এক্সপ্লোর

Gobi Manchurian Ban Reason: রাতারাতি গোয়ায় গোবি মাঞ্চুরিয়ান নিষিদ্ধ, কেন জানেন ?

Goa Towns Banned Gobi Manchurian: রাতারাতি গোয়াতে গোবি মাঞ্চুরিয়ান নিষিদ্ধ করা হল। কিন্তু কেন এই পদক্ষেপ নেওয়া হল জানেন?

কলকাতা: গোবি মাঞ্চুরিয়ান (gobi manchurian) চাইনিজ ও ভারতীয় কায়দার মিশেলে তৈরি পদ। বেশ ঝালমশলা দিয়ে রান্না করা এই পদ খেতে অনেকেই ভালবাসেন। শুধু তাই নয়, দেশের বেশ কিছু এলাকায় এটি বেশ জনপ্রিয় একটি পদ। যেমন ধরা যাক, গোয়ার মাপুসায় অনেকেই এই পদটি খেতে পছন্দ করেন। কিন্তু এবার আর চাইলেও পাওয়া যাবে না সেখানে। কারণ সম্প্রতি গোবি মাঞ্চুরিয়ানকে নিষিদ্ধ খাবার হিসেবে ঘোষণা করেছে গোয়ার এক শহর প্রশাসন (goa banned gobi manchurian)। 

ঝপ করে নিষিদ্ধ জনপ্রিয় পদ

গোয়ার মাপুসাতে হঠাৎ করেই নিষিদ্ধ হয়ে যায় এই জনপ্রিয় পদটি। কিন্তু এর পিছনে একজনের ভূমিকা রয়েছে। তিনি মাপুসার কালেক্টর তারক আরোলকার। একটি মন্দিরে ভোগবিতরণ চলাকালীন তিনি এই পরামর্শ দিয়েছিলেন। এর পর সংশ্লিষ্ট কমিটি তাঁর কথায় রাজি হয়ে যায়। রাজি হওয়ার অব্যবহিত পরেই নিষিদ্ধ হয়ে যায় গোবি মাঞ্চুরিয়ান। তবে গোবি মাঞ্চুরিয়ান এমনি এমনি নিষিদ্ধ হয়নি। এর পিছনে বেশ কিছু কারণও রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

কেন নিষিদ্ধ হল গোবি মাঞ্চুরিয়ান 

প্রসঙ্গত, চিকেন মাঞ্চুরিয়ানের একটি বিকল্প পদ গোবি মাঞ্চুরিয়ান। তাই সারা দেশের নানা স্থানে এই পদটি বেশ জনপ্রিয়। কিন্তু এটি বানানোর কায়দা অস্বাস্থ্যকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা (Why Goa banned gobi manchurian)। সাধারণত এটি বানাতে কৃত্রিম রং ব্যবহার করা হয়। এছাড়াও বানানোর সময় যথেষ্ট পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না। যার থেকে শরীর খারাপ হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি অনেকের মতে, এটি বানাতে যে পরিমাণ সস ব্যবহার করা হয়, তা রীতিমতো অস্বাস্থ্যকর। এমনকি কিছু ক্ষেত্রে কাপড় কাচার গুঁড়ো সাবানও ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। এই সবকটি অভিযোগের ভিত্তিতেই রাতারাতি নিষিদ্ধ করা হল গোবি মাঞ্চুরিয়ান।

এটাই প্রথমবার নয়

এর আগেও রাতারাতি নিষিদ্ধ করা হয়েছে গোবি মাঞ্চুরিয়ান।  ২০২২ সালের ঘটনা। ভারতের ফুড অ্যান্ড ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ শ্রী দামোদর মন্দিরের আশেপাশের স্টলগুলিকে এই নির্দেশ দেয়। মুর্মুগাঁও পৌরসভায় এই নির্দেশ যায়। এর পরই সেখানে গোবি মাঞ্চুরিয়ান বেচা বন্ধ হয়ে যায়। যারা বেচছিল, তাদের দোকানে পরে রেইড করা হয়। সেবারেও অপরিচ্ছন্নতার কারণেই এই খাবার বেচা বন্ধ করা হয়েছিল বলে অভিযোগ।

আরও পড়ুন - Heart Health: কতটা ব্যায়ামে হার্টের বিপদ বাড়ে ? কখন থামবেন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget