এক্সপ্লোর

Heart Attack : ফিটনেস-ফ্রিক হয়েও লাভ নেই ! হার্টের জন্য এটি 'অত্যন্ত ডেঞ্জারাস বা আনসেফ' , সতর্ক করলেন কুণাল সরকার

জিমে গিয়ে নিয়মিত শরীরচর্চা করা মানুষটার হৃদস্পন্দন থেমে যাচ্ছে হঠাৎ একদিন। কোনও আগাম লক্ষণ না দিয়েই। বিনোদন জগৎ থেকে খেলাধুলোর দুনিয়া, এমন উদাহরণ অনেক।

 সন্দীপ সরকার , ঝিলম করঞ্জাই, কলকাতা : কে বলে শুধু বসে কাজ করলেই বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি ? কে বলে শুধু তেল - চর্বি -ভাজা, ভুজি খেলেই ঘটে হার্টের দফরফা ?  ইদানিং দেখা যাচ্ছে, ডায়েট আর শরীরের দিকে সবসময় নজর দেওয়া তরতাজা তরুণও হার্ট অ্যাটাকে অকালে প্রাণ হারাচ্ছেন।  জিমে গিয়ে নিয়মিত শরীরচর্চা করা মানুষটার হৃদস্পন্দন থেমে যাচ্ছে হঠাৎ একদিন। কোনও আগাম লক্ষণ না দিয়েই। বিনোদন জগৎ থেকে খেলাধুলোর দুনিয়া, এমন উদাহরণ অনেক। ক্রমেই লম্বা হচ্ছে তালিকা। হালেই মাত্র ২২ বছর বয়সে হৃদরোগে শেষ হয়ে গিয়েছে বাংলার ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের জীবন। অথচ তাঁর নাকি  শারীরিক কোনও অসুস্থতার লক্ষণও ছিল না। তাহলে হঠাৎ কেন থমকে গেল হৃদস্পন্দন? স্পোর্টসম্যানেরাও কেন হার্ট অ্যাটাকে শিকার হচ্ছেন? এই নিয়ে গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন শহরের নাম করা দুই কার্ডিওলজিস্ট। 

বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্ষেত্রেই লুকিয়ে থাকা সমস্যা বোঝা যায় না। শরীরের ভিতরে থাকা সমস্যা ঘুণপোকার মতো ধীরে ধীরে গ্রাস করে শরীরটাকে।  চিকিৎসকরা বলছেন, সময়ের সঙ্গে দৌড়তে গিয়েও অনেক সময় ঘটছে দুর্ঘটনা। বিপদ বাড়াচ্ছে বিভিন্ন সাপ্লিমেন্ট বা পারফরম্যান্স এনহ্যান্সার। একটা সময়ে বলা হত, হার্ট অ্যাটাক হয় বয়স্কদের। কিন্তু, সম্প্রতি হৃদরোগে অল্পবয়সীদের মৃত্যুর হার যেভাবে বাড়ছে, তা চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসকদের। 

হৃদরোগ বিশেষজ্ঞ কুণাল সরকার বলছেন,  'সব ছেলে মেয়েরা চেষ্টা করছে, আমি ভালোর থেকে আরও ভালো হব। ফিটনেসকে আরও উপরে তুলব। এই ফিটনেস শিডিউলগুলোকে একটা অত্যন্ত ডেঞ্জারাস বা আনসেফ লেভেলে নিয়ে যাচ্ছে তারা। পারফরম্যান্স বাড়াতে গিয়ে যে বিভিন্ন আমরা সাপ্লিমেন্টস বা পারফরম্যান্স এনহ্যান্সার নিই, সেটা সম্বন্ধেও একটু সাবধান একটু জেনেশুনে করবেন।' 

এই ধরনের দুর্ঘটনা এড়াতে চিকিৎসকদের পরামর্শ, খেলাধুলো বা জিম শুরু করার আগে শারীরিক সক্ষমতার পরীক্ষা করিয়ে নেওয়া দরকার। হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের মতে, যারা জিমে জয়েন করতে যায়, তার আগে অন্তত পক্ষে একটা ECG ও ইকো কার্ডিওগ্রাফি করে নেওয়া খুব জরুরি।  জিম করতে গিয়ে মারা গেলে,তার জন্য জিম কর্তৃপক্ষেরও দায় আকতে পারে। কারণ পরীক্ষা না করে জিম করতে দেওয়া অনুচিত। 

স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ শান্তিরঞ্জন দাশগুপ্তের মতে,সব খেলা সবার জন্য নয়।  প্রত্যেকটা খেলার জন্য শরীরী গঠনের আলাদা আলাদা প্যারামিটার রয়েছে। সব খেলা সবার জন্য নয়! 

তাই যে কোনও শারীরিক কসরত শুরু করার আগে , চিকিৎসকের পরামর্শ নেওয়া অতি আবশ্যিক। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget