এক্সপ্লোর

Health Tips: খাওয়ার পরেই পেট ফুলে যায়? এই নিয়ম মেনে চললেই মিটবে সমস্যা

Lifestyle News: রাত জাগা, অত্যধিক স্ট্রেস থেকে শুরু করে অনিয়ম। নানা কারণে সমস্যার সম্মুখীন হন অনেকে। হজমের সমস্যা দীর্ঘস্থায়ী হলে আরও নানা রোগের ঝুঁকি বাড়তে পারে। আগেভাগেই সতর্ক হওয়া প্রয়োজন।

কলকাতা: অনেক সময়ে- খাওয়ার পরেই ফুলে যায় (Bloating) পেট। পেট ভারী মনে হয়। বেশি খেয়ে নিলে বা বেশি ভাজাজাতীয় খাবার খেলে এমন অনেক সময় হতে পারে। কিন্তু কারও কারও ক্ষেত্রে সকালে ব্রেকফাস্টের পরেও এমন অস্বস্তি হয়। এই ধরনের অস্বস্তিকে ব্লোটিং (Bloating) বলা হয়ে থাকে। 

কেন এমন হয়?
অনেক সময়ে স্বাস্থ্যকর খাবার দিয়ে ব্রেকফাস্ট (Breakfast) সারলেও পেটের এই সমস্যা পিছু ছাড়ে না। কখনও মনে হয় পেটের আয়তন বেড়ে গিয়েছে। কখনও পেট ফুলে যায়। গ্যাস. ব্যথার মতোও সমস্যা হয় অনেকের। মূলত হজমের সমস্যা, মেটাবলিজমের সমস্যার জন্য এমন হয়ে থাকে। 

সমাধান রয়েছে?
এই সমস্যা অনেকেরই দেখা যায়। চিন্তার বিষয়ও নেই। ডায়েট চার্ট (Diet Chart) একবার দেখে নেওয়া এবং কিছু বিশেষ জিনিস জুড়লেই মিটতে পারে সমস্যা।

কী ভাবে চলবেন?
অনেকসময় পর্যাপ্ত জল (Water) না খেলে এমন সমস্যা হয়। বিভিন্ন ধরনের খাবার একসঙ্গে খেলে হজম হতে অনেক সময় লাগে, সেক্ষেত্রেও এমন সমস্যা হতে পারে। 

সকালেই জল:
প্রথমে ঘুম থেকে উঠেই জল খাওয়ার অভ্যাস করুন। সম্ভব হলে ঈষৎ উষ্ণ জল খাওয়া যায়। মুখ ধোওয়ার পরে এক গ্লাস ঈষৎ উষ্ণ (Luke Warm) জল শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যেতা সাহায্য করবে। আধখানা বা এককোয়া পাতিলেবুর রস ওই জলে মেশাতে পারেন। তাহলে তা ওজন কমাতেও সাহায্য করবে। তবে অম্বলের সমস্যা হলে লেবু এড়িয়ে যাওয়াই ভাল।

ফলে ভরসা:
এরপর একবাটি ফল খেতে পারেন। মরসুমি ফল (Fruits) খাওয়া যায়। কোষ্ঠ্যকাঠিন্য সারাতে সাহায্য করে ফল। রস করে খাওয়ার চেয়ে গোটা ফল খাওয়াই ভাল। তাতে ভিটামিন বেশি পাওয়া যায়। পাশাপাশি ফাইবারও যায় শরীরে। ফলের সঙ্গে অন্য কোনও খাবার একসঙ্গে না খাওয়াই ভাল। এই ফল হজম করতে অন্তত একঘণ্টা লাগতে পারে।

সুষম জলখাবার:
ফল খাওয়ার একঘণ্টা পরে সকালের জলখাবার (Breakfast) খেতে পারেন। ওটমিল, পোরিজ, কর্নফ্লেক্স, দুধ বা রুটি, ধোসা-যেকোনও কিছু খাওয়া যায়। তবে এগুলির সঙ্গে খুব বেশি ফল না মেশানোই ভাল। দুধ, ফল এবং আরও আনুষাঙ্গিক খাবার একসঙ্গে খেলে হজম করতে দীর্ঘক্ষণ সময় লাগে। যাদের হজমের সমস্যা রয়েছে, ব্লোটিং রয়েছে। তাঁদের একসঙ্গে খাওয়া উচিত না। অনেকসময়েই  সকালে এত সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে দুটুকরো ফল খেয়ে কিছুক্ষণ পরে সকালের জলখাবার খেয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে খাওয়ার পরিমাণ ও মাঝের সময়টা নিজের মতো করে বেছে নিতে পারেন। সকালে যাই খান, তা যেন ঠিকমতো রান্না করা হয়ে থাকে।

কীভাবে খাবেন বাদাম:
সকালে অনেকে বাদামও (Nuts) খেতে পারেন। ফলের সঙ্গে অথবা সকালের জলখাবারের সঙ্গে। তবে যখনই বাদাম খাবেন, তার আগে বেশ কিছুক্ষণ, অন্তত ঘণ্টাখানেক তো বটেই। জলে ভিজিয়ে রাখতে হবে সেই বাদাম।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: হাড় ও গাঁটের ব্যথা আটকাতে বদল আনুন লাইফস্টাইলে, পরামর্শ বিশেষজ্ঞদের

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget