এক্সপ্লোর

শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্যতালিকায় অবশ্যই রাখুন এই খাবারগুলি, সুপারিশ এফএসএসএআই-এর

শুধু ভিটামিন সি-ই নয়, এই খাবারের আরও অনেক গুণাগুণ রয়েছে। যার মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন। দেখে নেওয়া যাক সেগুলি--

নয়াদিল্লি: করোনা অতিমারীর আবহে ভাইরাস সহ বিভিন্ন রোগকে দূরে রাখতে শরীরের প্রতিরোধ ক্ষমতার ওপর জোর দেওয়ার কথা বলছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। আর তা রাখার একমাত্র উপায় হল -- স্বাস্থ্যকর ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এমন খাবার খাওয়া।

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন সি-ভরপুর খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এই মর্মে কেন্দ্রের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) সম্প্রতি জনসাধারণের জন্য কয়েকটি উদ্ভিদ-জাত খাবারের সুপারিশ করেছে, যা মানুষ নিজেদের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। সংস্থার পরামর্শ অনুযায়ী, ওই খাবারগুলি হল-- আমলকি, কমলালেবু, পেঁপে, ক্যাপসিকাম, পেয়ারা ও পাতিলেবু।

শুধু ভিটামিন সি-ই নয়, এই খাবারের আরও অনেক গুণাগুণ রয়েছে। যার মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন। দেখে নেওয়া যাক সেগুলি--

আমলকি: সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, রক্তের তারল্য বাড়াতে সাহায্য করে আমলকি। পাশাপাশি, অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবেও কাজ করে আমলকি।

কমলালেবু: এর মধ্যে শর্করার পরিমাণ অত্যন্ত কম। কমলালেবুর অনেক স্বাস্থ্যগুণ রয়েছে। ভিটামিন সি ছাড়াও কমলায় রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। রয়েছে থিয়ামিন, ফোলেট ও পটাশিয়ামের মতো পদার্থ, যা শরীরের উপকারী হিসেবে কাজ করে।

পেঁপে: কমলার মতোই পেঁপেতে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে। ক্যালোরির মাত্রা কম। শরীরের মধ্যে থেকে বিষাক্ত পদার্থ সরিয়ে দিতে সাহায্য করে পেঁপে। অন্ত্রের প্রক্রিয়া মসৃণ করে। পাশাপাশি, হজমের সমস্যা ও পেটের ভারীভাব দূর করতে সাহায্য করে পেঁপে।

ক্যাপসিকাম: প্রচুর পরিমাণ ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টি-অক্সিডেন্টের পাশাপাশি, ক্যাপসিকামে ভিটামিন ই, ভিটামিন এ, ফাইবার রয়েছে। এছাড়া রয়েছে ফোলেট ও পটাশিয়াম। গবেষণায় উঠে এসেছে, অ্যান্টি-অক্সিডেন্টের কারণে, ক্যাপসিকাম দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য় করে। অ্যানিমিয়া রোধ করে। শুধু এর মধ্যে আয়রন রয়েছে তাই নয়। এর মধ্যে থাকা ভিটামিন সি অন্ত্র থেকে আয়রন শোষণেও সাহায্য করে।

পেয়ারা: পটাশিয়াম ও ফাইবারে ভরপুর পেয়ারা। গবেষণায় উঠে এসেছে, রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য় করে পেয়ারা। হৃদযন্ত্রকে সুস্থ রাখে। এর পাশাপাশি, মহিলাদের ক্ষেত্রে ঋতু-সমস্যায় দারুণ উপকারী পেয়ারা।

পাতিলেবু: ওজন কমাতে সাহায্য করে লেবু। একইসঙ্গে, হৃদযন্ত্র ও হজমের প্রক্রিয়া সঠিক রাখতে সাহায্য করে লেবু। এর সাইট্রিক অ্যাসিড প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি করে। ফলে, কিডনি স্টোন রোধে সাহায্য করে লেবু। এছাড়া, শরীরের অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় রাখতেও দারুণ উপকারী পাতিলেবু।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Datura Sold As Food: খাবার বলে ধুতরা ফল বিক্রি করছে Amazon, Swiggy Instamart, BigBasket? মুখে দেওয়া বিপজ্জনক, এবার কড়া পদক্ষেপ
খাবার বলে ধুতরা ফল বিক্রি করছে Amazon, Swiggy Instamart, BigBasket? মুখে দেওয়া বিপজ্জনক, এবার কড়া পদক্ষেপ
Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

TMC News: ২ তৃণমূলকেই ২৮ অগাস্টের সভার অনুমতি হাইকোর্টের | Calcutta High Court | ABP Ananda
CM Suvendu Adhikari: ফুটপাথবাসীকে ধমক পুরমন্ত্রীর, এবার মুখ্যমন্ত্রীর দরবারে হাজির মহিলা
CM Suvendu Adhikari: যাদবপুর নিয়ে হুঁশিয়ারির পরেই মুখ্যমন্ত্রীর পোস্ট, কী পোস্ট করলেন? | ABP Ananda
Kalyan Banerjee:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget