এক্সপ্লোর

Health Tips: খালি পেটে ভুলেও খাবেন না এই খাবারগুলি, মারাত্মক কষ্ট পাবেন গ্যাস-অম্বলে

Healthy Lifestyle Tips: খালি পেটে ফল কিংবা ফলের রস, দুটোই মারাত্মক। তীব্র অ্যাসিডিটির সমস্যা দেখা দেবে অবধারিত ভাবে। কমলালেবু, আমলকি, গ্রেপফ্রুট, লেবুজাতীয় ফল সকালে খালি পেটে একেবারেই খাবেন না।

Health Tips: অনেকেই তীব্র অ্যাসিডিটির সমস্যায় ভোগেন। সামান্য কিছু খেলেই দাঁত-মুখ একদম টকে যায়। কিংবা হয়ে যায় মারাত্মক গ্যাস। গলার কাছে অস্বস্তিকর চাপ অনুভব করেন। অ্যাসিডিটি এবং গ্যাস বেশিরভাগ সময়েই ভুল খাওয়া-দাওয়ার কারণেই হয়ে থাকে। খাবার ঠিকভাবে হজম না হয় দেখা দেয় বদহজমের সমস্যা। আর তার থেকেই অ্যাসিডিটি, গ্যাসের মতো সমস্যা দেখা যায়। অনেক সময় অজান্তেই খালি পেটে এমন কিছু খাবার আমরা খেয়ে ফেলি যেগুলির কারণে শুধু অ্যাসিডিটি কিংবা গ্যাস নয়, একাধিক সমস্যা দেখা দিতে পারে। অতএব খালি পেটে কোন কোন খাবার খাবেন না, দেখে নিন সেই তালিকা। 

  • খালি পেটে ফল কিংবা ফলের রস, দুটোই মারাত্মক। তীব্র অ্যাসিডিটির সমস্যা দেখা দেবে অবধারিত ভাবে। কমলালেবু, আমলকি, গ্রেপফ্রুট, লেবুজাতীয় ফল সকালে খালি পেটে একেবারেই খাবেন না। মূলত অ্যাসিডিক ফল যেগুলি, খালি পেটে সেইসব ফল খাওয়া যাবে না। 
  • সকালে উঠে খালি পেটে ভুলেও কফি খাবেন না। শুধু অ্যাসিডিটি কিংবা গ্যাসের সমস্যা নয়, পেটের সমস্যাও দেখা দিতে পারে। সারাদিন গা-গোলাতে থাকবে আপনার। খিদে থাকবে না একেবারেই। এছাড়াও বদহজমের সমস্যা দেখা দেবে। 
  • কফির পাশাপাশি সাতসকালে দুধ দিয়ে চা কিংবা শুধু দুধও খালি পেটে একেবারেই খাওয়া উচিৎ নয়। এমনিতে দুধ খেলে উপকারই হয়। তবে এক্ষেত্রে অ্যাসিডিটি, গ্যাস এবং পেটের সমস্যা দেখা দেবে দ্রুত। 
  • সকালে ব্রেকফাস্টের আগে সাধারণত বেশিরভাগেরই কিছু খাওয়া হয় না। অতএব জলখাবারে তেলজাতীয় খাবার না রাখাই ভাল।লুচি, পরোটা থেকে শতহস্তে দূরে থাকুন। সকালে খালি পেটে ভাজাভুজি খেলে পেটের সমস্যা হতে পারে। 
  • খালি পেটে চিনি জাতীয় খাবার যেমন- কেক, প্রেস্ট্রি, ডোনাট, চকোলেট- এইসব খাবার খাবেন না। খালি পেটে চিনি জাতীয় খাবার, মিষ্টি খাবার খেলে আচমকা ব্লাড সুগারের মাত্রা একধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে। 
  • বার্গার, পিৎজা জাতীয় খাবারে প্রচুর ফ্যাট, অ্যাডেড সুগার থাকে। তাই এইসব খাবারও খালি পেটে না খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভাল। সহজে হজম হতে চায় না এই খাবারগুলি। বদহজম থেকে অ্যাসিডিটি হতে পারে আপনার। 
  • সকালে ঘুম থেকে খালি পেটে অনেকেই লেবু-মধু মেশানো গরম জল কিংবা হাল্কা উষ্ণ জল খেয়ে থাকেন। খালি পেটে এইসব পানীয় নাগাড়ে পান করলে উপকারের পরিবর্তে ক্ষতিই বেশি। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget