এক্সপ্লোর

Gallbladder stone signs:পিত্তথলিতে পাথর জমলে বুঝবেন কীভাবে ?

Gallbladder stone symptoms and causes: পিত্তথলিতে পাথর জমেছে। কিন্তু সে রোগ বোঝার উপায় কী? জেনে নিন চার উপসর্গ।

কলকাতা: আধুনিক জীবনযাপনে নানা দিক থেকেই বদল এসেছে। তার মধ্যে অন্যতম হল খাওয়াদাওয়া। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার আমাদের শরীরের বিভিন্ন ক্ষতি করে। এর মধ্যে অন্যতম একটি রোগ হল গল ব্লাডার স্টোন। আমাদের অজান্তেই শরীরে এই রোগটি বাসা বাঁধতে শুরু করে। যে কয়েকটি প্রাথমিক লক্ষণ দেখা দেয়, সেগুলি অনেকেই এড়িয়ে চলেন। ঠিক কী কী কারণে গল ব্লাডারে স্টোন দেখা দিতে পারে?

গল ব্লাডারে স্টোন কেন হয় (Gallbladder stone cause)?

আমাদের লিভারে কিছু নির্দিষ্ট কোলেস্টেরল থাকে। এই কোলেস্টেরল আমাদের পাচক রস (Bile)-এর সঙ্গে মিশে যায়। বাইল যত ইচ্ছে কোলেস্টেরল মিশে যেতে পারে না। ফলে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে তা শক্ত হয়ে জমাট বাঁধতে শুরু করে। এটিই পাথরের আকারে জমা হয় গল ব্লাডারে। এছাড়াও  বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে বা বাইল সল্টের পরিমাণ কমে গেলে এই সমস্যা হতে পারে। 

কোন কোন খাবার এর জন্য দায়ী (Foods increase Gallbladder stone risk)?

গল ব্লাডার স্টোনের পিছনে বড় ভূমিকা রয়েছে আমাদের খাদ্যাভাসের। বেশ কিছু নির্দিষ্ট খাবার এই সমস্যার জন্য দায়ী থাকে। 

  • স্যাচুরেটেড ফ্যাট: এর মধ্যে প্রথমেই রয়েছে স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার‌। এর মধ্যে পড়বে রেড মিট যেমন পাঁঠার মাংস, শূকরের মাংস ইত্যাদি। স্যাচুরেটেড ফ্যাট শরীরে কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয়। 
  • রিফাইনড সুগার: প্রসেসড খাবারদাবারে এই বিশেষ চিনি বেশি পরিমাণে থাকে। প্রসেসড খাবারের মধ্যে কেক, লজেন্স, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম ইত্যাদি খাবারগুলি পড়ে। এছাড়া দোকান থেকে কেনা দইয়ের মধ্যেও এই চিনি থাকে। 
  • ফাইবার জাতীয় খাবার কম খেলে: ফাইবার জাতীয় খাবার প্রায়ই আমাদের পাতে থাকে না। তার জায়গা দখল করে থাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, ফাইবারসমৃদ্ধ খাবার কম খেলে গল ব্লাডার স্টোন দেখা দেয়। 

গল ব্লাডার স্টোনের উপসর্গ কী (Gallbladder stone symptoms)?

  • হঠাৎ পেটের ডানদিকে ব্যথা: পেটের ডানদিক জুড়ে হঠাৎ করেই ব্যথা হতে শুরু করে। এই ব্যথা বেশ তীব্র হয়।
  • মাঝখানে ব্যথা: পেটের ঠিক মাঝামাঝি জায়গাতেও এই ব্যথা হতে পারে। পাঁজরের নিচে তীব্র ব্যথা হয় গল ব্লাডার স্টোন হলে।
  • ডান কাঁধের দিকে ব্যথা: পিত্তথলিতে পাথর জমলে এই ব্যথা ডান কাঁধ পর্যন্ত ছড়িয়ে যায়।
  • বমি ও মাথাঘোরা: পিত্তথলির পাথর জমলে বমির লক্ষণও দেখা দিতে পারে। এছাড়াও মাথা ঘুরতে পারে। 

ডিসক্লেমার : সবার স্বাস্থ্যের ধরণ সমান নয়। তাই উল্লেখিত পরামর্শ প্রয়োগের আগে বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন। 

আরও পড়ুন: Cancer preventive diet: পাতের খাবারই জানে ক্যানসারের সবকিছু ! সুস্থ থাকতে কী কী না খেলেই নয় ?

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget