এক্সপ্লোর

Conical Pizza Viral: কখনও পিৎজা কোন খেয়ে দেখেছেন? সোশ্যাল মিডিয়ায় এখন এটাই ট্রেন্ডিং

কখনও আইসক্রিম পরোটা তো কখনও গোলাপজাম বড়া পাও। আবার কখনও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় ফ্রোজেন হানি।

কলকাতা: সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে কত নুতুন নতুন মজাদার খাবারের সন্ধান পাওয়া যায়। কখনও আইসক্রিম পরোটা তো কখনও গোলাপজাম বড়া পাও। আবার কখনও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় ফ্রোজেন হানি। এমন সমস্ত নতুন খাবারের যদি সুলুক সন্ধান পেতে চান, তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে হবে আপনাকে। সম্প্রতি এমনই একটি নতুন খাবারের উদ্ভব ঘটেছে সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। যা আবার মুহূর্তে ভাইরালও (Viral Video) হয়ে গিয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক ব্যক্তিকে পিৎজা কোন (Pizza Cone) বানাতে দেখা যাচ্ছে। পিৎজা কোন মানে বুঝলেন না? আইসক্রিমের কোনের আকারেই তৈরি আপনার পছন্দের পিৎজা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোন তৈরির মেশিনে পিৎজা তৈরির ময়দা রাখলেন সেই ব্যক্তি। এবার মেশিনের সাহায্যে খুব সহজেই সেটিকে কোনের আকারে গড়ে তুললেন। এবার সেই কোনের মধ্যে পিৎজার সমস্ত উপকরণ ধীরে ধীরে ভরে দিতে লাগলেন। তারপর সেটিকে বেক করে নিলেন। ব্যস, তৈরি পিৎজা কোন। আইসক্রিম কোনের মতোই চেখে দেখুন পিৎজা কোন।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপলোডের পর থেকে হু-হু করে বেড়ে গিয়েছে ভিউয়ার্স। ভিডিওটি ইতিমধ্যেই ২ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। পাশাপাশি ভিডিওটি প্রায় এক হাজারবার রিটুইটও করা হয়েছে। নেটিজেনরা ইতিমধ্যেই ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকেই কমেন্টে পিৎজা কোনের মতো নিজেদের নিজেদের পছন্দের রেসিপি শেয়ার করে দিয়েছেন। 

প্রসঙ্গত, পিৎজা নিয়ে আমাদের উচ্ছ্বাস বরাবরই একটু বেশি। পিৎজা খেতে পছন্দ করেন না, এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় আর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল মহাকাশে অভিযান চালাতে চালাতে কীভাবে স্পেশ স্টেশনের মধ্যেই নভশ্চররা পিৎজা পার্টি করছেন। তাই পোস্ট হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে গিয়েছে পিৎজা কোন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget