এক্সপ্লোর

Health News: বদলে যাচ্ছে পৃথিবী, মদ্যপানে বাড়ছে অনীহা, বড়দের পথ দেখাচ্ছেন ছোটরাই, নেপথ্যে অর্থনৈতিক চাপ?

Gen Z Drinking Less: ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি অফ অস্ট্রেলিয়ার গবেষকরা এই তথ্য় সামনে এনেছেন।

নয়াদিল্লি: প্রযুক্তি শিক্ষায় হোক বা পেশাদার আচরণ, অন্য সব কিছুতে বড়দের পিছনে ফেলছেন তাঁরা। কিন্তু অত্যন্ত সচেতন ভাবে একটি বিষয়ে নিজেদের বাকি সকলের চেয়ে পিছিয়ে রাখছেন Gen Z-রা। মদ্যপানের আসক্তিতে ডুবে যাওয়া তো দূর, বরং তাঁরা মদ্য়পান থেকে নিজেদের দূরে রাখছেন অত্যন্ত সচেতন ভাবেই। এর স্বাস্থ্যজনিত সুফল তাঁরা পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। (Health News)

ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি অফ অস্ট্রেলিয়ার গবেষকরা এই তথ্য় সামনে এনেছেন। তাঁরা জানিয়েছেন, Gen Z-দের দৌলতে দৈনন্দিন জীবন, রাজনামচার সংস্কৃতিই বদলে যাচ্ছে। বিশেষ করে, মদ্যপানের যে সংস্কৃতি তাতে আমূল পরিবর্তন ঘটছে এই মুহূর্তে। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মদ্যপানে অনীহা রয়েছে। জনস্বাস্থ্যে এর সুফল বেশ লক্ষ্যণীয়। (Gen Z Drinking Less)

Addiction জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষকরা জানিয়েছেন, অল্পবয়সে মদ্যপানের প্রতি এমন অনীহা সাধারণত দেখা যায় না। বরং প্রাপ্তবয়স্ক হওয়ার পর মদ্যপানের ঝোঁক একটু  বেশিই থাকে। কিন্তু Gen Z-রা সব হিসেব নিকেশ পাল্টে দিচ্ছেন। আগের প্রজন্মের মানুষের তুলনায় তাঁদের মধ্যে মদ্যপানে অনীহাই বেশি। প্রথম দিকে যে আগ্রহ দেখা যায়, তাও বেশ কম।

ফ্লিন্ডার্স কলেজ অফ মেডিসিনের গবেষক ডঃ জিয়ানলুকা ডি সেনসো-র কথায়, “আমাদের গবেষণায় উঠে এসেছে, সামাজিক ও জনবিন্যাসগত কারণ থাকা সত্ত্বেও, বেবি বুমারদের তুলনায় Gen Z-দের মধ্যে মদ্যপানে অনীহা প্রায় ২০ গুণ বেশি। এটা সাময়িক কোনও ঝোঁক নয়, বরং নবীন প্রজন্মের মানসিকতার পরিবর্তন ঘটেছে। জনস্বাস্থ্যের উপর দীর্ঘকালীন সুফল অনুভূত হবে।”

অস্ট্রেলিয়ার বাসিন্দা, ২৩ হাজার মানুষকে নিয়ে এই গবেষণা চালানো হয়। দীর্ঘ দুই দশকের পরিসংখ্যান খতিয়ে দেখেন গবেষকরা। তাতে দেখা যায়, মদ্যপানের প্রতি অনীহা ক্রমশ বাড়ছে। সপ্তাহান্তে যে মদ্যপানের আসক্তি, তাও পড়তির দিকে। বিশেষ করে নবীন প্রজন্ম, Gen Z-রা মদ্যপানের প্রতি অনুরক্ত নন। এমনকি মিলেনিয়ালসদের মধ্যেও সম্প্রতি মদ্যপানে অনীহা দেখা যাচ্ছে বলে উঠে এসেছে গবেষণায়। মদ্যপানের যে সংস্কৃতি, তাতে আমূলপরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

বেবি বুমার-দের তুলনায় মিলেনিয়ালস ও Gen X মদ্যপানে বেশি অনুরক্ত হলেও, সাপ্তাহিক হিসেবে দেখা যায়, তুলনায় কম পরিমাণ মদ্যপান করেন তাঁরা। তবে তুলনায় কম হলেও, মদ্যপানের অভ্য়াস এখনও উদ্বেগজনক জায়গায় রয়েছে। তবে নিয়মিত গলা পর্যন্ত মদ্যপানের যে ঝোঁক দেখা যেত আগে, এখন আর চোখে পড়ছে না বলে জানিয়েছেন গবেষকরা।

এই গবেষণায় আরও একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে। দেখা গিয়েছে, ১৯৪৬ সালের আগে জন্ম যাঁদের, সেই ‘সাইলেন্ট জেনারেশন’-এর মধ্যে সবচেয়ে বেশি মদ্যপানের চল ছিল। কিন্তু  হঠাৎ মদ্যপানের প্রতি অনীহা জন্মাল কেন? কিছু কারণও চিহ্নিত করেছেন গবেষকরা, যা হল, অর্থনৈতিক চাপ, সামাজিক রীতিনীতি অথবা অন্য নিয়ম-নীতি। সুরার বিজ্ঞাপনে যে বিধিনিষেধ রয়েছে, সচেতনতা অভিযানের প্রভাবও পড়েছে এক্ষেত্রে। তবে কৈশোর পেরনো ছেলেমেয়ে, মধ্যবয়সিদের উপর আরও বেশি নজর দেওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের।

১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মেছেন যাঁরা, তাঁদের Gen Z বলা হয়। ১৯৮১ থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্মালে মিলেনিয়াল। ১৯৬৫ থেকে ১৯৭৯ সালের  মধ্যে জন্মেছেন যাঁরা, তাঁরা Gen X. ১৯৪৬ থেকে ১৯৬৪ সালের মধ্যে জন্ম হলে বেবি বুমার। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget