমের আঁশ - আমের আঁশও জানান দেয় কার্বাইডে পাকানো না গাছপাকা। কার্বাইডে পাকানো আমের মধ্যে আঁশ খুব সামান্য থাকে। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - FSSAI Spice Ban: আপনার মশলাও নিষিদ্ধ ? সুস্থ থাকতে বেছে নিন বাটা মশলা, সহজে কীভাবে বানাবেন বাড়িতে

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget