এক্সপ্লোর

Migraine Symptoms: মাথা ব্যথায় মাঝে মাঝেই ভোগেন, মাইগ্রেন নয় তো? বুঝবেন কীভাবে?

Migraine Headache: সাধারণ মাথা ব্যথার তুলনায় মাইগ্রেনের মাথা ব্যথা একটু অন্য ধরনের হয়। মাইগ্রেনের সমস্যা থাকলে শুধু মাথা ব্যথা নয়, তার সঙ্গে আরও কয়েকটি উপসর্গও দেখা দেয়।

Migraine Symptoms: মাথার তীব্র যন্ত্রণায় অনেকেই বেশ কষ্ট পান। চোখের সমস্যা থেকে মাথায় ব্যথা হতে পারে। দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে খালি পেটে গ্যাস হয়ে যায়। তখনও মাথা ব্যথা হতে পারে। গুরুপাক খাবার খেয়ে বদহজম, অ্যাসিডিটি হলেও ব্যথা হতে পারে মাথায়। এছাড়াও কানে অনেকক্ষণ হেডফোন রাখলে, একটানা ফোন, ল্যাপটপ, ট্যাব, টিভি দেখলে, জোরে গান শুনলে, জোরে আওয়াজ হলে, বেশি আলোয় মাথা ব্যথা বাড়তে পারে। অনেকের আবার মাথার পিছনের অংশে ব্যথা হয়, যা একটু চিন্তার বিষয়। তাই অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মাথা ব্যথার সঠিক বা নির্দিষ্ট কোনও কারণ নেই। এক একজনের ক্ষেত্রে এক একরকম। ভাল ঘুম না হলেও মাথায় যন্ত্রণা হতে পারে। সঙ্গে থাকবে একটা ঝিম ধরা ভাব। 

কিন্তু আপনার মাথা ব্যথা মাইগ্রেন কিনা সেটা বুঝবেন কীভাবে? চিনে নিন মাইগ্রেনের পরিচিত লক্ষণগুলি 

সাধারণ মাথা ব্যথার তুলনায় মাইগ্রেনের মাথা ব্যথা একটু অন্য ধরনের হয়। মাইগ্রেনের সমস্যা থাকলে শুধু মাথা ব্যথা নয়, তার সঙ্গে আরও কয়েকটি উপসর্গও দেখা দেয়। সেগুলি কী কী জেনে নিন। 

  • মাইগ্রেনের সমস্যা থাকলে মাথা ব্যথার পাশাপাশি গা গুলিয়ে বমি পেতে পারে আপনার। মাইগ্রেনের ক্ষেত্রে মাথার একদিকে মাথা ব্যথা হয় বেশিরভাগ ক্ষেত্রেই। মাথার পিছনেও ব্যথা হতে পারে। 
  • যদি দেখেন মাথা ব্যথা শুরু হলে আপনি জোরে শব্দ, বেশি আলো সহ্য করতে পারছেন না, তাহলে বুঝতে হবে মাইগ্রেন রয়েছে আপনার। মাইগ্রেনের সমস্যা থাকলে মাথা ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে একটা অতিরিক্ত ক্লান্তি এবং ঝিম ধরা ভাব থাকতে পারে শরীরে। 
  • মাইগ্রেনের ব্যথা নানা কারণে বাড়তে পারে। বাইরে প্রচুর রোদে বেরোলে মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। অনেকক্ষণ খালি পেটে থাকলে মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। রাতে ভালভাবে ঘুম না হলেও বাড়তে পারে মাইগ্রেনের সমস্যা। 
  • মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডসের আগে মাইগ্রেন অ্যাটাক হতে পারে। শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হলে মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। 

মাইগ্রেনের সমস্যা বাড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মুঠো মুঠো পেনকিলার খেয়ে মাথা ব্যথা কমাতে যাবেন না। উল্লিখিত উপসর্গগুলি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবহেলা করলে চলবে না। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget