এক্সপ্লোর

FSSAI Spice Ban: আপনার মশলাও নিষিদ্ধ ? সুস্থ থাকতে বেছে নিন বাটা মশলা, সহজে কীভাবে বানাবেন বাড়িতে

Tips To Easily Make Paste Of Spices At Home: আপনার মশলাও কি FSSAI নিষিদ্ধ করে দিয়েছে ? সুস্থ থাকতে আর বাজারের গুঁড়ো মশলা নয়। এবার ভরসা রাখুন বাড়ির বাটা মশলায়।

Tips To Easily Make Paste Of Spices At Home: সম্প্রতি খাদ্য সুরক্ষা দফতর ১১১টি সংস্থার মশলাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই মশলাগুলিতে বেশি মাত্রায় ক্ষতিকর রাসায়নিক মেশানো হত বলেই দাবি (Indian Spices Controversy)। সারা দেশ জুড়ে মোট ৪০০০টি নমুনা (Indian Spices Ban) পরীক্ষা করেছিল এফএসএসএআই (FSSAI Spice Ban)। তার পরেই এই বিশেষ সিদ্ধান্ত নেয়। খাদ্য সুরক্ষা দফতরের মতে, ওই মশলাগুলিতে মাত্রা ছাড়া রাসায়নিক মেশানো হত। এই রাসায়নিক ক্যানসারের মতো মারাত্মক রোগেরও কারণ হতে পারে। 

ক্যানসারের বিষই নিষিদ্ধ হওয়ার কারণ

বেশিরভাগ মশলায় যে রাসায়নিকটি মেশানো হয়ে থাকে, সেটি হল ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড কতটা ব্যবহার করা যাবে, তা নিয়ে সারা বিশ্বের বিভিন্ন দেশে কড়া আইন রয়েছে। ১১১টি নিষিদ্ধ সংস্থার মধ্যে হংকং ও সাংহাইতে নিষিদ্ধ হওয়া এভারেস্ট, এমডিএইচ মশলাও রয়েছে। রয়েছে ক্যাচ, বাদশার মতো বিখ্যাত সংস্থাগুলি।

গুঁড়ো মশলার নিরাপদ বিকল্প বাটা মশলা

বাজার থেকে এই ১১১টি সংস্থা তাদের মশলা তুলে নেবে কিছুদিনেই। খাদ্য সুরক্ষা দফতর সব সংস্থার নাম এখনও প্রকাশ্যে আনেননি। ফলে কোন সংস্থার মশলা কেনা যাবে, আর কোনটির কেনা যাবে না, তা নিয়ে বাড়ছে ধন্দ। এই অবস্থায় গুঁড়ো মশলা নিরাপদ বিকল্প হতে পারে বাড়িতে বানিয়ে নেওয়া বাটা মশলা।

বাটা মশলার উপকারিতা

১. রাসায়নিক নেই -  বাড়িতে তৈরি বাটা মশলায় রাসায়নিক থাকার কোনও সম্ভাবনা নেই। ফলে ক্যানসার তো দূর, সাধারণ পেটের রোগ হওয়ারও ভয় নেই।

২. আসল ঝাঁজ আসল স্বাদ -  বাজারে উপলব্ধ মশলায় বেশ কিছু সংস্থা কৃত্রিম ফ্লেভার বা উপাদান মিশিয়ে থাকে। তাছাড়া গুঁড়ো মশলার ঝাঁজের সঙ্গে বাটা মশলার ঝাঁজের আকাশ পাতাল তফাত।

৩. সুস্বাস্থ্যের চাবিকাঠি - মশলাদার খাবার খেতে অনেক সময় বারণ করা হয়। কিন্তু প্রতিটি মশলার কিছু না কিছু স্বাস্থ্যগুণ রয়েছে।বাড়ির মশলা হলে তাই বেশি পুষ্টিগুণ পায় শরীর।

বাটা মশলা বানানোর সহজ উপায়

বাটা মশলা মানেই শিল নোড়া -  এমনটা কিন্তু এখন আর নয়। এখন খুব সহজেই বাটা মশলা মিক্সারের সাহায্যে বানানো যায়। প্রায় যতরকম গুঁড়োমশলা আমরা ব্যবহার করি, সেগুলি প্রতিটি বাটা বা গুঁড়ো মশলা বানিয়ে নেওয়া যায় মিক্সারের সাহায্যে। ফ্রিজে রেখে দিলে বাটা মশলা দীর্ঘদিন ভালও থাকা। আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, গরম মশলা ইত্যাদি প্রাথমিক মশলাগুলিও সহজে মিক্সারে বানানো যায় বাজার থেকে গোটা মশলাগুলি কিনে নিয়ে এসে। তাই স্বাস্থ্য ঠিক রাখতে এদের উপরেই ভরসা রাখতে পারেন।

আরও পড়ুন -Jamrul Benefits: এত ফলের ভিড়েও কেন বেছে নেবেন জামরুল ? কাদের উপকার এই ফলে

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget