এক্সপ্লোর

Gallbladder Stone Symptoms: কিছু খেলেই তলপেটে চিনচিনে ব্যথা শুরু হয়ে যায়, খাওয়ার পরেই গা-গোলাতে থাকে, কোন বড় রোগের ইঙ্গিত?

Health Problem: অনেকের ক্ষেত্রে দেখা যায় গলব্লাডারে স্টোন হলে তীব্র ভাবে বদহজমের সমস্যা দেখা দিচ্ছে। যা খাবেন, কিছুই হজম হতে চাইবে না। পেটের প্রচণ্ড গোলমাল হতে পারে।

Gallbladder Stone Symptoms: গলব্লাডারে স্টোনের সমস্যা আজকাল অনেকের ক্ষেত্রেই দেখা যায়। মহিলাদের মধ্যে এই সমস্যা পুরুষদের তুলনায় বেশিই লক্ষ্য করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, প্রথমদিকে আমরা কিছু লক্ষণ অবহেলা করে ফেলি। অথচ সেগুলোই আদতে গলব্লাডার স্টোনের অন্যতম মূল উপসর্গ। এগুলি সাধারণ কিছু লক্ষণ। তবে সেগুলি একটু মনযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনার শরীর জানান দিচ্ছে গলব্লাডারে স্টোন জমেছে। 

গলব্লাডারে স্টোন জমেছে বুঝবেন কীভাবে? এই রোগের লক্ষণ কী কী? 

তলপেটে যন্ত্রণা - গলব্লাডার স্টোনের অন্যতম উপসর্গ হল তলপেটে যন্ত্রণা হওয়া। আরও অনেক কারণেই তলপেটে যন্ত্রণা হতে পারে। তবে গলব্লাডারে স্টোন হলেও এই লক্ষণ দেখা যায়। যদি দেখা যায় তলপেটের উপরের দিকের ডানদিকের অংশে ক্র্যাম্প হচ্ছে বেশ কয়েক ঘণ্টা ধরে, তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এই ব্যথা পিঠে এবং ঘাড়েও কিন্তু হতে পারে। যন্ত্রণায় অস্বস্তিতে পড়তে পারেন আপনি। কষ্ট হতে পারে বেশ ভালই। তাই এই জাতীয় ব্যথাও হাল্কা ভাবে না নেওয়াই স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক। 

গা-গোলানো, বমি ভাব - গলব্লাডারে স্টোন থাকলে খাবার খাওয়ার পরই পেটে ব্যথা হতে পারে আপনার। আর সেই সঙ্গে গা-গোলাতে পারে এবং বমি ভাব অনুভূত হতে পারে। এই লক্ষণ যদি বেশ কয়েকবার দেখতে পান, তাহলে বুঝতে হবে গলব্লাডারে স্টোন জমেছে। অবহেলা না করে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে হবে। খাবারে অনীহা দেখা দিলে, খাবার দেখলেই গা-গোলালে কিংবা কিছু খেলেই বমি ভাব দেখা দিলে- এইসব উপসর্গ একেবারেই অবহেলা করবেন না। সময় থাকতেই সতর্ক হওয়া জরুরি। 

বদহজম, পেট আইঢাই করা বা ফেঁপে থাকা - অনেকের ক্ষেত্রে দেখা যায় গলব্লাডারে স্টোন হলে তীব্র ভাবে বদহজমের সমস্যা দেখা দিচ্ছে। যা খাবেন, কিছুই হজম হতে চাইবে না। পেটের প্রচণ্ড গোলমাল হতে পারে। সামান্য কিছু খেলেও পেট আইঢাই করতে পারে। সমস্যা এতটাই বাড়বে যে হাঁসফাঁস করতে পারেন আপনি। সাধারণত এই ধরনের বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যায় আমরা বিশেষ আমল দিই না। অনেকে নিজেরাই অ্যান্টাসিড, গ্যাসের ওষুধ কিংবা পেটের অন্যান্য সমস্যার জন্য ওষুধ খেতে থাকেন। এইসব একেবারেই করা চলবে না। নাগাড়ে চলতে থাকা বদহজমের সমস্যা গলব্লাডার স্টোনের অন্যতম লক্ষণ হতে পারে। তাই সময় থাকতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget